06/10/2020
হয়ে যাক স্পাইসি মিট পিজ্জা
Spicy Meat Pizza
_________________
ছোট থেকে বড় কেউ বাকি নেই যে পিজ্জা পছন্দ করে না।ফাস্ট ফুড আইটেমের মধ্য অন্যতম হল পিজ্জা দেশ থেকে বিদেশ এমন কোন স্থান নেই যা এই পিজ্জার জনপ্রিয়তা নেই।বাহিরের খাবারে নানা রকমের ফ্যাট, নিজ হাতে যদি ক্যালরি মেপে ঘরেই পিজ্জা তৈরি করা যায় তো মন্দ হয় না…
ডো উপকরণ:
আটা( আমি আটা দিয়ে করে দেখেছি খুব ভালো হয়েছিল)/ময়দা ১ কাপ(আরো ১/৪কাপ দিতে পারেন পিজ্জা বড় করার জন্য), ইস্ট ১ চা চামচ,ডিম ১টি, চিনি ১ চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, লবণ পরিমাণমত, তেল ২ টেবিল চামচ, হালকা গরম পানি পরিমাণ মতো।
ডো তৈরি:
একটি পাত্রে হালকা গরম পানি, ইস্ট,চিনি মিশিয়ে ঢাকনা দিয়ে গরম জায়গায় রাখুন ৫-১০ মিনিট। ইস্ট ফুলে উঠলে এতে ময়দা, গুঁড়া দুধ,ডিম, লবণ, তেল ও হালকা গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ মাখুন হাত দিয়ে ভালো করে ডো বানান( ডো টা একটু নরম হবে, নরমাল রুটির তুলনায়)।আবার এটিকে ঢাকনা দিয়ে(যেন বাতাস না প্রবেশ করতে পারে)গরম জায়গায় রাখুন ৩০/৪০ মিনিট।
ফিলিংয়ের জন্য:
মুরগী/গরু/খাসীর মাংসের কিমা ১কাপ,রসুন কুচি ১ টেবিল চামচ,মাঝারি সাইজের ক্যাপসিকাম মোটা করে কাটা অর্ধেকটি, সয়া সস ১ টেবিল চামচ, ওয়েষ্টার সস ১ চা চামচ, অলিভ ওয়েল ২ চা চামচ, লবণ পরিমাণমত, ও ড্রাই বেসিল লিফ ১ চা চামচ।
ফিলিং তৈরি:
কড়াইতে তেল দিয়ে তাতে মুরগী/গরু/খাসীর মাংসের কিমা রসুনকুচি,সয়া ও ওয়েষ্টার সস দিয়ে ৫/৬ মিনিট ভাজুন এরপর তাতে সিদ্ধ হবার জন্য পরিমানমত পানি দিয়ে একটু নেড়ে ঢেকে দিন(মুরগীর মাংস হলে পানি দেবার দরকার নাই ভাজলেই সিদ্ধ হয়ে যাবে, মাংস সিদ্ধ হলে ক্যাপসিকাম ও ড্রাই বেসিল লিফ দিয়ে ২/৩ মিনিট নেড়ে, লবন দেখে নামিয়ে ফেলুন।
#পিজ্জা সস
উপকরণ:
টমেটো পিউরি ১ কেজি ( পাকা টমেটো কে হালকা সিদ্ধ করে ব্লেন্ড করে নেওয়া)
রসুন ২ টেবিল চামচ
চিনি ২ চা চামচ
মরিচ গুড়া ২ চা চামচ
গোল মরিচ ১ ১/২ চা চামচ
ওরিগেনো ২ চা চামচ
বেসিল ২ চা চামচ
তেল ৪ টেবিল চামচ
লবন স্বাদ মত
যেভাবে করবেন:
তেলে রসুনটা হালকা করে ভেজে নিন, এবার টমেটো পিউরি ও চিনি দিয়ে ৫ মিনিট ভালো করে নেড়ে এরপর বাকিসব মশলা দিয়ে নেড়ে মিশিয়ে নামিয়ে ফেলুন, আর ফ্রিজে রেখে ইচ্ছামত ইনজয় করুন।
