Relax Ture

Relax Ture "Here You Get All Kind of Luxurious Brands Clothes"

26/02/2024

হাসলেই কি মানুষ সুখি হয়
কিছু কিছু হাসিতে-ও মানুষের মৃত্যু হয়!🖤🙂

18/10/2023


বাঁচতে হলে জানতে হবে পর্ব- ২৯ভাইয়া ফ্রিল্যান্সিং শুরু করতে চাই, কি শিখবো? কিভাবে শিখবো? কোথা থেকে শিখবো? কবে আর্নিং শুরু...
09/10/2023

বাঁচতে হলে জানতে হবে পর্ব- ২৯

ভাইয়া ফ্রিল্যান্সিং শুরু করতে চাই, কি শিখবো? কিভাবে শিখবো? কোথা থেকে শিখবো? কবে আর্নিং শুরু হবে?🤔🤔🤔

হাজার ডলার আর্নিং এর স্ক্রিনশট দেখে আপনি হয়ত সিদ্ধান্ত নিয়েছেন এটাই হবে আপনার ফিউচার, কিন্তু প্রথম সমস্য হলো আপনি জানেনই না কিভাবে শুরু করবেন, কি কাজ শিখবেন, কোথা থেকে শিখবেন, কিভাবে মার্কেটপ্লেসে ঢুকবেন আর কবে থেকে ডলার একাউন্টে আসবে?🙂

কি শিখবেন?☺️
কি শিখবেন এর উত্তরে আমরা মনে করি আমাদের ঐটাই শেখা উচিত যা আমাদের ভালো লাগে, যেটাতে আমাদের আবেগ জরিত, যেটা করলে আমাদের পরিশ্রম মনে হয় না।
চলুন দেখি এই ভাবনাটা আসলেই আমাদের জন্য কতটা উপকারি। ধরা যাক গ্রামের একটা ছেলে যার কিনা ভিডিও এডিটিং অনেক ভালো লাগে, বলা যায় এটা তার স্বপ্ন, আবেগ বা আর যা কিছু আছে। এখন এই ছেলে যদি চিন্তা করে সে এটা নিয়েই কাজ শুরু করবে তাহলে সে কি কি সমস্যায় পরতে পারে?
আমরা জানি ভিডিও এডিটিং এর জন্য একটা ভালো কনফিগার এর পিসি হলে কাজ করা সহজ হয়, যার মূল্য সাধারন পিসির চেয়ে অনেক বেশি, এটা নিয়ে অনলাইনে কাজ করতে হলে দরকার হাই স্পিড ইন্টারনেট, বড় ফাইল রেন্ডার করার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ।
আচ্ছা এই দরকারি জিনিসগুলো কি গ্রামের সাধারন ছেলেটা পাবে? আমরা জানি গ্রামে লোডশেডিং ভয়াবহ, হাই স্পিড ইন্টারনেট দুর্ল্ভ ও ব্যায়বহুল আর একটা ভালো কনফিগার এর পিসি একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষেও কেনা কঠিন। এখন ভিডিও এডিটিং তার আবেগ এই চিন্তা করে যদি শুরু করে তাহলে আশা নয় বরং হতাশাই তার প্রতিদিনের সঙ্গি হবে। কিন্তু একই সিদ্ধান্ত যদি শহরের একটা ছেলে নিত যার এই সবকিছু ম্যানেজ করার সামর্থ আছে, তাহলে তার জন্য এটা হতে পারত একটা দারুন ফিউচার। আর গ্রামের ছেলেটা যদি তার অবস্থান বুঝে ডিজিটাল মার্কেটিং এর কোন একটা চাইল্ড ক্যাটাগরি নিয়ে কাজ করত তাহলে তার হাই কনফিগারেশন পিসি বা হাই-স্পিড ইন্টারনেট কোনটাই দরকার হতোনা। এবং প্রতিদিনি সে নিজেকে উন্নত করতে পারত।
এই উদাহরনটার উদ্দেশ্য হলো শুধু আবেগ দিয়ে নয়, কোন কাজ শেখার আগে ক্যালকুলেশন করা উচিত এটা শিখতে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হবে, তার সমাধান আপনার আছে কিনা। কতদিন লাগতে পারে? সেই পর্যন্ত টিকতে পারবেন কিনা, যদি সবকিছু মনে হয় আপনার পক্ষে তাহলেই শুরু করুন, নয়ত আরেকবার ভাবুন।

