28/06/2026
২৭.০৪.২৬ - ২৮.০৬.২৬
দুই মাস হয়ে গেল।
অনেকে এসে জিজ্ঞেস করে, “বনানী কোথায়?”
কেউ পুরোনো ছবি দেখায়।
কেউ বলে, “ও খুব শান্ত ছিল।”
তখন বুঝি, একটা ছোট্ট প্রাণীও কত নিঃশব্দে মানুষের মনে জায়গা করে নিতে পারে।
সময় আসলে খুব অদ্ভুত জিনিস। মানুষকে সবকিছুর সাথে মানিয়ে নিতে শেখায়, কিন্তু কিছু অভ্যাস কখনো পুরোপুরি মুছে দিতে পারে না।
কোনো নতুন অতিথি বসলে মনে হয়, তুমি হয়তো একটু দূর থেকে তাকিয়ে আছো,তারপর নিজের মতো করে কাছে গিয়ে বসবে।
তবে সত্যি বলতে তুমি কোথাও পুরোপুরি চলে যাওনি!
ক্যাফের নরম আলোয়, মানুষের হাসিতে, আর চুপচাপ বিকেলগুলোর ভেতর এখনো একটু করে রয়ে গেছো।
শান্তিতে থেকো, বনানী।