বাঙালির খাওয়া-দাওয়ায় মিষ্টি একটি অতি জনপ্রিয় উপকরণ! তাই প্রান প্রিয় খুলনা নগরীতে “রাজ মিঠাই” নিয়ে এলো রসালো সুস্বাদু স্বাদের ঐতিহ্যবাহী মিষ্টির সমৃদ্ধ সমাহার।
ঐতিহ্যবাহী মিষ্টি-মিঠাই ও পেস্ট্রি এবং বেকারি পণ্যের একটি নাম রাজ মিঠাই।
“অবাধ পরিশুদ্ধতায় স্বাদের অনন্য সৃষ্টি” শ্লোগান নিয়ে রাজ মিঠাইয়ের পথ চলা।
রাজ মিঠাই!! আভিজাত্যের আরেক প্রতিক!! যেখানে রয়েছে চমচম, কালোজাম, লালমোহন, রসগোল্লা, কাচাগোল্লা, কাচা সন্দেশ, মালাইকারি, লাড্ডু, হালুয়া, বরফি, আমৃত্তি। দধির যেমন টক-মিষ্টি দুইই রয়েছে অন্যান্য মিষ্টিও রয়েছে হরেক রকমের।
এছাড়া রয়েছে এক্সক্লুসিভ ডিলাক্স মিষ্টির সমাহার। আরও থাকবে এক্সক্লুসিভ ডিলাক্স গিফট বক্স ড্রাই মিঠাই। স্বাদে আর গুনে আলাদা।
মিষ্টির ঐতিহ্য বাংলাদেশে বহুকালের৷ আদি সংস্কৃতি সাহিত্যে মূলত ভোজ ও ভোগ এই দুই উপলক্ষ্যে মিষ্টির ব্যবহারের উল্লেখ আছে৷
তাই ধর্মীয় ও সামাজিক সব উৎসবের অবিচ্ছেদ্য অংশ মিষ্টি৷ ঈদ-পূজা থেকে শুরু করে সব ধরনের ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টি অপরিহার্য৷ নববর্ষসহ নানা পার্বনে মিষ্টি ছাড়া চলবেই না৷ বিয়ে করতে যাবেন? মিষ্টি ছাড়া কনের মুখদর্শনটিও হবে না৷ রাজনৈতিক জয় পরাজয়ের হিসেবটিও জেনে যাবেন কোন পক্ষের সমর্থকদের মুখ থেকে রস গড়িয়ে পড়ছে তা দেখেই৷ পরীক্ষার ফল বেরোলে সবার বাসায় বাসায় মিষ্টি পৌঁছে দেয়া এখনো রেওয়াজ৷
এমনকি বাঙালি মিষ্টি শুধু খাবারের নামই রাখেনি, স্বাদের নামটিও মিষ্টিই রেখে দিয়েছে৷ আর কোনো স্বাদের সঙ্গে কিন্তু এই সংযোগটি নেই৷
মিষ্টিকে বাঙালি এতটাই ভালোবেসেছে যে এতে কোনো ছাড় দিতে তারা রাজি নয়৷ অতিথি আপ্যায়ন বা ধর্মীয় অনুষঙ্গ থেকে শুরু করে যে কোনো শুভ কাজের সঙ্গে মিষ্টিকে জুড়ে দিয়ে বাঙালি এই খাবার বা স্বাদটিকে তাদের মননে একটি পবিত্র ও শুদ্ধ জায়গা দিয়েছে, যা আর কোনো খাবারকে দেয়নি৷ তাই শুধু রসনাতেই আটকে থাকেনি মিষ্টি, অজান্তেই এর মধ্যে আধ্যাত্মবাদও জুড়েছে আষ্টেপৃষ্টে৷ তাইতো আপনাদের স্বাদের অনুপ্রেরণা রাজ মিঠাই।
প্রান প্রিয় খুলনা নগরীতে ঐতিহ্যবাহী মিষ্টি-মিঠাই ও পেস্ট্রি এবং বেকারি পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং প্রদর্শনের মাধ্যমে বিক্রয় প্রসার ঘটানো মাধ্যমে টাটকা মিষ্টি, দই ও ঘি এবং পেস্ট্রি ও বেকারি আইটেম নিয়মিত সরবরাহ নিশ্চিত করে ভোক্তাদের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা রাজ মিঠাইয়ের একমাত্র অঙ্গীকার।
রাজ মিঠাই এর মিষ্টি, দই ও ঘি এবং পেস্ট্রি ও বেকারি আইটেম সম্পূর্ণ হাইজেনিক ও ম্যানুয়াল পদ্ধতিতে তৈরি।
সব মিলিয়ে রাজ মিঠাই, দেশের মিষ্টিজগতে একটি অভিনব আবির্ভাব আনার অপেক্ষায়। তবে তাতে অবধারিতভাবে ধরে রাখা হবে স্বাদের ঐতিহ্য।