26/04/2022
আসসালামু আলাইকুম।
উদ্দোক্তা মানে আপনার কাছে কি??
সাফল্য?? স্বপ্ন পূরণ?? শখ??
আমার কাছে শত শত বাধা, কষ্ট, ব্যার্থতা, সমালোচনা সহ্য করার ক্ষমতা। উদ্দোক্তা হওয়ার পিছনে সবার একটা গল্প আছে। আমারও আছে।কিন্তু সবার থেকে আমার গল্পটা একটু ভিন্ন। আমি আর আমার ছোট্ট ছেলেটা মিলে আপনাদের অর্ডারকৃত জিনিস গুলো বানিয়ে দেই।আমাকে সাহায্য করার মতো এই একজনই আছে, আলহামদুলিল্লাহ 🥰🤲।আজ ডেলিভারি দেয়ার ১০ মিনিট আগে,সব কেক পপস গুলো ভেঙে যায় 😭😭।আমি বুঝতে পারছিলাম না কি করবো। আমি কি যিনি অর্ডার করেছেন, তাকে সরি বলে না করে দিব, নাকি আবার বানাবো।। ১ মিনিট সময় নিয়ে ভেবে আমি আমাকে বললাম, আমি আবার বানাতে পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করলাম, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি পারলাম।এক একটা ভালো রিভিউ দেখে আপনার কাছে কিছুই মনে হতে না পারে,আমাদের কাছে এটা কাজের অনেক বড় প্রাপ্তি।।সকল কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই,আলহামদুলিল্লাহ। সবাই আমার ও আমার ছেলের জন্য দোয়া করবেন।।