30/03/2025
মানুষ বলে, একটা দিনই তো........
কিন্তু আমার কাছে একটা দিন কেন এক মুহূর্তের জন্যও আমার সন্তানের কষ্ট সহ্য হয় না।
ওর ঠিক মতো খেতে না পারা, ঘুমাতে না পারা, ছোটাছুটি করে খেলা করে বেড়াতে না পারা, মানুষজনের আনঅ্যাপ্রপ্রিয়েট টাচ, কোলে নেওয়ার সময় কোমরে সাপোর্ট না দেওয়া, শুধু হাত ধরে টেনে তোলা, গাল ধরে টিপাটিপি করা, ঠেসে ধরে চুমু খাওয়া, চকলেট-চিপস মুখে ঢুকায় দেওয়া....... বাচ্চার এই ডিসকমফোর্টগুলো বুঝি শুধু মায়েরই চোখ এড়িয়ে যেতে পারে না। বাবাদের কাছে - আরএ ও তো ছোট মানুষ, সবাই তো ওকে আদর করে!!
এক্সাটলি মাই পয়েন্ট- ও ছোট মানুষ। আদর আর ব্যাড টাচ এর পার্থক্য ও বুঝে না। ওর হাইজিন সেন্স নাই। ভালো-মন্দ কোনোকিছুরই সেন্স নাই ওর। পারেন্টস হিসাবে আমাদের দায়িত্বটাই এখানে। সন্তানকে প্রটেক্ট করা। সেটা না পারলে আমরা ব্যর্থ। সেটা না পারলে "আমি আমার সন্তানকে ভালোবাসি" এই কথাটা বলার অধিকার আমরা হারিয়ে ফেলি। কারণ বাচ্চার জীবনের সবচেয়ে ক্রুয়েশাল টাইমেই আমরা উদাসীন হয়ে যাই।
দিন শেষে সন্তান আমার, তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও আমার, আশেপাশের লোকজন কে রাগ করলো, কে কষ্ট পেলো, কার শখ পূরণ হলো না....... এটা ম্যাটার করা উচিত না। বাচ্চারা কোনো খেলনা বা চিড়িয়াখানার জন্তু না যে তাকে কোলে নিয়ে, ঘেটেঘুটে মানুষজন তার শখ পূরণ করবেন।
সো, এই ঈদে আপনার অবুঝ সন্তানটিকে নিতান্তই আপনার তত্ত্বাবধানে রাখুন। কাজের প্রেসার, দৌড়াদৌড়ি, লোকজনের ভিড়ে যেন ভুলে না যান, বাচ্চা কোথায়, কার কাছে আছে। একটু কম ঘোরাঘুরি করে, কম আড্ডা দিয়ে হলেও সন্তানকে চোখেচোখে রাখুন। আপনার সন্তান যেন কোন ব্যাড মেমোরি নিয়ে বড় না হয়, এটা নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণরূপে আপনার।
সবাইকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা 💚