Sadia's Cookbook

Sadia's Cookbook Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sadia's Cookbook, Restaurant, 74-D MUJIB SARAK, JASHORE SADAR, Jessore.

Cooking,cookery,or curlinary arts is the arts is the art, science and craft of using heat to improve the palatibility,digestibility,nutrition or safety of food.cooking skills are abilities that allow you to cook recipes safely and effectively.

ফুচকা-চটপটি❤️❤️❤️
16/08/2023

ফুচকা-চটপটি❤️❤️❤️

আলুর ঝুরিভাজা রেসিপি-প্রয়োজনীয় উপকরণ -১)মাঝারি আকারের আলু ৪টি২)পরিমাণমতো তেল৩)হলুদগুড়া-১/২ চা চামচ৪)লবণ -পরিমাণমতো৫)চিলি...
31/07/2023

আলুর ঝুরিভাজা রেসিপি-

প্রয়োজনীয় উপকরণ -
১)মাঝারি আকারের আলু ৪টি
২)পরিমাণমতো তেল
৩)হলুদগুড়া-১/২ চা চামচ
৪)লবণ -পরিমাণমতো
৫)চিলি ফ্লেক্স -১/২ চা চামচ

প্রস্তুত প্রণালী -

আলুর খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে কুচিয়ে নিতে হবে।কয়েকবার ধুয়ে ডুবোপানিতে (১-১.৩০) ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।এরপর এগুলোকে ছাকনিতে ছেকে নিতে হবে।পানি ভালোমতো ঝরে গেলে হলুদ ও লবণ মেখে নিতে হবে।তারপর গরম ডুবোতেলে অল্প অল্প করে ভেজে নিতে হবে।কিচেন টাওয়াল বা টিস্যুর উপর কিছুক্ষণ রেখে দিন।হালকা চিলি ফ্লেক্স দিয়ে পোলাও কিংবা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার স্বাদের আলুর ঝুরিভাজা। 😊

চিকেন মিটবল রেসিপি-উপকরণসমূহ -১)হাড়ছাড়া মুরগির মাংস -(২০০ গ্রাম)২)পেয়াজ বাটা-২ টেবিল চামচ৩)আদা-রসুন বাটা-১ টেবিল চামচ৪)জ...
16/07/2023

চিকেন মিটবল রেসিপি-

উপকরণসমূহ -
১)হাড়ছাড়া মুরগির মাংস -(২০০ গ্রাম)
২)পেয়াজ বাটা-২ টেবিল চামচ
৩)আদা-রসুন বাটা-১ টেবিল চামচ
৪)জিরাগুড়া,গোলমরিচ গুড়া,গরম মশলা গুড়া-১ চা চামচ
৫)লেবুর রস-১ টেবিল চামচ
৬)আলুসিদ্ধ -১টা (মাঝারি সাইজ)
৭)ব্রেডক্রাম্ব-১ কাপ
৮)টমেটো সস-২ টেবিল চামচ
৯)তেল -পরিমাণমতো
১০)লবণ-স্বাদমতো

প্রস্তুতপ্রনালী-
প্রথমে আলু ও মুরগির মাংস সিদ্ধ করে নিতে হবে।অবশ্যই হাড়ছাড়া মাংস হতে হবে।সিদ্ধ হয়ে গেলে এগুলোকে একসাথে মেশাতে হবে।প্রয়োজনে ব্লেন্ডার ব্যবহার করতে পারেন।ভালোভাবে মেশানোর পর বাকি সব উপকরণ মেশাতে হবে।এরপর হাতে সামান্য তেল লাগিয়ে মিশ্রণটিকে গোল গোল বলের আকার দিতে হবে।এরপর ব্রেডক্রামে গড়িয়ে নিন।তারপর ফ্রিজে ৩০ মিনিটের মতো রেখে এগুলোকে সেট করে নিন। ডুবো তেলে লাল করে ভেজে টমেটো সস, চিলি সসের সাথে পরিবেশন করুন চিকেন মিট বল।

পাকা আমের মিল্কশেক(ম্যাংগো মিল্কশেক) -প্রয়োজনীয় উপকরণ - #পাকা আম-২/৩টি; #চিনি-পরিমাণমতো; #দুধ; #আইসক্রিম ; #বরফ কুচি বা ...
09/07/2023

পাকা আমের মিল্কশেক(ম্যাংগো মিল্কশেক) -

প্রয়োজনীয় উপকরণ -
#পাকা আম-২/৩টি;
#চিনি-পরিমাণমতো;
#দুধ;
#আইসক্রিম ;
#বরফ কুচি বা ঠান্ডা পানি।

