Cooking Hub by Nishan

Cooking Hub by Nishan we made fresh & testy food & deliverd it to your door step. If you intersted about home made freshly

30/10/2025
https://www.facebook.com/share/p/19eo1ys1Y1/
22/08/2025

https://www.facebook.com/share/p/19eo1ys1Y1/

যেইদিনই শুক্রবার বিকেলে আমাদের ফ্যামিলি নিয়ে বাইরে যাওয়ার প্ল্যান থাকতো, আব্বা সকাল সকাল দুই হাত ভর্তি বাজার নিয়ে বাসায় ঢুকতেন৷ মুরগির দোকানে দশ কি বিশ টাকা এক্সট্রা দিলেই মুরগি ওরা কুটে দিতো। কিন্তু আব্বা কখনোই মুরগি কুটে আনতেন না। মুরগি কু^টে, ধোয়াবাছা শেষ করে, বাজার গুছায়, জুমার আগে আগে আবার রান্না করে, সেই খাওয়াদাওয়া শেষে আবার সব গোছগাছ করে আম্মার আজুর হইতে হইতেই বিকাল হয়ে আসতো।

আমরা সবাই রেডি হয়ে বসে থাকতাম, অথচ আম্মার তখনো ফ্রেশ হওয়া হয়নাই, নামাজ পড়া হয়নাই। খুব বিরক্ত দেখাইতাম আমরা আম্মার উপর। আব্বা আমাদের সামনেই মজা নিতো!

বলতো দুই পদ রান্না করতে যার বেলা ফুরায় যায় তারে আর কি বলার আছে!
এইসব কথা শুনার পর আম্মা কখনোই বাইরে যাইতে চাইতেন না। আম্মা না গেলে আমাদেরকেও নিবেনা দেখে কোনো মতে গায়ে একটা বোরকা ঝাপায় পুরা রাস্তা অমাবস্যার মতো অন্ধকার মুখ নিয়ে আম্মা আমাদের পাশে জাস্ট এক্সিস্ট করতেন।

আমার বিয়ের দেড় বছরে একবারও আমার হাজব্যান্ড বাজার থেকে মুরগি না কু^টে আনেনাই। অথচ আমার জামাই আমার আব্বার থেকে অনেক সামর্থ্যবান মোটেও না। কয়েকদিন আগে বাসায় কাজের লোক রাখার জন্যে তাকে যখন জিজ্ঞেস করা হইসে "দুইজন মানুষের বাসায় কি এমন কাজ থাকে?"

সে সবার সামনে উত্তর দিসে, "আমার পকেটে যদি লাস্ট ২০০০টাকা থাকে ওইটা দিয়ে হইলেও আমি কাজের লোক রাখবো। বাসায় কি কাজ আছে নাকি নাই সেটা আমার বউ বুঝবে।"
হাজব্যান্ডের টাকা না থাকা আর হাজব্যান্ডের বউয়ের পিছে টাকা খরচ করার মানসিকতা না থাকা দুইটা দুই জিনিস।
প্রথমটাতে যেকোনো স্ত্রী এডজাস্ট করে নিতে পারে।

যখন সে দ্যাখে দশটাকা আর্ন করলেও জামাই পাঁচটাকা তার উপর ইনভেস্ট করতেসে, বিশটাকা আর্ন করলে দশটাকা ইনভেস্ট করতেসে৷
কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে স্ত্রীদের মন ছোটো হয়৷

যখন তারা দ্যাখে দুনিয়ার সব আউলফাউল কাজের জন্যে টাকা থাকলেও বউয়ের পিছে দুই টাকা খরচ করতে জামাই একশোবার ভাবতেসে। দিনের পর দিন এই কাজ করতে থাকলে স্বামীর উপর থেকে বউদের মন উঠে যায়।
স্বামীরা তখন আচমকা আইসা বলে, "সোনাদানা কি লাগবে বলো আমি সব দিবো!"

কিন্তু, আপনি কেমনে বুঝাবেন?
"একটু আদর, মায়া, যত্ন, স্নেহ! আর কি লাগে দুই দিনের দুনিয়ায় বেঁচে থাকতে?"
It's the little things that matter most!!

আল্লাহ আমার মতো অভাগা গুনাহগারের কোন আমল বা দু'আর বদৌলতে আমার রিযিকে এই নিয়ামত রাখসেন আমি জানিনা। তাই সকাল সন্ধ্যা কৃতজ্ঞতা প্রকাশ না করলে আমার ভয় হয় এই নিয়ামত আমার থেকে আবার নিয়ে নেয়া হবে!

আলহামদুলিল্লাহ।

Love is a form of rizk.
And rizk can be increased by making du'aa.