কোথা থেকে শিখবেন?😍
যখন আমি শেখা শুরু করি তখন ইউটিউবে শুধু কিছু গান আপলোড হতো আর ১ জিবি ইন্টানেটের দাম ছিল ৩৪৫ টাকা। আলহামদুলিল্লাহ এখন কোন একটা কাজের বিষয় লিখে সার্চ করলে অন্তত কয়েকটা প্লেলিষ্ট পাওয়া যায় যার ভেতরে অনেকগুলো ভিডিও সিরিয়ালি সাজানো থাকে। এখন আর এটা বলার সুযোগ নেই যে কিভাবে শিখবো, কিছু বিষয় শুধুমাত্র ইউটিউব দেখেই শেখা সম্ভব, তাই যেকোন একটা প্লেলিষ্ট থেকেই শুরু করুন, যখন মনে হবে সবকিছু এটাতে নেই তখন আরেকটা প্লেলিষ্ট দেখুন, এভাবে দেখতে থাকুন, প্রতিটা আলাদা টিউটোরিয়াল থেকে নতুন কিছু শিখবেন যা হয়ত আগেরটায় ছিলনা। শুধু বাংলা নয়, ইংরেজি টিউটোরিয়াল ও দেখতে পারেন, এতে আপনার ইংরেজির লিসিনিং টাও উন্নত হবে।
একটা সময় আপনি নিজেই বুঝে যাবেন আপনি কি শিখেছেন, এটা কি যথেষ্ট কিনা, নাকি কিছু বিষয় কোনভাবেই বুঝতে পারছেননা, এই পরিস্থিতিতে বিভিন্ন ফোরাম ও ফেসবুক গ্রুপ আপনাকে সাহায্য করবে। তারপরও যদি মনে হয় আপনার একজন মেন্টর দরকার তাহলে পেইড কোর্সগুলোতে নজর দিতে পারেন। এক্ষেত্রে খেয়াল রাখুন আপনি যেই কাজ টা শিখতে চাচ্ছেন তা কে শেখাচ্ছে? সে নিজে এই সেক্টরে সফল কিনা? নাকি কোর্স বেচাই তার মূল ইনকাম । তার ব্যাপারে খোজ নিন, যদি সে আসলেই নিজে এই বিষয়ে সফল তাহলে তার কোর্স এর আউটলাইন টা দেখুন, কিভাবে সাপোর্ট পাবেন তা দেখুন। সব যাচাই করে তারপর কোর্স কেনার কথা চিন্তা করতে পারেন। শুধু ঐ ব্যাক্তি বা প্রতিষ্ঠানের পেজের আর্নিং এর স্ক্রিনশট দেখে সিদ্ধান্ত নিলে ভুলও হতে পারে।
যাদি আমার কথা জানতে চান তাহলে বলবো আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, কোন পেইড কোর্স করিনাই, ইউটিউব দেখেই শেখা (৯৫% ই ইংরেজি ভিডিও) আলহামদুলিল্লাহ এখন টপ রেটেড সেলার, এটা বলার উদ্দেশ্য যে পেইড কোর্স ছারাও শেখা সম্ভব, যদি আপনার ইচ্ছা ও চেষ্টা থাকে।

