Spicy Chittagong

Spicy Chittagong Online Based Food Service & Catering including Buffet at Dhaka. Have a plan! No time for cooking! You can order online just choose a menu.

Special Chittagong & Moghlai / Shahi Dishes @ Spicy Chittagong,
Order Place by Messenger, Mobile Just before 24 Hours Ago. We cater for office lunch, evening meal, dinner, Birthday Parties, Family gatherings and any events. We deliver specially Chittagong food Like Mejbani items of quantities Beef Kalo vuna, Mejbani Gorur Mangso, Jhura Mangso etc...order should to be in plan before 24 hours. Now we deliver within Dhaka City......Thank you

ইতিহাস নিয়ে আমার আগ্রহের লেবু এর আগেও🙃🙃 অনেকবার কচলাই ফেলছি।বেশি বললে আবার না🤐 তিতা হয়ে যায় 🤔।আমি পিওর আর্টস এর স্টুডেন্...
03/08/2026

ইতিহাস নিয়ে আমার আগ্রহের লেবু এর আগেও🙃🙃 অনেকবার কচলাই ফেলছি।বেশি বললে আবার না🤐 তিতা হয়ে যায় 🤔।আমি পিওর আর্টস এর স্টুডেন্ট ছিলাম।সেই ক্লাস নাইন থেকেই আমি কনফার্ম ছিলাম মেট্রিকে ইতিহাস এ আমার A+ কেউ আটকাতে পারবে না।পুরা বই ফাতাফাতা 🥴কইরা ফেলছিলাম পইড়া+ আগ্রহও ছিলো ব্যাপক।কিন্তু রেজাল্ট হাতে নিয়ে আমি পুরাই তব্দা!🥺🥺 মার্কশীট এ দেখি A পাইয়া বসে🙄 আছি।পুরা রেজাল্ট নিয়ে আমার কোন মাথাব্যথা নাই কিন্তু ইতিহাসের এই দুক্ষু ইতিহাস হয়েই রয়ে গেলো😥
সবাই বলল খাতা আবার রিভিউ করার আবেদন করতে কিন্তু আমি আর করি নাই😔

আচ্ছা🤔🤔 জীবনকে রিভিউ করার কি কোন সুযোগ আছে?চিন্তা করে দেখেন তো রিভিউ করার চান্স থাকলে আমরা আসলে কি করতাম?🤔ভুলগুলো কি শুধরে নিতাম নাকি অপ্রাপ্তিগুলো আবার মিলিয়ে🤫 নিতাম 🙃 তখন কি ভুলগুলো সব ফুল হয়ে যেতও??অইফুল গুলো কেমন ?ভুলে ভরা ফুলের🌻সুবাস কেমন হতো?

জীবন কি অদ্ভুত!!!!! কি অদ্ভুত!!!

আঁখি
বাবুর্চি
Spicy Chittagong

 #এলোমেলো প্যাঁচালআদিম যুগে আমি খুব পড়ুয়া ছিলাম।ভয়াবহ রকমের পড়ুয়া।কালবেলা,কালপুরুষ এর মতো উপন্যাস ২ দিনেই পড়ে শেষ করে ফে...
26/07/2026

#এলোমেলো প্যাঁচাল

আদিম যুগে আমি খুব পড়ুয়া ছিলাম।ভয়াবহ রকমের পড়ুয়া।কালবেলা,কালপুরুষ এর মতো উপন্যাস ২ দিনেই পড়ে শেষ করে ফেলেছিলাম।এখন বজ্জাত হয়ে গেছি।রহস্য পত্রিকা আর কবিতা ছাড়া তেমন কিছুই পড়া হয়ে উঠে না।ক্লাস এইটে থাকতে আমি নিমাই ভট্টাচার্য র "মেম সাহেব" বইটা পড়েছিলাম।তারপর বহুকাল গত হয়েছে।আজকে হঠাৎ পিডিএফ এ বইটা পড়ার চেস্টা করছিলাম।পড়তে পড়তে মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছিলো।সেটা হচ্ছে ক্লাস এইটে থাকতে বইটা পড়ে আমি যেটা বুঝেছিলাম সেটা আজকে ৩৬ বছর বয়সে এসে অন্যরকম ভাবে বুঝতে পারছি। সময়,বয়স এবং অভিজ্ঞতার সাথে সাথে জীবনকে দেখার,বুঝার,অনুভব করার দৃস্টিভংগিও আমুল বদলে যায়।আমার কিশোরী মাথায় যে বাচ্চুর ছবি আমি একেছি আর আজকে আন্টি বয়সে এসে যে বাচ্চুর ছবি আমি দেখছি তাতে বিস্তর ফারাক 😲😲

