05/01/2026
চিন্তা করেন, ক্লাস থ্রী-ফোরের মেয়েরাও এখন বয়ফ্রেন্ড নিয়ে মারামারি করে। কী যুগ আইলো ভাই!
মেয়েটা ক্লাস ফোরে পড়ে। অথচ তার একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক। সেই ছেলের সঙ্গে সে রেস্টুরেন্টে ডেট করতেও গেছে। ঘটনাটা এখানেই শেষ নয়; ওই জায়গায় আবার তার ক্লাসমেট এসে উপস্থিত। সেও ক্লাস ফোরের ছাত্রী। সেই মেয়েটি দাবি করে, ছেলেটার সঙ্গে তার নাকি দেড় বছরের সম্পর্ক। মানে, ক্লাস থ্রি থেকেই তাদের প্রেম চলছে।
ভিডিওতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে, সে নাকি নতুন করে ওই ছেলের সঙ্গে সম্পর্কে জড়াতে গিয়ে ধরা পড়েছে। এর ফলেই আগের মেয়েটি রাগে তার গালে থাপ্পড় মারে।
ভাবুন তো, আমাদের বাচ্চারা কোন দিকে যাচ্ছে! ক্লাস থ্রি-ফোরের মেয়েরাও এখন প্রেম করে, ডেটে যায়। একে অপরের বয়ফ্রেন্ড নিয়ে ঝগড়া হয়, এমনকি মারামারিও।
অধঃপতন, অধঃপতন, অধঃপতন।
_সংগৃহীত
______
মেয়েটাকে দেখে ক্লাস ফোরের মনে হচ্ছে না, আরো উপরের হবে হয়ত।