06/09/2026
যে মা-বাবা না খেয়ে ১০ সন্তানকে মানুষ করলেন, বড় হয়ে সেই ১০ সন্তানের বাড়িতেই তাঁদের জায়গা হলো না। সবাই পাঁচ তলা বিল্ডিংয়ে থাকেন, কিন্তু মা-বাবার থাকার জায়গা নেই সেই বাড়িতে। যে বাবা কষ্টের কেনা জমির ওপর ঘর দিয়ে আছেন, তবুও বাবা-মায়ের জায়গা হয় না সেখানে।
অসহায় ও হতভাগা বাবা-মায়ের ঠাঁয় হয়েছে গাছতলায়। মা চলাফেরা করতে পারেন না, হয়তো আর কিছুদিন বাঁচবেন, আর সেই শেষ বয়সে এসে তাঁরা সন্তানদের কাছে বোঝা হয়ে গেছেন। ১০ সন্তানের মনে কি একটু মায়া-দয়া হয় না?
বরগুনার তালতলী উপজেলার বড় ভাইজোড়া গ্রামের অসহায় বাবা-মায়ের কষ্ট বাংলাদেশের সকল মানুষের মনে কান্নার সৃষ্টি করেছে। নিজের সন্তান না হয়েও অনেকে এই অসহায় বাবা-মায়ের দায়িত্ব নিতে চেয়েছেন, কিন্তু নিজের ১০ সন্তানের কেউ তাঁদের ঘরে তুললেন না।
পাঁচ তলার সিঁড়ির নিচে জায়গা দিলেও তো অসহায় বাবা-মা থাকতে পারতেন, বাড়ির পচা-বাসি ভাত দিলেও খেয়ে বেঁচে থাকতে পারতেন। কিন্তু ১০ সন্তানের কেউ তা দিলেন না!
#অসহায়_বাবা_মা #মানবতার_আহ্বান #বৃদ্ধ_বাবা_মায়ের_কষ্ট #সন্তানের_অবহেলা #গাছতলায়_আশ্রয় #মানবিক_সাহায্য #বাবা_মায়ের_অধিকার ্তান #হৃদয়বিদারক_ঘটনা #বরগুনা #তালতলী #মানবতা_বাঁচুক #অসহায়ের_পাশে_দাঁড়ান #মানবিকতা #শেয়ার_করে_ছড়িয়ে_দিন