Ruchi Voj

Ruchi Voj Homemade food served in only khilgaon area.

20/10/2025

ব্লেন্ডারে ধার কমে গেলে ডিমের খোসা, লবণ ব্লেন্ড করে নিন। একদম নতুনের মতো হয়ে যাবে।

09/10/2025

‼️৬ মাসের শিশুর খাবার তালিকা এবং কিভাবে শিশুর ১ম সলিড খাবার শুরু করবেন‼️

৬ মাস পর্যন্ত ১টি শিশু শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে। ৬ মাস পূর্ণ হলে যখন বাচ্চার সলিড শুরু করবেন তখন একটি সঠিক খাদ্য তালিকা ফলো করুন তাহলে বাবু ভালো থাকবে। সলিডের শুরুতে প্রথম মাসে যদি বাচ্চাকে সঠিক খাদ্যভ্যাস ধরাতে না পারেন তাহলে আগামি ৩ বছর আপনাকে বাবু খাবার নিয়ে যন্ত্রনা দেবার সম্ভবনা অনেক বেশি।

♓সলিড শুরুর ১ম মাস এ বাচ্চাকে যে ১০ টি খাবার দিতে পারেন

১)পাকা কলার পিউরি
২)আপেলের পিউরি
৩)মিষ্টি কুমড়া সেদ্ধ
৪)মিষ্টি আলু সেদ্ধ
৫)চাউল ও দুধের মিশ্রনের যেকোন সিরিয়াল বা বাসায় বানানো চাউলের সুজি
৬)মুগ ডাল
৭)ভাত
৮)মসুর ডাল
৯)গাজর সেদ্ধ
১০) নাসপাতির পিউরি

সলিড শুরুর ১ম মাসটা ৪ টি সপ্তাহে ভাগ করুন। এই ১ম মাসে বাবুকে এই ১০ টি খাবার এর সাথে পরিচয় করান। এই ১০ টি খাবার ১ম মাসে বাচ্চাকে ঘুরিয়ে ফিরিয়ে দিন। বাকি সময় বেবিকে চাহিদা মতন বুকের দুধ খেতে দিন। চাইলে আপনি আরও অন্য খাবারও দিতে পারেন।

🔴যেভাবে বেবির ১ম সলিড শুরু করবেনঃ

♓১ম সপ্তাহেঃ
এই সময় সলিড খাবার ১ম সপ্তাহে সকাল ৯ টায় বাচ্চাকে দিবেন আর বাকি সময় বাচ্চাকে বুকের দুধ খেতে দিবেন।

১-৩ দিন ( প্রথম ৩ দিন) = কলার পিউরি

৪-৬ দিন (দ্বিতীয় ৩ দিন) = আপেল পিউরি

৭-৯ দিন (তৃতীয় ৩দিন) = রাইচ পিউরি

♓২য় সপ্তাহেঃ

১০-১২ তম দিন (চতুর্থ ৩ দিন) = মিষ্টি আলু সেদ্ধ

১৩-১৫ তম দিন ( পঞ্চম ৩ দিন) = মিষ্টি কুমরা সেদ্ধ

♓৩য় সপ্তাহেঃ
৩য় সপ্তাহে বাবুকে ২ বার সলিড খাবার দিন। সকাল ৯ টায় এবং দুপুর ১ টায়। বাকি সময় বাবুর চাহিদা মতন বুকের দুধ দিবেন।

৩য় সপ্তাহে পূর্বের ২ সপ্তাহে যে খাবার দিয়েছেন তার সাথে নতুন আরও দুইটা খাবার যেমন ভাত এবং ডাল যুক্ত করুন।

১৬-১৮ তম দিন ( ষষ্ঠ ৩ দিন) = সকাল ৯টায় কলার পিউরি এবং দুপুর ১টায় চটকিয়ে নরম ভাত দিন। একটু ভাতের মার যোগ করে দিতে পারেন