লেখা:সামসুন নাহার

‼️Collected Post ‼️

https://www.facebook.com/share/p/1VR4FP5j3F/
18/07/2025

https://www.facebook.com/share/p/1VR4FP5j3F/

শখের বয়স থাকতে, Husband Wife একে অপরের সাথে সময় কাটানোটা ভীষণ দরকার ||

বছরে একবার হলেও দুজনে অজানা কোথাও ঘুরতে যাওয়া সপ্তাহে একবার হলেও, দুজনে একসাথে কোনও এক রেস্তোরাঁয় বসে খাওয়া দাওয়া করা অথবা, অচেনা পথের ধারে কোনও এক চায়ের দোকানে বসে, ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দেওয়া ||
কারণ ছাড়াই হাতে হাত রেখে কিছুটা পথ হেঁটে আসা রান্না ঘরে দুজনে একসাথে পছন্দের খাবার বানানো সুখ দুঃখের কথা বলা দুজনে দুজনকে প্রশংসা করা দিনে অন্তত ১০ মিনিট হলেও, একান্তে দুজনে সময় কাটানো ||

এগুলোই যেনো একটা সুন্দর এবং সুস্থ সম্পর্কের, মূল্যবান ঔষধ ||

লোকে হয়তো বলবে আদিখ্যেতা, তাতে কি এলো গেলো??? দিনশেষে নিজেদের ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ||

আজ একটু অর্থের অভাবে থাকলেও, একদিন হাতে অনেক টাকা থাকবে, অবসর অনেক সময়ও থাকবে থাকবে না উপভোগ করার শক্তি, থাকবে না শখ পূরণের ইচ্ছে, তখন দুজনেই বড্ড ক্লান্ত জীবন সংগ্রামে

হয়তো দুজনের মধ্যে কোনও একজন থাকবে • • • • • আর একজন হয়তো আকাশের তারা 😔

একমাত্র সন্তান সেদিন বড় হবে, ব্যস্ত হবে সে তার নিজের জীবন নিয়ে ||

তখন যদি দুজনেই বর্তমান, তবে বলবে হাতে হাত রেখে, "আমরা অনেক ভালো কিছু সময় কাটিয়েছে জীবনে" ||

আর যদি একজন আগেই চলে যায় • • • • • • • • • তাহলে যে একজন থেকে যাবে, সে যেনো বুকভরে বলতে পারে— “আমি সবটা পেয়েছি, ওর সঙ্গে বেঁচেছি বাঁচার মতন করে" ||

তাই সময় থাকতে, ভালোবাসো, সময় দাও ||
আজকের মুহূর্তগুলোই, একদিন বেঁচে থাকার শেষ শক্তি হয়ে উঠবে ||

✍️স্বপ্নের গল্পকথা Madhumita Bhowmick Sarkar

https://www.facebook.com/share/p/15u33ZM4oy/
12/02/2025

https://www.facebook.com/share/p/15u33ZM4oy/

পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে?

বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব;
সন্ধে হলে বসবো দু’জন।
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে…
মনে থাকবে?

এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?

আমি হবো উড়নচন্ডী
এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
মনে থাকবে?
পরের জন্মে কবি হবো
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।
তোমার অমন ওষ্ঠ নিয়ে
নাকছাবি আর নূপুর নিয়ে
গান বানিয়ে-
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো…
মনে থাকবে?

আর যা কিছু হই বা না হই
পরের জন্মে তিতাস হবো
দোল মঞ্চের আবীর হবো
শিউলিতলার দুর্বো হবো
শরৎকালের আকাশ দেখার-
অনন্তনীল সকাল হবো;
এসব কিছু হই বা না হই
তোমার প্রথম পুরুষ হবো
মনে থাকবে?

পরের জন্মে তুমিও হবে
নীল পাহাড়ের পাগলা-ঝোরা
গায়ের পোষাক ছুড়ে ফেলে
তৃপ্ত আমার অবগাহন।
সারা শরীর ভ’রে তোমার হীরকচূর্ণ ভালোবাসা।
তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল।
আমার অনেক কথা ছিল
এ জন্মে তা যায়না বলা
বুকে অনেক শব্দ ছিল-
সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক
কাব্য করে বলা গেল না!
এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে
পরের জন্মে মানুষ হবো
তোমার ভালোবাসা পেলে
মানুষ হবোই- মিলিয়ে নিও!

পরের জন্মে তোমায় নিয়ে…
বলতে ভীষণ লজ্জা করছে
ভীষণ ভীষণ লজ্জা করছে
পরের জন্মে তোমায় নিয়ে…
মনে থাকবে?

(মনে থাকবে? ● আরণ্যক বসু)

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন। মেপে চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে', তবে তার সাথে কথা বলা কমিয়ে দি...
25/01/2025

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন। মেপে চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে', তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন।যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন।বলতে চাইবেন না।
কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়ার যে তেষ্টা; তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না।
একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে।
"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই, "হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথাব্যথা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জানুক। সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না।

অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।

আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়েনা।
নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগেল বেশি।

"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিঁতিয়ে যায়।
নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে ছিঁটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না।

যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে।

নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।

হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরেঅনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশো...
08/11/2024

হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।

04/11/2024

Address

Mohipal
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cooking Hub by Nishan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category