24/09/2026
আমরা বলতে চাচ্ছিলাম ডিজাইন টিম ফাইনালি কুকড হেয়ার, তারপর মনে পড়লো ডিজাইন টিমে আসলে আমি নিজেই লোনলি সোল, আর আছে চ্যাটগপ্ট আর ক্যানভা। আর তাছাড়া রিফাত বলছে ও মিথ্যা ক্রেডিট নেবেনা। এখন আসলে আমি নিজেকে নিয়ে কতটুকু ফ্লেক্স করব সেটাও বুঝতেছি না। তার উপর এই নতুন মেনু বানানো নিয়ে ঘুরাইছি সবাইকে অনেকদিন, আগের গুলোর খুব বেহাল দশা হয়ে গেছিল, কিন্তু নতুন টা রেডি ই করতে পারতেছিলাম না।
বস বস বারবার বলছে কাউকে দিয়ে কিছু টাকা লাগলেও কাজ করায়ে ফেলো, কিন্তু ওইজে তাইলে তো আর নিজের হাতে যত্ন করে করার ব্যাপারটা থাকলো না, B-দেশীর কাস্টমার রা কেমন মেনু চায় এটা তো আমি জানি, অন্যকে বুঝাই কেমনে। আইডিয়া কনটেমপ্লেট করাও বেশ কঠিন, আর আমরা সবকিছুতেই একটু স্লো যে। কিন্তু পুরাতন মেনু আসলে গেস্টদের সামনে দিতেও কেমন লাগতেছিলো আমরা জানি।
তো মেলাদিন ঘুরানোর পর মোটামুটি এখন একটা প্রিন্টেড ভার্সন আমরা করতে পারছি। আর এইটা করতে যেয়ে যে কত কত কাহিনী, প্রিন্টার এ সমস্যা, ল্যামিনেশন করতে গেলে লো ভোল্টেজ এর কারণে হয় না, সবখানে আবার এই স্পাইরাল বাইন্ডিং হয় না, আর বারবার এডিট রি-এডিট তো আছেই। এরপর ভাবলাম সব ঠিক আছে, কিন্তু যেই গল্প নিয়ে B-দেশির সবাইকে এক সুতোয় বেঁধে রাখা, সেই গল্পই জদি না থাকে, তারপর চিন্তা মেন্যুর মধ্যে গল্প কেমনে ইনক্লুড করব।
দেখলাম কভার পেইজের পেছন সাইড আর লাস্ট পেইজের পেছন সাইড ফাঁকা থেকে যাচ্ছে, এখন লিখতে বসলেও তো কম লিখতে পারিনা। দুই পেইজে ভরে গেল জাস্ট একটু মনোলগ লিখতে বসেই। পুরোটাই রেখে দিলাম, এখন অর্ডার দিয়ে খাবার আসার অপেক্ষার মাঝে একটু গল্প পড়ে নেওয়া যাবে। আমরা আসলে আমাদের আর আপনাদের গল্প ছাড়া আর কিছুই না।
তবে একটা কাজ করব আর সেখানে কোনও অকাজ করবো না সেইটা হয়। কিন্তু এখানে আকাম টা কি করছি এটা বের করার দায়িত্ব আপনাদের। ধরে নেন এইটাই ইস্টার এগ আপাতত।
আর ডিজাইন কেমন হইছে জানায়েন। আর এই মেন্যুর কাজ বাইরে থেকে করাইলে যেই পরিমাণ টাকা দেয় লাগতো সেই টাকা আমাকে কেন দেওয়া হবেনা তার জন্যে আপনারা একটা মানববন্ধন করতেই পারেন :v