১৯-২১ তম দিন (৭ম ৩ দিন) = সকাল ৯টায় পুরানো যেকোন একটি খাবার। এবং দুপুর ১টায় মুসুর ডাল।

♓ চতুর্থ সপ্তাহেঃ

৩য় সপ্তাহের মতন ঠিক একই ভাবে পুরানো আর নতুন খাবার ২ বার দিন।

➡️এই সলিডের শুরু থেকেই বাবুকে পানি খেতে দিবেন। দিনে ১০০মিলি বা ২০ চা চামচ পানি খেতে দিন।

বিঃ দ্রঃ পর পর ৩ দিন ১টি নতুন খাবার দেওয়ার পর বাচ্চার দিকে ভালো ভাবে খেয়াল রাখবেন কেনো সমস্যা হয় কিনা। কোনো সমস্যা হলে সেই খাবারটি দেওয়া বন্ধ রাখুন।

এভাবে আপনি যদি সঠিক উপাযে বাচ্চার সলিড শুরুর ১ম মাসে খাদ্যভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে পরবর্তীতে আপনার কষ্ট কিছুটা কম হবে।

খাবার তালিকা ও খাবার রেসিপি পেতে পেজে ফলো দিয়ে পাশে থাকুন Manha Food Mart

04/10/2025

গবেষণায় দেখা গেছে, ডিসপোজেবল কাগজের কাপে গরম পানি রাখলে মাত্র ১৫ মিনিটের মধ্যেই প্রায় ২৫,০০০ মাইক্রোপ্লাস্টিক কণা পানিতে মিশে যায়। এর মূল কারণ কাগজ নয়, বরং ভেতরের প্লাস্টিক কোটিং যা তাপের সংস্পর্শে ভেঙে পড়ে। এ প্রক্রিয়ায় শুধু মাইক্রোপ্লাস্টিকই নয়, লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু, ফথালেটসহ ক্ষতিকর রাসায়নিক এবং ফ্লোরাইড, ক্লোরাইড, নাইট্রাইটের মতো আয়নও পানীয়তে মিশে যায়।

স্বাস্থ্যঝুঁকির দিক থেকে বিষয়টি উদ্বেগজনক, কারণ মানুষের রক্ত, মস্তিষ্ক ও অঙ্গপ্রত্যঙ্গে ইতিমধ্যেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। যদিও এর দীর্ঘমেয়াদি প্রভাব এখনও গবেষণাধীন, তবে ঝুঁকি এড়াতে সচেতন হওয়া জরুরি।

সমাধান খুবই সহজ—প্লাস্টিকের আস্তরণবিহীন বিকল্প ব্যবহার করুন। স্টেইনলেস স্টিল, কাচ বা সিরামিক মগ সবচেয়ে নিরাপদ। আর যদি ডিসপোজেবল কাপ ছাড়া উপায় না থাকে, তবে গরম পানীয় কিছুটা ঠান্ডা করে তাতে ঢালুন বা কফি শপে সিরামিক মগ চাইতে পারেন।

সূত্র:
Ranjan VP, et al. J Hazard Mater. 2021;404(Pt B):124118. PMID: 33050139
Joseph A, et al. Chemosphere. 2023;317:137844. PMID: 36716899

07/09/2025

👉👉থানকুনি পাতার উপকারিতা 👇👇👇👇(Centella Asiatica Benefits):

1. হজম শক্তি বাড়ায় ও অ্যাসিডিটির সমস্যা দূর করে

2. লিভার পরিষ্কার করে

3. ত্বক উজ্জ্বল করে ও ব্রণ কমায়

4. মানসিক চাপ ও দুশ্চিন্তা হ্রাস করে

5. স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক

6. রক্ত পরিষ্কার করে

7. শরীর ঠান্ডা রাখে

8. ইনফ্লামেশন কমায়

9. পেটের গ্যাস কমাতে সাহায্য করে

10. রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখে

✅ থানকুনি পাতার ৩০টি চমৎকার টিপস 🍃

🥗 স্বাস্থ্য ও খাবার:

