04/07/2026
🌸 আমার সকল Upcoming Brides-দের জন্য কিছু জরুরি Summer Skincare Tips 🤍
অনেক bride-ই আমাকে মেসেজ করেন,
“Apu, এই গরমে skin কীভাবে ভালো রাখব? Facial না করেও কি skin glowing রাখা সম্ভব?”
উত্তর হলো—হ্যাঁ, অবশ্যই সম্ভব! 🤍
মেকআপের আগে Facial নেওয়া ভালো, তবে Facial করতেই হবে—এমন কোনো নিয়ম নেই। আমি দেখছি অনেক bride-ই Facial করতে চান না। যদি বাসায় নিয়মিত সঠিক skincare আর একটু যত্ন নেন, তাহলে Facial-এর অনেকটাই benefit ঘরেই পাওয়া সম্ভব।
Skin যত healthy থাকবে, Makeup তত সুন্দরভাবে বসবে, flawless দেখাবে এবং glow-ও অনেক বেশি থাকবে। ✨
🌿 সবার জন্য কিছু Basic Summer Skincare Tips
✔️ সকালে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করে Ice Therapy করুন। (একটি বাটিতে বরফ নিয়ে অথবা সুতি কাপড়ে বরফ মুড়ে ১–২ মিনিট আলতোভাবে মুখে ঘষতে পারেন।)
✔️ প্রতিদিন ২ বার ভালো একটি Cleanser দিয়ে মুখ পরিষ্কার করুন।
✔️ প্রতিদিন ২–৩ লিটার পানি পান করার চেষ্টা করুন।
✔️ বাইরে বের হলে অবশ্যই Sunscreen ব্যবহার করুন।
✔️ রাতে কখনোই মুখ না ধুয়ে ঘুমাবেন না।
✔️ প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।
✔️ অতিরিক্ত তেল-ঝাল খাবার ও Soft Drinks কম খেয়ে ফল ও সবজি বেশি খান।
✔️ যতটা সম্ভব সরাসরি রোদ এড়িয়ে চলুন।
💧 যদি আপনার Skin Dry হয়
Dry skin-এর জন্য Hydration সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সপ্তাহে ১–২ দিন এই Face Pack ব্যবহার করতে পারেন—
• ১ চা চামচ দই
• ১ চা চামচ মধু
• সামান্য চটকানো কলা
১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এরপর একটি ভালো Moisturizer ব্যবহার করুন।
✨ এতে Skin আরও Soft, Hydrated ও Healthy দেখাবে।
🌿 যদি আপনার Skin Oily হয়
Oily skin-এর জন্য Skin Clean রাখা খুবই জরুরি।
সপ্তাহে ২–৩ দিন ব্যবহার করতে পারেন—
• Multani Mati + Rose Water (১০–১৫ মিনিট)
সপ্তাহে ১ দিন—
• Besan + Doi দিয়ে হালকা Clean-up
✔️ মুখে বারবার হাত দেওয়া থেকে বিরত থাকুন।
প্যাক ধুয়ে ফেলার পর অবশ্যই একটি Lightweight, Oil-Free Moisturizer ব্যবহার করুন।
✨ এতে Excess Oil কিছুটা Control হবে এবং Skin Fresh দেখাবে।
❌ Bridal Makeup-এর আগে যেসব ভুল করবেন না
❌ Makeup-এর ৩–৫ দিন আগে নতুন কোনো Skincare Product বা Facial Try করবেন না।
❌ Lemon, Baking Soda বা Toothpaste কখনোই মুখে ব্যবহার করবেন না। এগুলো Skin Barrier Damage করতে পারে।
❌ খুব জোরে Scrub করবেন না। এতে Skin Irritated হয়ে Makeup সুন্দরভাবে বসতে সমস্যা হতে পারে।
💄 মনে রাখবেন, Skin যত Healthy থাকবে, Makeup তত বেশি Flawless, Smooth, Glowy এবং Long-lasting হবে।
আমার সব Upcoming Brides-দের জন্য অনেক অনেক ভালোবাসা। 🤍
নিজের Skin-এর যত্ন নিন, আর আপনার Wedding Day-তে নিজের সবচেয়ে সুন্দর Version-টি আত্মবিশ্বাসের সাথে উপভোগ করুন। ✨👰🤍