Biblion

Biblion Books
Arts
Coffees &
Converse
-
A bookstore cafe.
(1)

‘আখড়া’ প্রথম সংখ্যা সংগ্রহ করতে ইনবক্স করুন। অথবা সরাসরি চলে আসুন বিবলিওনে।
08/05/2026

‘আখড়া’ প্রথম সংখ্যা সংগ্রহ করতে ইনবক্স করুন। অথবা সরাসরি চলে আসুন বিবলিওনে।





এখন ‘আখড়া’ পাওয়া যাচ্ছে Biblion বুকশপ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাছাড়া অন্যান্য বুকশপে তো থাকছেই। অর্ডার করতে পারবেন অনলাইনেও। অনলাইনে অর্ডারের লিংক কমেন্টে দেওয়া রইল।

হ্যাপি রিডিং!

বিশ্বকবির জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা।
07/05/2026

বিশ্বকবির জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা।





হাসনাত শোয়েবের বই কিনুন বিবলিওন থেকে!"সমকালীন সাহিত্যের অল্প কিছু কাজই আদতে ক্লাসিক হয়ে উঠতে পারে। কিছু লেখা তৈরি হয় যে...
30/04/2026

হাসনাত শোয়েবের বই কিনুন বিবলিওন থেকে!

"সমকালীন সাহিত্যের অল্প কিছু কাজই আদতে ক্লাসিক হয়ে উঠতে পারে। কিছু লেখা তৈরি হয় যে লেখাগুলো লেখকের সময়কাল পার হওয়ার পরেও মানুষের কাছে প্রাসঙ্গিক থাকে, মানুষ পড়ে। বর্তমানে আমরা যে সময়টায় লিখছি, পড়ছি, এই সময়টার লিটারেচারে 'শেফালি কি জানে' ক্লাসিক হয়ে উঠার মতো কাজ। হাসনাত শোয়েব কেবল এই একটা লেখার জন্যও বাংলা সাহিত্যে থেকে যেতে পারেন।" -কায়েস মাহমুদ (কবি)

বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন। অথবা সরাসরি চলে আসুন।

বই: শেফালি কি জানে
লেখক: হাসনাত শোয়েব





২ মে বিশ্ববরেণ্য বাঙালি চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক ও শিল্পী সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। বাংলা সংস্কৃতি জগতের এই বিরল ...
29/04/2026

২ মে বিশ্ববরেণ্য বাঙালি চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক ও শিল্পী সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। বাংলা সংস্কৃতি জগতের এই বিরল ও কালজয়ী প্রতিভাকে তাঁর জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা।

সত্যজিৎ রায়ের এই বইগুলো সংগ্রহ করতে ইনবক্স করুন।
অথবা সরাসরি চলে আসতে পারেন বিবলিওনে।






Sorry! All tickets are sold out.  We hope to see you soon at Biblion for another event! ❤️আগামী ২ মে সত্যজিৎ রায়-এর ১০৪ত...
27/04/2026

Sorry! All tickets are sold out. We hope to see you soon at Biblion for another event! ❤️

আগামী ২ মে সত্যজিৎ রায়-এর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে “জনঅরণ্য” দেখুন বড় পর্দায়!

ছবির পর মুক্ত আলোচনার পাশাপাশি কলকাতা ট্রিলজি এবং সমকালীন রাজনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলবেন:
• রাজীব আহসান (চলচ্চিত্রের লেখক, সংগঠক, নির্মাতা ও প্রযোজক)
• আশিক মাহামুদ (চলচ্চিত্র সমালোচক ও লেখক)

আপনাদের সবাইকে আমন্ত্রণ।

তারিখ: ২ মে ২০২৬, শনিবার
সময়: সকাল ১১টা
স্থান: বিবলিওন
বাড়ি #১/২, ব্লক #এ (জ), এভিনিউ #৫, সেকশন #৬, মিরপুর, ঢাকা–১২১৬

প্রতি টিকিট: ২০০ টাকা
টিকিট কিনতে বিকাশ (Send Money) করুন: ০১৭২৪৩৪৬৯২০ নম্বরে।
রেফারেন্সে আপনার নাম ও মোবাইল নম্বর লিখুন।

'পুরুষ' রাজীব নূরের প্রথম গল্প। ছাপা হয়েছিল ১৯৯০-এর দশকের শুরুর দিকে চট্টগ্রামের একটি দৈনিকে। প্রথম গল্পেই সেখানকার সুধি...
25/04/2026

