Achar Khaboo

Achar Khaboo আচার খাবো - স্বাদের আনন্দ, বাংলার ঘ্রাণ!

নতুন ঋতুতে তোমায় স্বাগতম প্রিয় আম😍
02/04/2025

নতুন ঋতুতে তোমায় স্বাগতম
প্রিয় আম😍

"শাপলা ফুলের পাকোড়া—গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য স্বাদ! 🌸🌿প্রাকৃতিক শাপলা ফুলের মিষ্টি সুবাস আর মচমচে পাকোড়া এক নতুন অভিজ্ঞ...
06/10/2024

"শাপলা ফুলের পাকোড়া—গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য স্বাদ! 🌸🌿
প্রাকৃতিক শাপলা ফুলের মিষ্টি সুবাস আর মচমচে পাকোড়া এক নতুন অভিজ্ঞতা এনে দেবে আপনার সন্ধ্যাকে। গ্রামবাংলার স্বাদের সঙ্গে থাকুক আধুনিকতার মিশেল, শাপলা ফুলের পাকোড়া এখনই ট্রাই করুন!

শুধু স্বাদই নয়, স্বাস্থ্যকরও বটে! 🥰

#শাপলাফুল
#পাকোড়া
#গ্রামীণস্বাদ
#ট্রাডিশনাল
#মজাদার"

👉রেসিপি কমেন্টে :

জীবনের পরীক্ষাগুলো ধৈর্য ও দৃঢ়তার মাধ্যমে উত্তীর্ণ হতে হয়। আল্লাহর উপর ভরসা রেখে, আমরা যদি ধৈর্য ধরতে পারি এবং তাঁর অনু...
03/10/2024

জীবনের পরীক্ষাগুলো ধৈর্য ও দৃঢ়তার মাধ্যমে উত্তীর্ণ হতে হয়। আল্লাহর উপর ভরসা রেখে, আমরা যদি ধৈর্য ধরতে পারি এবং তাঁর অনুগ্রহ কামনা করি, তাহলে তিনি আমাদের জন্য সেই পুরষ্কার নির্ধারণ করবেন, যা আমাদের জন্য সর্বোত্তম। হতাশা শুধুমাত্র আমাদের সেই পুরষ্কার থেকে দূরে সরিয়ে দেয়, তাই আমাদের উচিত ধৈর্য সহকারে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা।
কারণ তিনি সব জানেন এবং তিনিই সর্বোত্তম পুরষ্কারদাতা।"

#সবর
#ধৈর্য
#আল্লাহ
#পুরষ্কার

02/10/2024

আপনার ব্যক্তিগত কষ্টগুলো একান্তই আপনার!

মাদরাসাতুল মাদীনায় পড়ি তখন। চতুর্থ কি পঞ্চম বর্ষে। হুট করে একদিন আদীব হুজুর এলেন এশার নামাজে। ইমামতিও করলেন। নামাজের পর আলোচনা শুরু করলেন অদ্ভুত একটা বিষয় নিয়ে।

"দেখো বাজান, তোমার আনন্দ ও কষ্ট উভয়টা খুবই মূল্যবান। যাকে-তাকে বলে এর মূল্য নষ্ট কোরো না। তোমার দৃষ্টিতে যে-আনন্দটা অতি অসাধারণ, অন্যের দৃষ্টিতে সেটা সামান্যও হতে পারে। তোমার অনুভূতিতে যে-কষ্টটা গভীর, অন্যের কাছে সেটা তুচ্ছ। এজন্য, যাকে-তাকে বললে তোমার আনন্দ ম্লান হতে পারে; তোমার কষ্টের অনুভূতি আরও বাড়তে পারে। তুমি যাকে আগ্রহ নিয়ে এসব শোনাচ্ছ, তোমার এসবে তার আগ্রহ নাও থাকতে পারে।"

এরপর গ্রামীণ একটা ছোট্ট ঘটনা শোনালেন। এক ছেলে এসএসসি পাস করে আনন্দচিত্তে গ্রামে ফিরছে। পথিমধ্যে গ্রামের এক বৃদ্ধ কৃষক চাচার সাথে দেখা। খুব আনন্দ ও উৎসাহ নিয়ে সে পাসের খবর শোনাল। বৃদ্ধ খুব বিরক্তি নিয়ে জবাব দিলেন—"তয় আমি কি নাচুম?"

নিজের জীবন থেকে শোনালেন আরেক কষ্টকর অভিজ্ঞতার কথা।

হুজুরের এক প্রিয় ছাত্র দেখা করতে এসেছেন অনেকদিন পর। ততদিনে সেই ছাত্র উস্তাদ হয়ে গেছেন। কথাপ্রসঙ্গে হুজুরের বাবার কুশল জানতে চাইলেন। হুজুর প্রথমে এড়িয়ে যেতে চাইলেন ব্যাপারটা। পরে যখন জানালেন, বাবা ইন্তেকাল করেছেন, দন্তপাটি বের করে সেই ছাত্র নিশ্চিত হতে চাইলেন—"কী বলেন হুজুর, আপনার আব্বা সত্যিই মারা গেছে?"

