Rumi's Kitchen

Rumi's Kitchen রুমির রান্নাঘর, সৌখিন রাধুনি।

02/10/2024

আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগন Rumi's Kitchen এটা কোন হোম ডেলিভারি খাবারের পেজ না।আমি কোন খাবার সেল করি না। এটা আমার শখের পেজ।যে খাবার টা ভালো লাগে তার রেসিপি শুধু শেয়ার করি।প্লিজ ভুল বুঝে বা ভুল করে কেউ খাবার অডার দিবেন না,আর আমি পেজে রেগুলার একটিভও থাকি না তাই আমার হয়ে অন্য কেউ/ এই নাম ব্যবহার করে অন্য কোন পেজ হয়তো আপনাদের
অডার নিচ্ছে তার দায়ভার আমার নয়।তাই ঐ পেজ যদি কোন প্রতারনা করে তবে সেই পেইজেই রিভিউ দিবেন।আমি আবারও জানাচ্ছি যে আমি কোন প্রকার খাবার সেল করি না।

ধন্যবাদ
Rumi Rahman by
Rumi"s kitchen

04/07/2022

💞কাবাব মসলা💞.....রেসিপি......

উপকরণ ঃ--
★সবুজ এলাচ-১টে চামুচ।
★বড় এলাচ-৭/৮টি।
★দারচিনি-৪/৫টুকরা।
★জিরা-২টে চামুচ।
★শাহী জিরা-১টে চামুচ।
★মৌরি-দেড় চা চামুচ।
★কালো গোল মরিচ -হাফ টে চামুচ।
★সাদা গোল মরিচ -হাফ টে চামুচ।
★লবংগ-হাফ টে চামুচ।
★তেজপাতা-৪/৫টি।
★স্টার অ্যানাইস-৪/৫টি।
★আদা সুট/শুকনো আদা-২টুকরা।
★পিপুল-৭/৮টি (ছোট)।
★বিট লবন-হাফ টে চামুচ।
★শুকনো লাল মরিচ ৬/৭টা।
★জয়ফল-১টি।
★জয়ত্রী -৩টি।
★মেথি-হাফ টে চামুচ।
★পোস্ত দানা-১টে চামুচ।
★ধনিয়া-২টে চামুচ।
★একাংগি-১টে চামুচ।
★রাধুনি -১টে চামুচ।
★জৈন-হাফ টে চামুচ।
★কাবাব চিনি-১টে চামুচ।
★আমচুর পাউডার -১টে চামুচ।
যেভাবে করতে হবে ঃ--
ছোট ছোট/গুড়া টাইপের মসলা গুলো বিট লবন সহ একসাথে করে টেলে/ভেজে নিতে হবে।
শক্ত এবং বড় মসলা গুলো একসাথে করে টেলে/ভেজে নিতে হবে। আলাদা করে না ভাজলে ভাজার সময় ছোট এবং পাতলা মসলা গুলো পুড়ে যাবে এবং ভারী মসলা গুলো কাঁচা থেকে যাবে ভাজা হবে না।
টেলে নেয়ার পর আলাদা করেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তাহলে ভালো ভাবে গুড়ো করে নেয়া যাবে।
ব্লেন্ডারে মিহি করে গুড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে--কাবাব মসলা।

এঁচোড় বা কাঁচা কাঁঠালের কাবাব, দারুণ মজার রেসিপি টা খুব তাড়াতাড়ি দিয়ে দিব, সময়ের অভাবে শুধু ছবি আপলোড করলাম। আশা করি ছবি...
11/06/2022

এঁচোড় বা কাঁচা কাঁঠালের কাবাব, দারুণ মজার রেসিপি টা খুব তাড়াতাড়ি দিয়ে দিব, সময়ের অভাবে শুধু ছবি আপলোড করলাম। আশা করি ছবির ধারাবাহিক দেখেও কিছুটা বুঝতে পারবেন।

04/06/2022

কাঁঠালের বিচি কে না পছন্দ করে,কিন্তু পরিস্কার করাটাই কঠিন। তাই কাঁঠালের বিচি খুব ই সহজ উপায়ে পরিস্কার করার টেকনিক টা জেনে নিন।

আমার তৈরি ছোট একটা চাইনিজ প্ল্যাটার।
12/04/2022

আমার তৈরি ছোট একটা চাইনিজ প্ল্যাটার।

আমার পছন্দের কিছু দেশীয় খাবার ....
23/08/2021

আমার পছন্দের কিছু দেশীয় খাবার ....

--তুই বেগুন,বেগুনের মতো থাকবি, তুই লম্বা হবি,গোল হবি!🙂--তুই কেন ড্রাগনেট মতো হতে গেলি!🤣
17/08/2021

--তুই বেগুন,বেগুনের মতো থাকবি, তুই লম্বা হবি,গোল হবি!🙂
--তুই কেন ড্রাগনেট মতো হতে গেলি!🤣

আজ রাতের পরিবেশনা।
14/09/2020

আজ রাতের পরিবেশনা।

জানেন কি মরিংগা পাউডার (Moringa Powder) বা সজিনা পাতা গুড়াকে সুপার ফুড বলা হয়।সজিনা পাতা সম্পর্কে কিছু তথ্য যা আপনাকে অব...
20/08/2020

জানেন কি মরিংগা পাউডার (Moringa Powder) বা সজিনা পাতা গুড়াকে সুপার ফুড বলা হয়।
সজিনা পাতা সম্পর্কে কিছু তথ্য যা আপনাকে অবাক করবেঃ