প্রস্তুত প্রণালী -

*প্রথমে আমগুলো ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে।
*এরপর বেন্ডারে আমের সাথে বাকি উপকরণ গুলি (আইসক্রিম,দুধ,চিনি,ঠান্ডা পানি)মিশিয়ে ফেলতে হবে।

*তৈরি হয়ে গেল আমের মিল্কশেক। এটিকে এইবার বরফ কুচি দিয়ে গ্লাসে পরিবেশন করুন।অতিরিক্ত গরমে এরকম একটি খাবার সকলের জন্য উপকারি।

25/06/2023

বীফ তেহেরি রেসিপি-

উপকরণ :
মাংস মেরিনেট এর জন্য-
*গরুর মাংস -১ কেজি
*সরিষার তেল-১ কাপ
*পেয়াজ কুচি-১ কাপ
*আদা -রসুন বাটা-২ টেবিল চামচ
*টকদই -১ কাপ
*তেহেরি মশলা
*লবণ -পরিমাণমতো
*পেয়াজ বেরেস্তা রেসিপি-১/২ কাপ

তেহেরি মশলা:

# শুকনা মরিচ -৩/৪ টি
# দারুচিনি
# এলাচ
# তেজপাতা
# ধনিয়া
# জিরা
# জয়ফল
# জয়ত্রী
# গোলমরিচগুঁড়া

এগুলোকে একটি শুকনো কড়াইতে টেলে নিতে হবে।তারপর মিক্সিং এ গুড়ো করে নিতে হবে।

প্রস্তুত প্রনালী :

১) প্রথমে তেহেরি মশলা গুড়ো করে নিতে হবে।
২) মাংস ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
৩) এরপর মাংসের সঙ্গে আদা -রসুন বাটা, টকদই, লবণ, পেয়াজ বেরেস্তা,তেহেরি মশলা এবং সামান্য পরিমাণে তেল মিশিয়ে নিতে হবে।
৪) মেরিনেট করা মাংস কমপক্ষে ৩০ মিনিট সময় ফ্রিজে রেখে দিন।
৫) প্রথমে একটি পাত্রে সরিষার তেল গরম করে পেয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন।
৬)মেরিনেট করা মাংস এর মধ্যে দিয়ে মাঝারি আচে নাড়তে হবে।
৭) বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে মাংস সিদ্ধ হয়ে গেলে
গরম পানি ঢেলে দিতে হবে।
৮)৮০% সিদ্ধ হয়ে গেলে তখন পাত্র নামিয়ে রাখতে হবে।
৯) অন্য একটি পাত্রে সরিষার তেল দিয়ে এতে তেজপাতা,২ টুকরো এলাচ,দারুচিনি দিয়ে গরম করে নিয়ে এতে সুগন্ধি চাল দিতে হবে।
১০) কিছুক্ষণ চাল ভেজে নিয়ে গরম পানি ঢেলে দিতে হবে।(১কাপ চালের জন্য ২ কাপ পানি)
১১) চাল সিদ্ধ হয়ে গেলে এতে মাংস মিশিয়ে ১০ মিনিট অল্প আচে চুলার ওপর রেখে দিতে হবে।

তৈরি হয়ে গেল গরম গরম তেহেরি।একে সালাদ,লেবু প্রভৃতির সাথে পরিবেশন করুন।

ঈদ স্পেশাল রেসিপি-(আমদই রেসিপি)কিছুদিন পরেই তো ঈদ।আর এবারের ঈদ যেহেতু গ্রীষ্ম মৌসুমে, তাই ঈদ স্পেশাল রেসিপিতে নতুনত্ব তো...
18/06/2023

ঈদ স্পেশাল রেসিপি-

(আমদই রেসিপি)

কিছুদিন পরেই তো ঈদ।আর এবারের ঈদ যেহেতু গ্রীষ্ম মৌসুমে, তাই ঈদ স্পেশাল রেসিপিতে নতুনত্ব তো প্রদর্শন করতেই পারি।মাংসের পর যেটার কথা সবার আগে মনে আসে সেটা হল দই।সেকথা ভেবেই আমাদের আজকের এই রেসিপি-

উপকরণসমূহ-
১.আম-২/৩টি(মাঝারি সাইজ)
২.টকদই-২কাপ
৩.কনডেস্ক মিল্ক-১/২ কাপ
৪.চিনি-পরিমাণমতো