সাজানোর জন্য:
নিজের ইচ্ছামত পিজা সস, কাচাঁ মরিচ বা যেকোন ঝাল মরিচ, চিজ ইচ্ছা মতো গ্রেট করা,(আমি মোজেরেলা চিজ ব্যবহার করেছি,মোজেরেলা চিজ সুন্দর ভাবে পিজ্জার সাথে মিশে যায়, পিজ্জার জন্য বেষ্ট), ক্যান ওলিভ নিজের ইচ্ছামত ও ড্রাই বেসিল লিফ ১ চা চামচ।
বেকিং প্রণালি:
বেকিং ট্রে তে তেল লাগিয়ে ডো কে একটি গোল রুটির মতো আকার দিয়ে ট্রে তে রুটিটা তুলে দিন এবার প্রথমে পিজ্জা সস লাগিয়ে আগের বানিয়ে রাখা মিট ফিলিং দিয়ে দিন।ফিলিংটা ভাল করে বিছিয়ে দিন,ফাঁকে ফাঁকে চিজ বিছিয়ে দিতে থাকুন আপনার ইচ্ছামত, (এক্সটা চিজ পিজ্জা বানাতে চাইলে ফিলিং দেবার আগে এবং পড়ে খুব বেশি করে চিজ দিন)। তারপর কাচাঁ মরিচ, ক্যান ওলিভ ও ড্রাই বেসিল লিফ ছড়িয়ে দিয়ে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১৫-২০ মিনিট বেক করুন। বেক করার টাইমটা আপনার ওভেন অনুযায়ী ইচ্ছামত বাড়াতে বা কমাতে পারেন কেননা সবার ওভেন এর বেকিং সিস্টাম একরকম নয়।পিজ্জা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
চুলায় করবেন যেভাবে:
চুলায় মোটা তাওয়া বা ননস্টিকি প্যান দিন, মোটা তাওয়া না থাকলে প্রয়োজনে ডাবল তাওয়া ইউজ করুন তা নাহলে পিজ্জা পুড়ে যেতে পাড়ে, তাওয়া/ননস্টিকি প্যান গরম হলে চুলা কমিয়ে দিন, ডো কে একটি গোল রুটির মতো আকার দিয়ে চুলায় তাওয়াতে দিয়ে এক সাইড হালকা করে ভেজে উল্টে দিন, এবার ভাজা সাইডে পিজ্জার ফিলিং ও টপিং দিয়ে চিজ দিয়ে দিন পিজ্জা ঢেকে দিন এমন কোন ঢাকনা দিয়ে যেন বাতাস ভিতরে যেতে না পারে এবার চুলা যতটুকু সম্ভব কমিয়ে রাখুন, ১০/১৫ এর মধ্যে পিজ্জা হয়ে যাবে, খেয়াল করে দেখুন রুটিটা হয়ে গেলে এবং চিজ গলে গেলে পিজ্জা নামিয়ে গরম গরম ইনজয় করুন।
ইলেক্ট্রিক ওভেনে করবেন যেভাবে:
ইলেক্ট্রিক ওভেনে এ ১৮০* সি তে ১৫ মিনিট রাখুন ( পিজ্জা ওভেনে দেয়ার আগে ওভেন ৫ মিনিট গরম করে নিবেন)। ১৫ মিনিট হয়ে গেলে নামিয়ে ফেলুন সুস্বাদু পিজ্জা।
*বিঃদ্রঃ খাবারের সময় পিজ্জা মজা না হলে কর্তৃপক্ষ দায়ী নহে। আর সময়ে এর অভাবে যারা পিজ্জা তৈরি করতে পারচ্ছেন না তাদের জন্য় Bellavita Pizzeria আমরা আছি বসুন্ধরাতে,
পিজ্জা পৌছে দিব আপনার ঘরে
সুস্থ থাকুন।
Bellavita Pizzeria
মজাদার ও সুস্বাদু!* 😋