27/08/2023
দেখতে দেখতে দশম বছরে কফি টাইম!
শুরু থেকেই আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য সাধ্যের মধ্যে সেরা খাবার গুলো পরিবেশন করার। এই দীর্ঘ সময় ধরে যারা আমাদের পাশে ছিলেন,পাশে আছেন সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ।
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, কফি টাইম মিরপুর ব্রাঞ্চ আগামী ৩০ আগস্ট থেকে সাময়িকভাবে বন্ধ হতে চলেছে। হাজারো স্মৃতি, হাজারো গল্প, হাজারো আবেগ এর স্বাক্ষী আপনাদের প্রিয় কফি টাইম আবারো নতুন পরিবেশে, নতুন টেস্ট, এক্সপেরিয়েন্স এবং নতুন এম্বিয়্যান্স নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবে শীঘ্রই।
সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন এবং কফি টাইমের পাশে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের এইবারের যাত্রা স্থগিত করছি।