'পুরুষ' রাজীব নূরের প্রথম গল্প। ছাপা হয়েছিল ১৯৯০-এর দশকের শুরুর দিকে চট্টগ্রামের একটি দৈনিকে। প্রথম গল্পেই সেখানকার সুধিজনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন রাজীব। গল্পটি স্থান পেল তাঁর তৃতীয় গল্পগ্রন্থে।। দুর্বিপাকে পড়ে এক মুয়াজ্জিনের পতিতাপল্লিতে আশ্রয় নেওয়ার গল্প 'পিতৃত্ব'। রাজীব নূরের আর সব গল্পের মতো এই দুটি গল্পও গল্পের চেয়ে বেশি কিছু বলে, শরণ নেয় রূপকথা-উপকথার। গল্প দুটিতে পুরুষের রূপ আঁকা হয়েছে: যে পুরুষ প্রেমিক, সেই পুরুষই পিতা। 'মা-মেয়েটা কিংবা কোকিল ছানার গল্প' ও 'নহ মাতা, নহ কন্যা' গল্প দুটিতেও পুরুষের বহুরূপ খোঁজা হয়েছে।

'বাংলার মুখ', 'ইন্দ্রনাথ কেন খুন করল', 'কেন কাঁদলেন উপেন্দ্রনাথ সরকার' ও 'জয়ন্তী কেন সংগ্রামের জন্ম দেবে' গল্পে ২০০১ সালের অক্টোবরের নির্বাচন-উত্তর বাংলাদেশে যে সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছিল, তা চিত্রায়িত হয়েছে। সাম্প্রদায়িকতার দিকে অসাম্প্রদায়িক বাংলাদেশের উল্টোযাত্রার মুহূর্ত তুলে এনেছে এ বইয়ের শেষ গল্প 'যখন কান্নায়ও আড়াল তুলতে হয়েছিল'। শিশুর চোখে দেখা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মর্মন্তুদ গল্প এটি।

বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন। অথবা সরাসরি চলে আসুন বিবলিওনে।

বই: পুরুষ, পিতৃত্ব ও অন্যান্য গল্প
লেখক: রাজীব নূর
মুদ্রিত মূল্য: ২২০/-
বিক্রয় মূল্য: ১৯৮/- (২০% ডিসকাউন্টে)





এক গভীর অনিশ্চয়তার মুহূতে দাঁড়িয়ে শামসুর রাহমানের মনে হঠাৎই ভেসে উঠেছিল মহাভারতের এক অনন্য দৃশ্য-যখন কুরুক্ষেত্রের যুদ্ধ...
24/04/2026

এক গভীর অনিশ্চয়তার মুহূতে দাঁড়িয়ে শামসুর রাহমানের মনে হঠাৎই ভেসে উঠেছিল মহাভারতের এক অনন্য দৃশ্য-যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার আগে অর্জুন তাঁর সারথি কৃষ্ণকে অনুরোধ করেছিলেন, 'আমার রথটি দুই পক্ষের মাঝে রাখো, হে কৃষ্ণ।' একদিকে কৌরব, অন্যদিকে পাণ্ডব। সেই মুহূর্তেই এক গভীর বোধের মুখোমুখি হলেন অর্জুন। প্রতিপক্ষের আত্মীয় বান্ধবদের দিকে তাকিয়ে তিনি বিষাদগ্রস্ত হয়ে উঠলেন। শামসুর রাহমান এই দৃশ্য মনে করে ভাবলেন, অর্জুনের বিষাদ প্রতিটি সময়ের, প্রতিটি মানুষের অন্তর্দ্বন্দ্ব।

বাংলাদেশের কবিসমাজ একটি উৎসবকে ঘিরে আনুষ্ঠানিকভাবে পাখোয়াজের মতো ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে। ভেঙে গিয়ে বাঁয়া আর ডাইনা তবলা হয়ে ভিন্ন ভিন্ন বোল ফুটাতে শুরু করেছে! পাখোয়াজের সেই 'ধ্রুপদী' তেহাই আজ বিভাজিত, কোন সে 'খেয়ালে'র তাগিদে! মঞ্চের বাইরে দাঁড়িয়েও কেউ কেউ সেই পাখোয়াজের দিনগুলো খুঁজে ফিরবে।

বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন। অথবা সরাসরি চলে আসুন বিবলিওনে।

বই: সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ
লেখক: মোশতাক আহমদ
মুদ্রিত মূল্য: ৫০০/-
বিক্রয় মূল্য: ৪০০/- (২০% ডিসকাউন্টে)





Address

House# 1/2, Block# A (Ja), Avenue# 5, Section# 6, Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biblion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category