গানের ক্ষেত্রেও দেখবেন তাই।" সখী ভাবনা কাহারে বলে" গান টা গত বছর শুনে আপনি যতটুকু বুঝেছেন আজকে শুনে দেখবেন তার ভাব গাম্ভীর্য আরও গভীর থেকে গভীরতর হচ্ছে।জীবন আপনাকে প্রতি পদে পদে চমকে দেয় আসলে🙀🙀

বই আর গানের মতো মানব জীবনের সম্পর্ক টাও আসলে চমকে চমকে ভরা।আপনি যখন সংগী/সংগীনির সাথে ১৬/১৮ বছর কাটিয়ে দিবেন তখন দেখবেন সব কথা আর মুখে বলতে হয় না।চোখের দিকে তাকিয়েই বুঝতে পারবেন আপনার শখের ব্যাটা কি বলতে চাইছে 🤐কিংবা ঝগড়ার পরের অংশে আপনার শখের বেটি কি বলতে পারেন🤐🤐।

আবার এইসব উল্টোও হতে পারে।পাশাপাশি থাকা মানুষ টা আপনার মন কে হয়তো কোনদিন ছুঁতেই পারে না।আপনার মনের গভীরতা মাপার মতো ফ্যাদোমিটার তার কাছে নেই কিংবা আপনি যে অস্তিত্ব হারিয়েছেন সেটাও সে জানে না।একসময় আপনি যখন জীবন থেকে হারিয়ে যাবেন তখন দেখবেন হন্যে হয়ে খুঁজতে থাকে সবাই।তখন সবাই অপেক্ষার প্রহর গুনে।সেই অপেক্ষায় ফিরে পাবার আকুতি থাকে,নিজেকে শুধরে নেবার শপথ থাকে,সব কিছু ঠিক করে দেবার মন থাকে।সেই আকুলতায় সব থাকে সব থাকে কিন্তু "মনের মানুষ " থাকে না 💔

কোথায় যাবে, তোমার মানুষ রেখে?
মানুষ কেন হারিয়ে গেলে শেষে,
মানুষ পাওয়া শেখে?

~ সাদাত হোসাইন

আঁখি
বাবুর্চি
Spicy Chittagong

আমি মাঝারি কিসিমের গাছ প্রেমী মানুষ।টুকটাক গাছ লাগায়,পানি দেয়।বাসায় মানিপ্লান্ট হয়েছে অনেক।বান্ধবী জিজ্ঞেস করছে এত মানিপ...
23/07/2026

আমি মাঝারি কিসিমের গাছ প্রেমী মানুষ।টুকটাক গাছ লাগায়,পানি দেয়।বাসায় মানিপ্লান্ট হয়েছে অনেক।বান্ধবী জিজ্ঞেস করছে এত মানিপ্লান্ট লাগানোর রহস্য কি?কইলাম "বইন,দেখতাছি সোজা রাস্তায় টাকা আসতাছে না।তাই টাকার গাছ টাছ লাগাইয়া দেখি কিছু যদি আসে😎😎 (🫵 টাকা না আসলেও চোখের শান্তি এসেছে এইটা নিশ্চিত)

মুল ব্যাপারটা হচ্ছে বয়সের সাথে সাথে আপনি বুঝতে পারবেন জীবনে আসলে খুব বেশি মানুষের দরকার নাই।সব মানুষের ভিতরে সুখ খুঁজতে নাই।সব সম্পর্ক যেমন মনে শান্তি দেয় না,ঠিক তেমনি সব সম্পর্ক ভালো বাসা কিংবা সম্মান পাওয়ার যোগ্যও হয় না।সব গল্পের শেষও সুন্দর হয় না।