1. প্রতিদিন সকালে খালি পেটে ৫টি পাতা খেলে হজমশক্তি ভালো থাকে

2. থানকুনি পাতার রস খেলে পাইলসের উপকারে আসে

3. পাতার রস ১ চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে লিভার পরিষ্কার হয়

4. থানকুনি পাতা ভর্তা করে ভাতের সঙ্গে খেলে গ্যাস্ট্রিক দূর হয়

5. পাতার রস পান করলে ত্বকের ফুসকুড়ি কমে

6. পাতার রস নারকেল পানির সঙ্গে মিশিয়ে পান করলে শরীর ঠান্ডা থাকে

7. পাতার সঙ্গে কালোজিরা বাটা খেলে পেটের ব্যথা উপশম হয়

8. থানকুনি পাতার রস গরম পানিতে মিশিয়ে খেলে ইউরিন ইনফেকশন কমে

9. ডায়াবেটিস নিয়ন্ত্রণে দিনে একবার থানকুনি পাতার রস উপকারী

10. মুখের দুর্গন্ধ কমাতে পাতার রস দিয়ে গার্গল করুন

💆‍♀️ রূপচর্চা ও ত্বক পরিচর্যা:

11. থানকুনি পাতা বেটে মধু মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করুন

12. ব্রণর ওপর পাতার রস দিলে ব্রণ শুকিয়ে যায়

13. থানকুনি গুঁড়ো ও বেসনের মিশ্রণে স্ক্রাব তৈরি করুন

14. মাথার ত্বকে থানকুনি রস দিয়ে ম্যাসাজ করলে খুশকি কমে

15. চোখের নিচে কালো দাগে পাতার রস তুলো দিয়ে লাগান

16. পিগমেন্টেশন কমাতে সপ্তাহে ২ দিন পেস্ট ব্যবহার করুন

17. লিপ ডার্কনেস কমাতে পাতার রস লাগান রাতে

18. পা ফাটার উপরে পাতার বাটা দিয়ে রাখলে ফাটল সারে

19. চুল পড়া রোধে পাতার রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন

20. ত্বক টানটান করতে পাতার পেস্ট নিয়মিত লাগান

🏡 ঘরোয়া ব্যবহার ও প্রাকৃতিক চিকিৎসা:

21. পাতার গুঁড়ো শুকিয়ে সংরক্ষণ করে সবজিতে মিশিয়ে খান

22. শরবতে পাতার রস মিশিয়ে শরীর ঠান্ডা রাখুন

23. শরীরে ঘা হলে পাতা বেটে লাগান

24. পাতার রস দিয়ে ললিপ্যাচ বানিয়ে মাথাব্যথা কমান

25. ছোট শিশুদের পেট ব্যথায় পাতার রস এক চামচ করে দিন

26. পাতার পেস্ট লাগালে মশার কামড়ের জ্বালা কমে

27. পেটের কৃমি দূর করতে রস খাওয়া উপকারী

28. হালকা জ্বর হলে পাতার রস খেলে উপশম হয়

29. গরমকালে ঘামাচি কমাতে এই পাতার রস উপকারী।

11/08/2025

প্রতিদিন ডাল খাচ্ছেন, ডালের সম্পূর্ন পুষ্টি পাচ্ছেন কি? ডাল রান্নার সময় এই ভুলগুলো করছেন না তো?