প্রস্তুত প্রণালী -

প্রথমে আমগুলো কিউব করে কেটে নিতে হবে।এরপর সেগুলো ব্লেন্ডারে মিক্স করতে হবে।এর সাথে কনডেস্ক মিল্ক মেশাতে হবে।এগুলো ভালোভাবে মেশানোর পর এতে টকদই যোগ করতে হবে।যদি প্রয়োজন পড়ে, চিনি যোগ করতে পারেন।তারপর মিশ্রণটিকে মাটির পাত্রে ঢেলে ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখতে হবে। স্টিমে ৩০-৩৫ মিনিট হিট করতে হবে।এরপর ফ্রিজে ৩-৪ ঘন্টা রেখে দিতে হবে।

ফাইড রাইস রেসিপি- ফ্রাইড রাইস হল পূর্ব এশীয়, দক্ষিণ এশীয় খাবারের একটি জনপ্রিয় উপাদান। সেই সাথে  ইন্দোনেশিয়ার একটি প্রধান...
17/06/2023

ফাইড রাইস রেসিপি-

ফ্রাইড রাইস হল পূর্ব এশীয়, দক্ষিণ এশীয় খাবারের একটি জনপ্রিয় উপাদান। সেই সাথে ইন্দোনেশিয়ার একটি প্রধান জাতীয় খাবার। ফ্রাইড রাইস প্রথম চীনে সুই রাজবংশের সময় বিকশিত হয়েছিল। এটি মূলত রান্না করা ভাতের সাথে ডিম, সবজি, মুরগির মাংস প্রভৃতি মিশিয়ে রান্না করা হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক আকর্ষণীয় এই খাবারের রেসিপি -

উপকরণসমূহ-
১.৮০% সিদ্ধ ভাত,
২. পেয়াজ, রসুন কুচি,
৩.কাচা ঝাল-৩/৪ টা,
৪.বোনলেস চিকেন-১৫০ গ্রাম(কিউব করে কাটা),
৫. গাজর, বরবটি, ক্যাপসিকাম-(২ মিনিট মতো সিদ্ধ করে নেওয়া),
৬.মটরশুঁটি -(সিদ্ধ করে নেওয়া),
৭.তেল/বাটার-(১ টেবিল চামচ),
৮.সয়াসস,
৯.টেস্টিং সল্ট -(পরিমাণমতো),
১০. ডিম-৩টা(ঝুরি করে ভেজে নিতে হবে),

প্রস্তুতপ্রণালী-

প্রথমে প্যানে তেল বা বাটার দিয়ে হাল্কা গরম হয়ে আসলে এতে পেয়াজ কুচি,রসুন কুচি,ঝাল দিয়ে নাড়াই।এবার চিকেন গুলো প্যানে দিয়ে ৩-৪ মিনিট মতো ভাজতে হবে।এরপর গাজর,বরবটি, মটরশুটি প্রভৃতি মিশিয়ে ভাজতে হবে।এগুলো ৩০ সেকেন্ড নাড়ানোর পর ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিতে হবে।অতঃপর সয়াসস,টমেটো সস,ম্যাগি মাসালা ইত্যাদি দিয়ে হাই হিটে নাড়াতে হবে।এরপর এতে ভাত মিশিয়ে কিছুক্ষণ নাড়ালেই তৈরি হয়ে যাবে মজাদার ফ্রাইড রাইস।

Pudding recipe :Mango puddingIn summer , mango pudding is a popular dessert in Bangladesh . It's refreshing and sweet an...
13/06/2023

Pudding recipe :Mango pudding
In summer , mango pudding is a popular dessert in Bangladesh . It's refreshing and sweet and the perfect way to end meal. Not only is it super delicious , it's also super easy to make. 5 ingredients and blender are all you need to pull this pudding together! once you know how to make this you'll be making on repeat.
INGREDIENTS:
1.Fresh mango(2 piece of medium size)
2.condensed milk;
3.egg(3/4);
4.Sugar;
5.evaporated milk;
6.powder of gelation.
How to prepare it:
1)DIssolve a packet of gelatin in boiled water.
2)Stir in some sugar and a pinch of salt.
3)Add in milk & cream.
4)Mix in the mango puree.
5)All the ingredients blend in mixer griender.
6)pour the mixture into an air-tide box.
7)Then heat in upto 30-35 minutes.
8)After that, cover with saran wrap and put in fridge for 2 hours or untill set.

Thank you all😊.Hope, you can also try this recipe in your home.

Address

74-D MUJIB SARAK, JASHORE SADAR
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when Sadia's Cookbook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category