The Cake Corner Jashore

The Cake Corner Jashore All kinds of cake's & pastry available here. Any kinds of birthday anniversary & events cake order a

26/11/2025

ইনকামে বরকত পাচ্ছিনা এই অভিযোগ নিয়ে একদিন আমার এক প্রিয় উস্তাযের (মেন্টর) কাছে গেলাম। আমার এই উস্তাযের কথা আমি আরো একবার লিখেছিলাম। কোনো কিছু নিয়ে দ্বিধান্বিত-কনফিউজড কিংবা অশান্তিতে থাকলে তার সাথে কথা বললে এক ধরনের মানসিক প্রশান্তি আমি পাই।

তো একবার এইরকম একটা ডাউট নিয়ে আমি মেন্টরের সাথে দেখা করলাম।

আমাকে দুধ এবং চিনি ছাড়া স্রেফ গরম পানিতে ডুবানো একটা টি প‍্যাক এগিয়ে দিয়ে বললেন-তানভীর, আছো কেমন?
আমি কিছুটা আড়ষ্টতা নিয়ে তাকে বললাম, কনফিউজড উস্তায!

তিনি আমার চেহারার দিকে গভীর ভাবে তাকালেন, মিনিট খানেক। তারপর চায়ে চুমুক দিয়ে বললেন-কি নিয়া পেরেশানিতে আছো?
আমি তার আরো একটু সামনে এসে নিচু কন্ঠে বললাম-উস্তায, আমার ইনকাম নিয়া আমি দ্বিধায় আছি। আমি সৎ পথে উপার্জন করি। পেশাগত কাজে পারলে ২০০ ভাগ নিবেদন দিয়ে কাজ করি। তারপরও কেন জানি এতো বছর কাজ করার পরও আমার মনে হয়ে যে আমার উপার্জনে কোনো বরকত পাচ্ছিনা।

উস্তায মন দিয়ে আমার কথা শুনলেন, তারপর জিজ্ঞেস করলেন
-কেন তোমার এমন মনে হচ্ছে?
আমি এবার বললাম, যে আমার সেভিংস হচ্ছেনা। প্রতিবছর যেমন আয় বাড়ছে, তেমনি খরচও বাড়ছে।

উস্তায আবার কী মনে করে যেন আমার ডান হাতটা তার হাতে নিলেন। তারপর আবার গভীর ভাবে আমার কপাল আর চোখের দিকে তাকালেন। প্রশ্ন করলেন
-কিসের খরচ বাড়ছে তোমার?
-এই ‍যেমন বাচ্চাদের এডুকেশন-ওদের স্কুলের বেতন, ওদের টিচারদের বেতন, কিছু অস্বচ্ছল আত্নীয় স্বজনদের খরচ।
-কোন স্কুলে পড়ে তোমার বাচ্চারা?
-আমি স্কুলের নাম বললাম।

-তানভীর, তুমি কি মনে করো, শুধু ব‍্যাংকে জমা বাড়া মানেই আয়ের বরকত?
আমি আমতা আমতা করি।
-এই যে তুমি সেরা একটা স্কুলে তোমার বাচ্চাদের পড়াতে পারছ, এটা কি বরকত নয়? কয়জন বাবা-মা এরকম ভালো স্কুলে তার বাচ্চাদের পড়াতে পারছে?
হ‍্যাঁ, তা তো ঠিক। আমি মাথা নাড়ি।
-তোমার বাচ্চারা কেমন? ওরা কি উচ্ছৃংখল? তোমাদের কথা বার্তা শোনেনা?
-না, না উস্তায। খুব লক্ষি বাচ্চা ওরা।
-এটা কি বরকত নয়, তানভীর?
-জি, অবশ‍্যই।
-বিগত ৫/৭ বছরে তোমার পরিবারে কেউ বড় রকম অসুস্থ হইছে? বা তুমি নিজে?
-না উস্তায, আল্লাহর রহমতে কেউ ওরকম সিরিয়াস অসুস্থ হয়নাই। আমার স্ত্রী অসুস্থ হয়েছিল, আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে গেছে।
-হাসপাতালে ভর্তি করাতে হইছিল?
-না উস্তায, আল্লাহর রহমতে সুস্থ হয়েছে।
-এই যে তোমরা সুস্থ আছো, এটা কি বরকত না, তানভীর? আমার মাথায় হাত রেখে জিজ্ঞেস করেন তিনি।
-জি অবশ‍্যই।