প্রথম ভুল: ডাল পানিতে কিছুক্ষন না ভিজিয়ে রেখে সরাসরি রান্না করা।

✅✅✅ যেসব ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে, সেগুলো আমরা রান্নার আগে ভিজিয়ে রাখলেও, অন্যান্য ডাল যেগুলো রান্না করতে সময় বেশি লাগে না, সেগুলো না ভিজিয়ে সরাসরি রান্না করে থাকি। কিন্তু যেই ডাল ই হোক না কেনো কমপক্ষে দুই-তিন ঘন্টা ভিজিয়ে রেখে তারপর রান্না করবেন। কারন ডাল ভিজিয়ে রেখে রান্না করলে হজমে সমস্যা হয় না, পাশাপাশি এর পুষ্টি উপাদান শরীরে ভালোভাবে শোষিত হয়।

দ্বিতীয় ভুল: ডাল যেই পানিতে ভিজিয়ে রাখছেন সেটা ফেলে দিচ্ছেন।

✅✅✅ কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে সেই ভেজানো পানি ফেলে দেয়া মানে, ভিজিয়ে রাখার ফলে যেসব পুষ্টি উপাদান পানিতে চলে গিয়েছিলো, সেগুলো সব নষ্ট করে ফেলা। এই ভুল কখনো করবেন না, এই ভুলের জন্য প্রতিদিন ডাল খাওয়ার পরেও ডালের পুষ্টি আমরা ঠিকমতো পাই না। ডাল প্রথমেই খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়ে, তারপর পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। কয়েক ঘন্টা পর সেই ডাল, ভেজানো পানিসহ চুলায় বসিয়ে দিবেন।

তৃতীয় ভুল: ঘুরে ফিরে এক দু' ধরনের ডাল- ই সারা বছর খেয়ে যাচ্ছেন।

✅✅✅ প্রতিটি ডালে আলাদা আলাদা পুষ্টি থাকে, তাই নিজেকে কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদানের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। সব ডাল ই ঘুরিয়ে ফিরিয়ে খাবেন অথবা একসাথে কয়েক ধরনের ডাল মিশিয়ে রান্না করতে পারেন।

✍️ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মালিহা জান্নাত

10/08/2025

যেভাবে ঘরেই তৈরি করবেন মিষ্টি দই।

উপকরণ

১ লিটার দুধ

৩/৪ কাপ চিনি (আপনার স্বাদ অনুযায়ী কম-বেশি দিতে পারেন)

২/৩ কাপ টক দই

তৈরির উপায়

প্রথমে ছাঁকনি দিয়ে ছেঁকে টক দই থেকে সব পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে ১/৪ কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিন। ক্যারামেল তৈরি শেষে এর মধ্যে ১/২ কাপ দুধ ঢেলে অল্প আঁচে সব নেড়ে মিশিয়ে দিন। বাকি দুধ আলাদা পাত্রে জ্বাল দিন।

দুধ ফুটে উঠলে ১/২ কাপ চিনি দিন। খেয়াল রাখতে হবে দুধ যেন লেগে না যায়। হালকা ঘন হয়ে আসলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল দুধের মিশ্রণ ঢেলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন।

অন্যদিকে একটি পাত্রে পানি ঝরানো টক দই নিয়ে তা ভালো করে ফেটিয়ে নিন। এরপর দুধ হালকা গরম থাকা অবস্থায় টক দইয়ের মধ্যে ঢেলে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দিন। এখন এই মিশ্রণটি একটু উপর থেকে ধরে দইয়ের হাঁড়িতে ঢেলে দিন। এরপর দইয়ের পাত্রটি ঢাকনা বা এলুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে গরম তোয়ালে দিয়ে ভালো করে ঢেকে দিন। এরপর রান্নাঘরের গরম কোনো জায়গায় সারারাত রেখে দিন। সকালে দেখবেন দই সুন্দর জমে গেছে। তবে দই আরও ভালোভাবে সেট করার জন্য পাত্রটি ২-৩ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন।

