15/08/2026
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার ১৩ দফা শিক্ষা দাবি নিয়ে গোল টেবিল বৈঠক আয়োজন ।
১. কুরআন ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলককরণ: শিক্ষাব্যবস্থার সকল স্তরে কুরআন ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
২. ক্যাম্পাসে ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতা: প্রতিটি ক্যাম্পাসে ধর্মীয় অনুশাসন পালন ও মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে।
৩. সুশাসন ও দুর্নীতি রোধ: প্রশ্নপত্র নিয়ন্ত্রণ, নিয়োগসহ সকল পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি রোধ এবং মেধার মূল্যায়ন করতে হবে।
৪. ক্যাম্পাসের সুস্থ পরিবেশ: হু দাঙ্গা, সিট বাণিজ্য, র্যাগিং, চাঁদাবাজিসহ টেন্ডারবাজি বন্ধ করতে হবে।
৫. শিক্ষা উপকরণ সহজলভ্যকরণ: শিক্ষাকে সহজলভ্য করতে শিক্ষা ফি, কাগজ, কলম ও বইসহ সকল শিক্ষা উপকরণের দাম কমাতে হবে।
৬. শতভাগ আবাসন সুবিধা: বিশ্ববিদ্যালয়গুলোতে শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৭. জিডিপির ৫% বরাদ্দ: শিক্ষা খাতে দেশের মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিতে হবে।
৮. পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও বিশেষ সুবিধা: সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ছাত্রীদের জন্য আলাদা শিফটে ক্লাস গ্রহণ এবং গরিব শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করতে হবে।
৯. কারিগরি শিক্ষা ও বেকার ভাতা: বেকারত্ব নিরসনে কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষিত বেকারদের বেকার ভাতা চালু করতে হবে।
১০. কওমি শিক্ষার প্রাতিষ্ঠানিক রূপায়ণ: প্রতিটি জেলায় একটি করে সরকারি আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
১১. ছাত্র সংসদ নির্বাচন: প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে।
১২. বেসরকারি শিক্ষার মানোন্নয়ন: বেসরকারি শিক্ষার উন্নয়নের লক্ষ্যে সরকারি অনুদান বৃদ্ধি এবং শিক্ষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
১৩. পাঠ্যপুস্তক পরিমার্জন: পাঠ্য বইয়ে ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী লেখা বাতিল করতে হবে।