ডানবারের সংখ্যা (Dunbar's Number), যা বলে একজন মানুষ গড়ে প্রায় ১৫০ জনের সঙ্গে অর্থবহ সামাজিক সম্পর্ক বজায় রাখতে পারে। তবে এই ১৫০ জনের সবাই সমান গুরুত্বপূর্ণ নয়।আমার তো মনে হয় সময়ে মানুষ বুঝতে পারে জীবনে ৫ জন মনের মতো মানুষ থাকলে ১৪৫ জন বড়ই অপ্রয়োজনীয়।

সম্পর্কের ভিতরে প্রত্যাশা কমিয়ে দিবেন আর প্রচুর গাছ লাগাবেন।গাছ আপনাকে অক্সিজেন দিবে,মনে শান্তি দিবে।নিজেকে নিজে সময় দিবেন।মনে রাখবেন টক্সিক বন্ধু বান্ধব,আত্নীয়র উপর আপনার সুখ নির্ভর করে না।আপনার সুখের দায়িত্ব কাউকে দিবেন না।

দিনশেষে নিজেকে ভালোবাসুন ❤️❤️❤️
নিজেই নিজেকে লাল গোলাপের শুভেচ্ছা জানান🌹

আঁখি
বাবুর্চি
Spicy Chittagong

আমি প্রথম শ্রেনীর বজ্জাত মহিলা হলেও টুকটাক পড়াশোনার একটা ভালো অভ্যাস আমার আছে🙏।কিছুদিন আগে মনোবিজ্ঞানী এডওয়ার্ড থর্নডাই...
13/01/2026

আমি প্রথম শ্রেনীর বজ্জাত মহিলা হলেও টুকটাক পড়াশোনার একটা ভালো অভ্যাস আমার আছে🙏।কিছুদিন আগে মনোবিজ্ঞানী এডওয়ার্ড থর্নডাইকের একটা গবেষণা পত্র পড়ার চেস্টা করছিলাম।যদিও খুব একটা ক্লিয়ার ভাবে বুঝতে পারি না (আমি মুর্খ লেভেলের প্রানী🥺)
ভদ্রলোক ১৯২০ সালে তার ‘দ্যা কনস্ট্যান্ট এরর ইন সাইকোলজিক্যাল রেটিংস’’ পেপারে একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা বর্ণনা করেছিলেন।সেখানে তিনি সামরিক বাহিনীর লোকজন এর উপর একটা গবেষণা করেন।এবং "হেইলো/হেলো ইফেক্ট এর কথা উল্লেখ করেন।এইটার মুল বক্তব্য হচ্ছে "কোনো সুদর্শন মানুষের সাথে পরিচিত হতে গেলে আমরা তার বাহ্যিক সৌন্দর্য দেখে ধরে নিই যে, তার ব্যক্তিত্বের অন্যান্য সব বৈশিষ্ট্যও ইতিবাচক হবে।মানে ভদ্রলোক /মহিলা বাহ্যিকভাবে সুন্দর মানে তার সব চিন্তাভাবনা কিংবা ব্যাক্তিত্ত্ব ও সুন্দর। এইটা হচ্ছে এই ইফেক্টের জাদু।

গবেষক ড: থোরা আবার বলছেন আকর্ষণ কিংবা সৌন্দর্য র অনুভূতি এখন আর প্রচলিত মতবিশ্বাসের মধ্যে আটকে নেই।সময়ের সাথে মানুষের দৃস্টিভংগি বদলাচ্ছে।

আমার দুই ভাই ই সুন্দর করে তাদের মতামত প্রকাশ করেছেন তাদের মতো করে।মানুষ কিংবা মানুষের ব্যাক্তিত্ত্ব বুঝতে পারার এই বিশাল সমীকরণ আমার মাথার এন্টেনার উপর দিয়ে গেছে🙈🙈