08/08/2025

তালের পায়েস...রেসিপি...
চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে-
★তরল দুূধ-১লিটার।
দুধের মধ্যে দিতে হবে-
★এলাচ-২/৩টা।
★দারচিনি-২টুকরা।
★ধুয়ে পানি ঝড়িয়ে আধভাঙ্গা করে রাখা পোলাওর চাল।
মাঝারি আচে চাল সেদ্ধ করে নিতে হবে।
চাল সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে-
★চিনি-হাফ কাপ/পোনে এক কাপ।
চিনির পানি শুকিয়ে পায়েস মাখা মাখা হয়ে এলে দিয়ে দিতে হবে-
★তালের ক্বাথ-১কাপ।কাচা তালের ক্বাথ দেয়া যাবে না।আগে থেকে জ্বাল করে ঠান্ডা করে রাখা তালের ক্বাথ দিতে হবে। তালের ক্বাথের সাথে দিতে হবে-
★কোড়ানো নারকেল-হাফ কাপ।
ভালো ভাবে নেড়ে মিশিয়ে ২/৩মিনিট জ্বাল করেই একটু পাতলা থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে পায়েস আরও বেশি ঘন হয়ে যায়।
সার্ভিং ডিশে পায়েস ঢেলে উপরে কোড়ানো নারকেল,বাদাম কুচি, কিসমিস ছড়িয়ে দিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে-তালের পায়েস।

Yammi!!!
13/07/2025

Yammi!!!

◼️রান্নার কাজে এখন নন-স্টিক প্যান বেশ জনপ্রিয়।নন-স্টিক বাসন ব্যবহারের কিছু ক্ষতিকর দিক রয়েছে, যা মূলত এর প্রলেপ এবং অতি...
06/07/2025

◼️রান্নার কাজে এখন নন-স্টিক প্যান বেশ জনপ্রিয়।
নন-স্টিক বাসন ব্যবহারের কিছু ক্ষতিকর দিক রয়েছে, যা মূলত এর প্রলেপ এবং অতিরিক্ত তাপে এর প্রতিক্রিয়া থেকে আসে। এই প্রলেপটি উচ্চতাপে বা স্ক্র্যাচ পড়লে ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিঃসরণ করতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
নন-স্টিক প্যানের ক্ষতিকর দিকগুলো হলো:

🔸বিষাক্ত ধোঁয়া:
অতিরিক্ত তাপে বা স্ক্র্যাচ পড়লে নন-স্টিক প্যানের টেফলন প্রলেপ থেকে বিষাক্ত গ্যাস বের হতে পারে, যা শ্বাসকষ্ট, মাথা ঘোরা, বমি বমি ভাব বা ফ্লুর মতো উপসর্গ সৃষ্টি করতে পারে।

🔸রাসায়নিক পদার্থের সংস্পর্শ:
নন-স্টিক প্যানে ব্যবহৃত টেফলন (PTFE) একটি সিন্থেটিক রাসায়নিক যা সহজে ক্ষয় হয় না এবং মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর।

🔸খাবারে মিশে যাওয়া:
প্যানের প্রলেপ ক্ষতিগ্রস্ত হলে বা উঠলে, তা খাবারের সাথে মিশে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

🔸হরমোনজনিত সমস্যা:
কিছু গবেষণায় দেখা গেছে, নন-স্টিক প্যানের রাসায়নিক উপাদান শরীরে হরমোনের ভারসাম্যহীনতা তৈরি করতে পারে।

🔸অন্যান্য স্বাস্থ্য সমস্যা:
কিছু ক্ষেত্রে, নন-স্টিক প্যানের কারণে লিভার ও কিডনির ক্ষতি, এমনকি ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে।

🔸পোষা পাখির জন্য ক্ষতিকর:
নন-স্টিক প্যান থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়া পোষা পাখির জন্য বিশেষভাবে ক্ষতিকর হতে পারে।

বিকল্প হিসাবে স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করতে পারেন।

◼️স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে। এটি টেকসই, ক্ষয়-রোধী, এবং পরিষ্কার করা সহজ। এছাড়াও, এটি স্বাস্থ্যকর এবং রান্নার জন্য নিরাপদ।
স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহারের কিছু সুবিধা নিচে উল্লেখ করা হলো।

🔹টেকসই এবং মজবুত:
স্টেইনলেস স্টিল একটি শক্তিশালী উপাদান, যা সহজে ভাঙ্গে না বা বেঁকে যায় না।