কতদিন লাগতে পারে?🥺
এটা নির্ভর করে কি শিখছেন বা কি নিয়ে সার্ভিস দিবেন তার ওপর। এক্ষেত্রে আমার মতামত হলো যেকোন একটা চাইল্ড ক্যাটাগরি নিয়ে আগানো, তাহলে মার্কেটপ্লেসে ঢুকতে সুবিধা হবে। ধরা যাক ওয়েব ডেভেলপমেন্ট, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার,যদি আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চান তাহলে ২ বছর ও যথেষ্ট নয়। কিন্তু যদি এটার চাইল্ড ক্যাটাগরি নিয়ে শুরু করেন (যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, ইত্যাদি) তাহলে হয়ত ৬ মাস পর আপনি সার্ভিস দিতে পারবেন।
একই কথা অন্য বিষয়গুলোর ক্ষেত্রেও, প্রথমে চাইল্ড একটা ক্যাটাগরি ভালোভাবে শিখেন, তাহলে দ্রুত এই সার্ভিসটা দেয়ার জন্য প্রস্তুত হতে পারবেন, পরে আস্তে আস্তে এই বিষয়ের অন্যান্য ক্যাটাগরিগুলো শিখে নিতে পারবেন।
এতে তুলনামূলক কম সময়ে মার্কেটপ্লেসে প্রবেশ করতে পারবেন।

ভাইয়া কবে থেকে আর্নিং শুরু হবে?? 😁😁
কোন নিশ্চয়তা নেই কবে থেকে আর্নিং শুরু হতে পারে, এমনকি আদৌ এই সেক্টর থেকে আপনি আর্নিং করতে পারবেন কিনা তারও কোন গ্যারান্টি নেই। রিজিকের মালিক আল্লাহ, আপনি শুধু চেষ্টা করতে পারেন, আপনার সামর্থে যা করা সম্ভব তা করে যেতে হবে, এবং ধৈর্য ধরতে হবে। আপনি যদি সঠিক পথে আগান তাহলে হয়ত কাজের ধরনের ওপর নির্ভর করে ৩-৬ মাসের মধ্যে আর্নিং শুরু হতে পারে, ভুল পথে আগালে কেউ জানেনা কবে হবে। আবার সবকিছু ঠিক থাকার পরেও হয়ত অনেক সময় লাগতে পারে।

অবশ্যই এটা যেন পার্ট টাইম হয়।
আপনি যেই অবস্থানেই থাকুন না কেন ফ্রিল্যান্সিং কে প্রথমে ফুলটাইম হিসেবে নিবেন না, কারন এটা থেকে কবে ইনকাম আসবে তা আপনি জানেন না, এমন অনেক সেলার আছে যারা লেভেল ১ হওয়ার পর কাজ পাচ্ছেনা। আবার একটা খারাপ বায়ার আপনার ঐ মার্কেটপ্লেসের ক্যারিয়ার শেষ করে দেয়ার জন্য যথেষ্ট, তাই শেখার সময় ও এটা ফুল টাইম হওয়া উচিত না, আবার যখন আর্নিং আসবে তখনো শুধুমাত্র এটার ওপর নির্ভর করা উচিত না। অবশ্যই একটা প্ল্যন বি থাকা নিরাপদ।

যারা নতুন ফ্রিলান্সিং শুরুর কথা ভাবছিলেন আশা করি এই আর্টিকেল টায় সকল উত্তর পেয়ে গেছেন। যদি আপনার পরিচিত এমন কেউ থাকে তাহলে তাদের উদ্দেশ্যে এটা শেয়ার করতে পারেন যাতে তারা একটা ভালো ধারনা পায় ফ্রিল্যান্সিং শুরুর ব্যাপারে।

সবার জন্য শুভ কামনা, আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে পেইজটি এখনই লাইক ও ফলো করতে পাড়েন। 🥰

01/09/2023

যদি কারো লোকেশন জানা থাকে বলতে পাড়েন

26/08/2023



Address

Gazipur, Dhaka
Gazipur
1700

Telephone

+8801957211065

Website

Alerts

Be the first to know and let us send you an email when Relax Ture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Relax Ture:

Share

Category