কিন্তু বিশ্বাস করেন ইদানীং পিথাগোরাসের সুত্র কিংবা উপপাদ্য ২৩ কোন টাই কঠিন লাগে না।ইনজেকশন কিংবা আম্মার হাতের ঝাড়ুর মাইরও ভয় লাগে না।ইদানীং মানুষকে চিনতে,বুঝতে কঠিন লাগে,মানুষের সাথে মিশতে ভয় লাগে।কাছের মানুষের মনের ভিতরে উঁকি দিতে ভয় লাগে।শংকা হয় যদি নোংরামি টা দেখে ফেলি!! যদি সেখানে আমার জন্য ভালোবাসা না থাকে!!💔
মানুষ এখন অমানবিক,নিষ্ঠুর।মানুষের ভিতরে এখন বর্বরতা ছাড়া কিছুই নেই।মানুষ এখন সম্মান বুঝে না, আদর বুঝে না,ভালোবাসা বুঝে না,আবেগ বুঝে না,মন বুঝে না।মানুষ এখন বুঝে না " অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে না "

আঁখি
বাবুর্চি
Spicy Chittagong

আহমদ ছফার "যদ্যপি আমার গুরু" বইটা ৩য় বারের মতো পড়ছিলাম।অধ্যাপক আব্দুর রাজ্জাকের জ্ঞান আর কথার প্রতি ছফা সাহেবের মুগ্ধতা ...
12/01/2026

আহমদ ছফার "যদ্যপি আমার গুরু" বইটা ৩য় বারের মতো পড়ছিলাম।অধ্যাপক আব্দুর রাজ্জাকের জ্ঞান আর কথার প্রতি ছফা সাহেবের মুগ্ধতা যেন আমাকেও মুগ্ধ করছিলো।মনে হচ্ছিলো আমিও চেয়ার টেনে অধ্যাপক রাজ্জাকের সামনে বসে পরি।সুন্দর করে যারা কথা বলেন কিংবা গল্প বলেন তাদের প্রতি আমি বরাবরই বেশ দুর্বল।

"কথা" ব্যাপারটা পুরাই একটা ম্যাজিক।কিছু সময় একটা কথা মানুষের জীবন বদলে দিতে পারে আবার সেই একটা কথাই গভীর ভালোবাসার সম্পর্কের রং বদলে দিতে পারে।এই পৃথিবীতে মানুষ কথার মায়াতে আটকে থাকে।মানুষ মায়ায় পড়লে হুট করে মায়া কাটিয়ে বেড়িয়ে আসতে পারে না।প্রেম ধীরে ধীরে মুছে গেলেও, মায়া মুছে যায় না!

আমরা যারা "কথা" দিয়ে মানুষকে আঘাত করি তারা আসলে কখনো চিন্তা করি না "জবান কিংবা কথা" সম্পর্ক,বন্ধুত্ব কিংবা বিশ্বাসকে কিভাবে ভেংগেচুরে ফেলে।যে মানুষ টা /গুলো আপনাকে সম্মান করে, ভালোবাসে তাকে/তাদেরকে কথা দিয়ে হত্যা করবেন না।জিহবা দ্বারা আপনি হয়তো সেই মুহুর্তে জিতে গিয়েছেন কিন্তু জীবনের কাছে ঠিক সেই সময়েই হেরে গিয়েছেন💔💔💔

মানুষের প্রতি, মানুষের মনের প্রতি,মানুষের সম্মানের প্রতি দয়া করে দয়াশীল হবেন 🙏🙏

না হলে কবির মতো বলতে হবে

ভাঙা মন (আর) জোড়া নাহি যায়
ওগো ঝরা ফুল আর ফেরে না শাখায়॥
শীতের হাওয়ায় তুষার হয়ে
গলি’ খরতাপে বারি যায় ব’য়ে,
গলে না ক’ আর হৃদয়-তুষার এ উষ্ণ ছোঁওয়ায়॥

-কাজী নজরুল ইসলাম

আঁখি
বাবুর্চি
Spicy Chittagong

Address

Dhaka

Opening Hours

Monday 07:00 - 23:00
Tuesday 07:00 - 23:00
Wednesday 07:00 - 23:00
Thursday 07:00 - 23:00
Friday 07:00 - 23:00
Saturday 07:00 - 23:00
Sunday 07:00 - 23:00

Telephone

+8801811580338

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spicy Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Spicy Chittagong:

Shortcuts

Share