🔹ক্ষয়-রোধী:
স্টেইনলেস স্টিল সহজে মরিচা পড়ে না, তাই এটি দীর্ঘস্থায়ী হয়।

🔹অ-প্রতিক্রিয়াশীল:
এটি অ্যাসিডিক বা ক্ষারীয় খাবারের সাথে বিক্রিয়া করে না, তাই রান্নার জন্য নিরাপদ।
পরিষ্কার করা সহজ:
স্টেইনলেস স্টিলের পাত্রের মসৃণ তল সহজেই পরিষ্কার করা যায়।

🔹স্বাস্থ্যকর:
এটি ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না, তাই স্বাস্থ্যকর।
তাপের সুষম বিতরণ:
এটি তাপ ভালোভাবে ধরে রাখে এবং খাবার সমানভাবে রান্না করে।

♥️খেজুরের বিচির সাথে দ্রুত রান্নার — কী সম্পর্ক?এটা আমরা সবাই জানি যে গোশত, বিশেষ করে বুড়ো গরু বা খাসির গোশত, ভালোভাবে স...
01/07/2025

♥️
খেজুরের বিচির সাথে দ্রুত রান্নার — কী সম্পর্ক?
এটা আমরা সবাই জানি যে গোশত, বিশেষ করে বুড়ো গরু বা খাসির গোশত, ভালোভাবে সেদ্ধ হতে ১.৫ ঘণ্টা পর্যন্ত সময় নিতে পারে — তাও অনেক সময় গোশত শক্তই থেকে যায়। একইভাবে লোবিয়া, ছোলা ও অন্যান্য ডাল রান্না করতে দীর্ঘ সময় লাগে, যাতে গ্যাস খরচ বেশি হয় এবং কষ্টদায়ক।

তাহলে সমাধান কী?
আশ্চর্য এক সমাধান:
গোশতের ঝোলের মধ্যে ৩ বা ৪টা পরিষ্কার খেজুরের বিচি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিন।
১৫–২০ মিনিট অপেক্ষা করুন (গেশতের ধরন অনুযায়ী)। তারপর ঢাকনা খুললে দেখবেন গোশত একেবারে নরম — কচি খাসির মতো নরম হয়ে গেছে!

🐓 মুরগির জন্য মাত্র একটা খেজুরের বিচিই যথেষ্ট, বেশি দিলে গোশত গলে যাবে।

🌱 ডাল বা ছোলার জন্য ১ বা ২টা খেজুরের বিচি দিন, ১০ মিনিট বা তার কম সেদ্ধ করুন — ফলাফল নিজেই দেখুন!

🔬 বৈজ্ঞানিক ব্যাখ্যা:
খেজুরের বিচিতে এমন কিছু তেলজাতীয় অ্যাসিড থাকে (যেমন: ক্যাপ্রিক অ্যাসিড, ক্যাপ্রিলিক অ্যাসিড, লরিক অ্যাসিড) — যা খাবারকে দ্রুত সেদ্ধ করতে সাহায্য করে।

🔹 খেজুরের বিচি খাবারের স্বাদ বা রঙে কোনো প্রভাব ফেলে না। বরং এখনকার দিনে গ্যাস বাঁচানোর জন্য দারুণ কার্যকর।

প্রাচীন কালে লোকেরা খাবার বা পানীয় সংরক্ষণের জন্য খেজুরের বিচি ব্যবহার করত — আল্লাহর কুদরতে এটা সংরক্ষক হিসেবেও কাজ করত।

আল্লাহকে স্মরণ করুন এবং প্রিয় নবীজির (সাঃ) প্রতি দরুদ পাঠ করুন।

25/06/2025

তেল ছিটকে পড়া রোধে
তেল গরম করার আগে তাতে এক চিমটি লবণ দিন, এতে তেল ছিটাবে না।

Address

Khilgaon
Dhaka
1219

Telephone

+8801633576447

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruchi Voj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share