-তানভীর, তোমার স্ত্রী কেমন মানুষ? সে কি তোমার সাথে সদাচারণ করে? তোমার খেয়াল রাখে? সে কী উন্নত চরিত্রের নয়?
-না না, উস্তায। সে অসাধারণ উন্নত চরিত্রের মানুষ। সে শুধু আমাকেই নয়। আমার সন্তাদের, আমার বাবার, আত্নীয় স্বজনেরও যত্ন নেয।
-আর কী বরকত চাও, তুমি? পরিবারে শান্তির চেয়ে বড় বরকত কী হতে পারে?
-জি উস্তায, আমি আসলে এভাবে গভীরে গিয়া চিন্তা করিনাই।

-তোমার বাবা-মা আছেন?
-মা নেই, বাবা আছেন?
-বাবা কি তোমার সাথে থাকেন, নাকি আলাদা থাকেন?
-আমার সাথে থাকেন, উস্তায। আমার সাথে।
-তোমার বাবা তোমার সাথে থাকেন, এ যুগে বাবা-মা সাথে থাকা, কত বড় বরকত তানভীর, তুমি টের পাওনা?
-টের পাই উস্তায। টেরপাই। আব্বা সাথে আছেন, এইটা
অনেক বড় বারাকা, উস্তায।

তিনি আর কথা বাড়ান না। আমাকে বুকে জড়াই ধরেন। মাথায় হাত বুলিয়ে দেন। তারপর বলেন, জীবনে টাকা পয়সা-ধনসম্পদ বৃদ্ধিই শুধু বরকত না। জীবনে তুমি সুস্থ আছো, তোমার একটা সুন্দর পরিবার আছে, তুমি তাদের এবং তারা তোমার দেখভাল করতে পারছে-এটাও বরকত। জীবনে তুমি সঠিক জ্ঞানের আলো পাচ্ছ-এটাও বরকত। আত্নীয় স্বজনের খবর নিতে পারছ-এটাও বরকত। প্রতিদিন বাবার চেহারা দেখতে পাচ্ছ-এটাও বরকত।

-তুমি টাকা পয়সা ব‍্যাংকে জমাইয়া কী এরচেয়ে বেশি বরকত পাবে, তানভীর?
-উস্তায, আপনি ঠিক বলছেন।

তিনি আমাকে নিচ তলা পর্যন্ত এগিয়ে দেন। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ি। গাড়ি সার্ট দিয়ে আমি প‍্যানারমিক সানরুফটা খুলে দিই। তারপর গভীর কৃতজ্ঞতায় আকাশের দিকে তাকাই। সেদিন ছিল জোৎস্না। রুপালী আলোয় ভেসে যাচ্ছে আকাশ। সানরুফের খোলা ছাদ দিয়ে আমি দুইহাত উপরে তুলে দাঁড়িয়ে যাই। তারপর দুচোখ বন্ধ করি। আমি অনুভব করি, পৃথিবীর সব বরকত জড়িয়ে আছে আমায়!

Copied

@ছোটো বাবুদের জন্য করা কিছু কেক। বাবুর আম্মুরা কিন্তু এই সুন্দর সুন্দর ছবিগুলা শেয়ার করেছে। ধন্যবাদ আপুদেরকে তাদের এই সু...
30/10/2025

@ছোটো বাবুদের জন্য করা কিছু কেক।

বাবুর আম্মুরা কিন্তু এই সুন্দর সুন্দর ছবিগুলা শেয়ার করেছে। ধন্যবাদ আপুদেরকে তাদের এই সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

নিউ ক্লাস এলার্ট। পেজ: The Cake Corner Jashore   যারা করতে চান সম্পুর্ন পোস্ট পড়ে কনফার্ম করবেন। আমাদের বেসিক বেকিং এর  ...
30/10/2025

