Premier Foods

Premier Foods Premier foods is foods producer.

18/04/2026
04/05/2025

এক গ্রামে একজন কৃষক ছিলেন.. তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল-গোল রোল আকৃতিতে রাখা ছিল। যার প্রত্যেকটির ওজন ছিল ১ কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে চা চিনি তেল ও তার সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন।

আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন মাখনের ওজন সঠিক আছে কিনা আজ একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে ১ কেজি নয় তা প্রতিটা আছে ৯০০ গ্রাম করে।

পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন। দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন.. 'বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোন বেঈমান চিটিংবাজের সাথে ব্যাবসা কর। আমার দোকানে আর কোনদিন পা রাখবে না। ৯০০ গ্রাম মাখন ১ কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাইনা।”

কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন- ”দাদা! দয়া করে রাগ করবেন না। আসলে আমি খুবই গরীব মানুষ.. দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই.. তাই আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম.. সেটাই দাড়িপাল্লার একপাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম।”

শিক্ষণীয় বিষয়:

👉আপনি অপরকে যেটা দেবেন.. সেটাই পরে আবার আপনার কাছে ফিরে আসবে..তা সেটা সম্মান হোক বা ঘৃণা...👈

বর্তমান সময়ে ডিভোর্স এবং পরকীয়া একটা  মহামারীর মতো সমাজে ছড়িয়ে পড়ছে..!.........মাঝে মাঝে চিন্তা করি, সম্পর্ক গুলো কেন টি...
23/10/2024

বর্তমান সময়ে ডিভোর্স এবং পরকীয়া একটা মহামারীর মতো সমাজে ছড়িয়ে পড়ছে..!.........মাঝে মাঝে চিন্তা করি, সম্পর্ক গুলো কেন টিকছেনা ?

আসলে প্রেম বেশিদিন বাঁচেনা, মায়া বাঁচে । এই মায়াটাই মরে যাচ্ছে!! না আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, না আছে সম্পর্ক বাঁচিয়ে রাখার মতো মানসিকতা।

সম্পর্ক এতো সহজ বিষয় না । সম্পর্ক হলো চারা গাছের মতো । এটাকে পরিচর্যা করতে হয় । আমরা বীজ রোপন করি। সেই বীজ থেকে চারা জন্মায়। চারা গাছ আমরা পরিচর্যা করি । যত্ন নিই। একসময় চারা গাছ শতবর্ষী বৃক্ষে রুপ নেয় । মানব জীবনের সম্পর্ক গুলোও এমন। সম্পর্কগুলোর যত্ন নিতে হয় । পরিচর্যার অভাবে সম্পর্ক অংকুরেই বিনষ্ট হয় । কোনো কোনো সম্পর্ক তো ভ্রুন অবস্থাতেই হয় খুন । আবার কোন কোন সম্পর্ক সঠিক যত্নে যুগ যুগ অটুট থাকে ভালোবাসায়, প্রেমে, পারস্পরিক বোঝাপড়ায় , শ্রদ্ধায়।

শুধু ভালোবাসায় সম্পর্ক টেকেনা, যেমন টেকেনা শুধু সিমেন্টে তৈরি কোনো গাঁথুনি। আমরা সিমেন্টের সাথে বালি দিই, পানি দিই । তারপর না তৈরি হয় শক্ত ইটের গাঁথুনি । তেমনি সম্পর্ক কেবল প্রেমে টেকেনা। সেখানে শ্রদ্ধা মেশাতে হয়। বিশ্বাস মেশাতে হয়। ধৈর্য মেশাতে হয়। তারপরই তৈরী হয় সফল রসায়ন।

জীবনটা সরল রেখা নয়। এটা বক্র রেখার মতো। উঁচু নিচু কত বাঁক। প্রায়ই এরকম কোনও না কোনও কঠিন বাঁকে আমরা খুব দ্রুত জাজমেন্টাল হয়ে পড়ি । ব্যক্তিত্বের দ্বন্ধে জড়িয়ে প্রচন্ড ইগোতে সম্পর্ক গুলোকে খুন করি। সবসময় নিজেকে সঠিক মনে করি। মনে করি, আমি কম কিসে। এই অহম, ইগো আমাদের শেষ করছে।

সম্পর্ক গুলো নষ্ট করবেননা, প্লিজ। সম্পর্কগুলো বাঁচিয়ে রাখুন, মায়ায়, শ্রদ্ধায়, ভালোবাসায়।।।

Address

2/16, Block/B, Lalmatia
Dhaka
1205

Telephone

+8801911054963

Website

Alerts

Be the first to know and let us send you an email when Premier Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Premier Foods:

Share

Category