🌿সজিনা পাতায় কমলা লেবুর তুলনায় ৭ গুণ ভিটামিন-সি রয়েছে।

🌿 দুধের তুলনায় ৪ গুণ ক্যালসিয়াম এবং দুই গুণ আমিষ রয়েছে।

🌿 গাজরের তুলনায় ৪ গুণ ভিটামিন-এ পাওয়া যায়।
🌿 কলার চেয়ে ৩ গুণ পটাশিয়াম বিদ্যমান।

শুনে আরও অবাক হবেন যে সজিনার পাতা পানিকে আর্সেনিক মুক্তও করে।

আসুন এই অলৌকিক পাতার আরো কিছু বিস্ময়কর গুন জেনে নেইঃ

🌱সজিনার পাতা হৃদরোগীদের জন্যে ঠিক ওষুধের মত কাজ করে, উচ্চ রক্তচাপ কমায়, কোলেস্টেরল কমায়, ডায়বেটিস নিয়ন্ত্রিত রাখে।

🌱এক টেবিল চামচ শুকনা সজিনা পাতার গুঁড়া থেকে ১-২ বছর বয়সী শিশুদের অত্যবশ্যকীয় ১৪% আমিষ, ৪০% ক্যালসিয়াম ও ২৩% লৌহ ও ভিটামিন-এ সরবরাহ হয়ে থাকে।

🌱দৈনিক ৬ চামচ সজনে পাতার গুঁড়া একটি গর্ভবর্তী বা স্তন্যদাত্রী মায়ের চাহিদার সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করতে সক্ষম।

🌱 সজিনা পাতা বহুমূত্র রোগের জন্যে অনেক উপকারী।

🌱সজিনার ডাটা থেকে সজিনার পাতা অধিক উপকারী।

🌱এলার্জি জনিত সমস্যা হলে সজিনার পাতা বেটে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে অনেক উপকার পাওয়া যায়।

🌱প্রতিদিন সকালে এক চামচ শুকনা গুড়া পানিতে গুলিয়ে খেলে পেটের প্রদাহ, গ্যাস্ট্রিক মুক্তি পাওয়া যায়।

🌱গেটেবাত এর জন্যে সজিনা পাতা বেটে হাটুতে বা যে স্থানে ব্যাথা হয় লাগিয়ে রাখলে ব্যাথা মুক্তি পাওয়া যায়।

🌱সজিনার ফুল এ ও অনেক উপকার আছে যেমন : হজম শক্তি বাড়ায়, কোষ্ট কাঠিন্য দূর করে ইত্যাদি।

🌱সজিনার পাতা পোকার কামড়ের তাতক্ষনাৎ এন্টিসেপ্টিক হিসেবে অনেজ ভালো কাজ করে।

🌱 সজিনার পাতা ক্রিমিনাশক হিসেবে কাজ করে। ক্রিমি সমস্যা করলে সজিনা পাতা গুড়ো করে অথবা অন্য খাবারের সাথে খান।

🌱সজিনা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীর কে কর্মঠ রাখে। হাড় এর ক্ষমতা বৃদ্ধি করে যা আত্মরক্ষার ও ভূমিকা পালন করে।

🌱 সজিনা পাতা যকৃত ও কিডনির কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ করে কিডনি ও লিভার সুস্থ রাখে।

🌱সজিনা পাতা গর্ভবস্থায় মায়ের শরীর সুস্থ রাখতে সাহায্য করে এবং মায়ের বুকের দুধ বৃদ্ধি করে কোনো ধরনের পার্শ প্রতিক্রিয়া ছাড়া।

🌱শরীরের ওজন কমাতে অনেক সাহায্য করে। ব্যায়াম এর পাশাপাশি সজিনা পাতা খান।

🌱 ডাক্তার ও বিশেষজ্ঞ দের মতে সজিনা পাতা ও ডাটা প্রায় ৩০০+ রোগের জন্যে উপকারী ও রোগ নিরাময় করে।

🌱সজনে পাতা বাচ্চাদের পেট পরিষ্কার রাখে।

🌱 সজনে পাতা চামড়া ও চুলের জন্যে ও ভালো।

এবার এর ব্যবহারবিধি সম্পর্কে জেনে নেওয়া যাকঃ

💅ত্বক এর জন্যে :
মধুর সাথে সজিনা পাতার রস বা শুকনো গুড়া মিশিয়ে মুখে লাগানে পারেন। এতে মুখের চামড়া টান টান হয়, পরিষ্কার হয় ব্রণ দূর হয়।

💅 ত্বক এর ক্ষতস্থান এর মধ্যে লাগাতে পারেন পাতা বেটে বা গুড়া পেস্ট করে। সজনে পাতা ত্বক এর মধ্যে ক্ষত থাকলে তা ও সারায়।

💅চুলের জন্যে :
সজনে পাতার রস বা শুকনা গুড়া পেস্ট করে সাথে মধু মিক্স করে বা এমনি মাথায় দিয়ে ম্যাসাজ করুন। এতে চুল পড়া কমবে। মাথার ত্বক পুষ্টি গুণ পাবে। মাথা ঠান্ডা থাকবে। চুল সুন্দর ও ঘন হবে।

সংগৃহিত

12/08/2020
31/07/2020

সবাই কে ঈদের আগাম শুভেচ্ছা জানাই।

আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনেই কুরবানী দিবেন।নিজেকে সুস্থ রাখুন,
প্রতিবেশীকেও সুস্থ থাকতে সহায়তা করুন ।

Address

Dhaka

Telephone

01978522145

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rumi's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share