নিউ ক্লাস এলার্ট।
পেজ: The Cake Corner Jashore
যারা করতে চান সম্পুর্ন পোস্ট পড়ে কনফার্ম করবেন।
আমাদের বেসিক বেকিং এর প্রথম ক্লাস
📌৫ জন কে নিয়ে ক্লাস টা হবে
# অফলাইন কেক_ক্লাস
#মোট_৫_রকমের_কেক_মেকিং_অফলাইন _ক্লাস
দয়াকরে পুরো পোস্ট পরে তারপর ইনবক্স করবেন।🥰
আসসালামু আলাইকুম।। প্রায় অনেক দিন যাবত অনেকর রিকোয়েস্ট ছিলো আপু কেক বেকিং এর উপর ক্লাস নিবেন কবে 🥰 তাদের জন্য সুখবর।
আয়োজন করা হয়েছে ৫ রকমের ভিন্ন ফ্লাভারের কেক এর অফলাইন ক্লাস
যেখানে আপনি বেকারির মত নরম তুলতুলে কেক বানানো শিখতে পারবেন। সাথে থাকবে #হুইপড_ক্রিম বানানোর সব রকম #টিপস এন্ড ট্রিকস 🥰 ক্রিম একদম পারফেক্ট ভাবে বানানোর সব রকম টিপস দেওয়া হবে।

যারা বেকিং এ একদমই নতুন তারাও করতে পারবেন এই ক্লাস। কারন একদম ০ থেকে শুরু করবো। কেক না হওয়ার এবং পারফেক্ট ভাবে বানানোর টিপস শেখানো হবে। সাথে কেক কিভাবে ডেকোরেশন করবেন স্মুথ ফিনিশিং কিভাবে আনবেন তার সব শেখানো হবে।

⭕⭕ ক্লাসে যা যা শেখানো হবে ⏩⏩ ৫রকমের কেক বেস(স্পঞ্জ+ কাপকেক)পারফেক্ট বেকিং;
১। ভ্যানিলা স্পঞ্জ কেক
২। চকলেট স্পঞ্জ কেক
৩। রেড ভেলভেট কেক
৪। স্ট্রবেরি স্পন্জ কেক
৫। অরেন্জ স্পন্জ কেক
📌কাপ কেক বোনাস

⭕ ের_হুইপডক্রিম_মেকিং
১। ভ্যানিলা হুইপড ক্রিম
২। চকলেট হুইপড ক্রিম +চকলেট গানাস
৩। ক্রিম চিজ ফ্রস্টিং
৪। স্ট্রবেরি হুইপড ক্রিম +ফিলিং
৫। অরেন্জ হুইপ ক্রিম
সাথে আরো থাকবে
✅বিভিন্ন রকম চকলেট টপার মেকিং এবং ডেকোরেশন।
✅কেক স্মুদিং সহ আরো ছোট খাটো অনেক কিছু 😍😍
✅বিভিন্ন রকমের নজেলের কাজ এবং পরিচিতি।
✅ ক্রিমে কিভাবে কালার মিক্স করবেন।
✅ এছাড়াও এই কেক গুলোই আরো ভিন্ন ভিন্ন ডিজাইনের কিভাবে করবেন সেই সব আইডিয়া দিয়ে দেওয়া হবে ক্লাসে।
✅ গতানুগতিক ডিজাইন থেকে একটু ভিন্ন ডিজাইনে কেক ডেকোরেশন করে দেখানো হবে।
✅একদম গাড়ো লাল কালারের কেক করে দেখানো হবে।

চেস্টা করবো আমার সেরা টা দিয়ে আপনাদের শিখাতে। ক্লাসে কোনো কিছু গোপন রাখা হবে না। আপনাদের সামনেই সব কিছু করবো।
তাই নিশ্চিন্তে করতে পারেন এই ক্লাস টি 🥰🥰

🔴 বেকিং শেখানো হবে ২ পদ্ধতিতে।
যাদের অভেন নেই তারাও এই ক্লাস করতে পারবেন।
চুলায় কিভাবে পারফেক্ট কেক বানাবেন সেটা দেখাবো। এবং ইলেকট্রিক ওভেনে বেক করা দেখাবো।
🔴 বিজনেস আইডিয়া দিয়ে দেওয়া হবে কাচামাল এবং কেক এর বিভিন্ন জিনিস কোথা থেকে কিনবেন কিভাবে সেল করবেন আমার আইডিয়া গুলো শেয়ার করবো। এই কোর্স করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন ইনশাআল্লাহ।

🟩🟩ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন।।

✅রেজিষ্ট্রেশন এর জন্য হাফ ফি বিকাশ করে সিট কনফার্ম করতে হবে।
বিকাশ করে লাস্ট ৩ ডিজিট আমাকে জানাবেন।
ক্লাসে আলাদা লিখিত রেসিপি দেওয়া থাকবে।উপকরনের আলাদা লিস্ট দেওয়া হবে না যার যার লিস্ট ক্লাস করে বানিয়ে নিতে হবে। তবে ক্লাসে সব দেখিয়ে দেওয়া হবে।

শুধুমাত্র যারা ১০০% কনফার্ম ক্লাসটা করতে চান তারাই ইনবক্স করবেন প্লিজ।
হাফ ফি বিকাশ করে জয়েন হতে।

 # অফলাইন ক্লাস 📌২  ধরনের ব্রেড ১.জাপানিজ ব্রেড২. বানানা স্পাইস ব্রেড 📌৫ ধরনের কুকিজ ১. চকলেট চিপ কুকিজ২.নাটেলা কুকিজ৩.র...
29/10/2025

# অফলাইন ক্লাস

📌২ ধরনের ব্রেড

১.জাপানিজ ব্রেড
২. বানানা স্পাইস ব্রেড

📌৫ ধরনের কুকিজ

১. চকলেট চিপ কুকিজ
২.নাটেলা কুকিজ
৩.রেড ভেলভেট কুকিজ
৪.নিউইয়র্ক স্টাইল ট্রিপল চকলেট চিপ কুকিজ
৫.বিস্কফ কুকিজ

সাথে বোনাস ক্লাস চকলেট ফ্রাজ ব্রাউনী থাকবে।

 #ফ্রোজেন ফুড  অফলাইন ক্লাসএই ক্লাসের রেসিপি কোনো ইউটিউব রেসিপি নেই,এই ক্লাসে সব ইজি ওয়েতে কিভাবে রেডি করবেন তা দেখনো হব...
29/10/2025

#ফ্রোজেন ফুড অফলাইন ক্লাস

এই ক্লাসের রেসিপি কোনো ইউটিউব রেসিপি নেই,
এই ক্লাসে সব ইজি ওয়েতে কিভাবে রেডি করবেন তা দেখনো হবে। এবং সেলিং প্রোসেসিং ও বলে দেওয়া হবে।

#ক্লাসে যা শিখবেন।

১)ফ্রোজেন পিজ্জা
২)চিজি স্টাফ পটেটো চপ
৩)ফ্রোজেন চিকেন চীজ বল
৪)চিকেন চিজ কাবাব
৫) চিকেন স্টিম নাগেট
৬) ঘি চপ
৭)ফ্রোজেন নাগেট
৮)ফ্রোজেন ভেজিটেবল সফট রোল
৯)চিকেন বার্গার প্যাটি
১০)বারবিকিউ চিকেন উংইস
১১)ফ্রোজেন পরোটা
১২) ভেজিটেবল কাটলেট

এখানে সবগুলোর ছবি নাই।

2 pounds vanilla cake
27/10/2025

2 pounds vanilla cake

5 pounds vanilla cake আপনারা কেকে অর্ডার করলে অবশ্যই হাতে টাইম নিয়ে অর্ডার করবেন।
26/10/2025

5 pounds vanilla cake

আপনারা কেকে অর্ডার করলে অবশ্যই হাতে টাইম নিয়ে অর্ডার করবেন।

Brownie
20/09/2025

Brownie

আসসালামু আলাইকুম
19/09/2025

আসসালামু আলাইকুম

Vanilla cake
18/09/2025

Vanilla cake

vanilla cake
17/09/2025

vanilla cake

Address

Navaron
Jessore
7432

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Cake Corner Jashore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Cake Corner Jashore:

Share