ঘটনাটা মোটামুটি এমনই। বাবার মৃত্যুর মতো কষ্টকর সংবাদটাও আগন্তুকের হাসি বন্ধের কারণ হতে পারেনি। স্বভাবতই, আদীব হুজুর অত্যন্ত কষ্ট পান এতে।

শেষে বললেন, "যদি কাউকে বলতেই হয়, তাহলে এমন কাউকেই বলো, যে তোমার আনন্দে আনন্দিত হবে; তোমার দুঃখে দুঃখিত হবে। যাকে-তাকে সবকিছু বলে নিজের অনুভূতিকে অপমান করো না। বিশেষত, কষ্ট ও দুঃখের কথা তো নয়ই। কারণ, তোমার ব্যক্তিগত কষ্টগুলো একান্তই তোমার!"

ব্যক্তিগত দুঃখ-কষ্টগুলো সবসময় একান্ত নিজেরই থাকে। কেউ কারও দুঃখের ভাগ নেয় না; কেউ কারও কষ্ট বোঝে না। ভাগ নেয় কেবল সেই কষ্টেরই, যেখানে তারও অংশগ্রহণ আছে।

ইয়াকুব আলাইহিস সালাম বুকে কষ্টের পাহাড় ধারণ করে বেঁচে ছিলেন। কেউ তাঁর কষ্ট বুঝেনি। এগারো সন্তান বুঝেনি। ইউসুফ আলাইহিস সালামকে হারানোর ব্যথা তাদের অনুভূতিতে আঘাত হানেনি। কিন্তু যখন দুর্ভিক্ষের কষ্ট সামনে এসেছে, তখন এগারো সন্তানও কষ্টের ভাগ নিয়েছে। কারণ, এতে তাদের স্বার্থ ও অংশগ্রহণ ছিল।

এই পরিস্থিতিতে একজন ব্যক্তিত্ববান পুরুষের প্রতিক্রিয়া কী হবে?
এর উত্তরও আছে ইয়াকুব আলাইহিস সালামের জীবনে। নিজের সকল একান্ত দুঃখ-কষ্ট নিয়ে সে আল্লাহর সামনে দাঁড়াবে। সকল হাহাকার ও ব্যথা একাকার করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে—ইন্নামা আশকূ বাসসি ওয়া হুযনি ইলাল্লাহ; "আমার সকল দুঃখ-কষ্টের অনুযোগ জানাচ্ছি কেবল আল্লাহর দরবারে"![সূরা ইউসুফ, আয়াত-৮৬]

বান্দার কাছে দুঃখ-কষ্টের অনুযোগ জানাতে নানা প্রস্তুতির প্রয়োজন আছে; কিন্তু আল্লাহকে বলতে কোনো প্রস্তুতি লাগে না। যখন-তখন, যেখানে-সেখানে বলা যায়। বান্দা কষ্টের কথা বলতে অপ্রস্তুত হলেও আল্লাহ তায়ালা শুনতে প্রস্তুত।

(কপি)

30/09/2024

🌦️এই মৌসুমে জ্বর অনেক বেশি হয়, আর জ্বর হলে মুখের রুচি নষ্ট হয়ে যায়। খাবার একদম ভালো লাগে না। কিন্তু না খেলে তো শরীর দুর্বল হয়ে পড়বে। এই সমস্যার সহজ সমাধান হলো রসুনের আচার।

🌦️বৃষ্টির বাদলা মৌসুমে অনেকেই ঘরে খিচুড়ি আর মাংস করে থাকেন, রসুনের আচার কিন্তু খিচুড়ির সাথে অস্থির লাগে।

👉আমাদের স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি আচার এখনই অর্ডার করুন। মুখের রুচি ফিরে আসবে তৎক্ষণাৎ!

👉আমাদের কাছে পাবেন টক, ঝাল, মিষ্টি সব ধরনের আচার যা আপনার খাবারের প্রতি ইচ্ছা বাড়িয়ে তুলবে।

এই রসুনের আচার পুরোটাই রসুনের, তাই এটাতে তেতুলের টক নেই।
ঝাল ও ঝাজ ওয়ালা রসুন রসুন স্বাদ।🧄🧄

দেখেই বুঝতে পারছেন, কী দারুণ কিছু তৈরি হচ্ছে, তাই না? 🧡অনেকেই মনে করেন, এটার স্বাদ হয়তো চকলেটের মতো হবে। তবে আমরা বলতে চ...
23/09/2024

দেখেই বুঝতে পারছেন, কী দারুণ কিছু তৈরি হচ্ছে, তাই না? 🧡

অনেকেই মনে করেন, এটার স্বাদ হয়তো চকলেটের মতো হবে। তবে আমরা বলতে চাই, খেজুর বাদাম বরফির স্বাদ একেবারে খেজুরের মতোই! কোনো আলাদা চিনি ব্যবহার করা হয় না, তাই স্বাদও প্রাকৃতিকভাবে মিষ্টি এবং তুলনামূলক কম হয়। যতটুকু খেজুরে মিষ্টি থাকে, বরফিতেও ঠিক ততটুকুই।

বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এটি হতে পারে একটি পুষ্টিকর বিকল্প, কারণ এ সময় তারা অনেক কিছুই খেতে পারেন না। কিন্তু খেজুর বাদাম বরফি তাদের পুষ্টি চাহিদা মেটাতে পারে। তবে মনে রাখবেন, দিনে ২টির বেশি খাবেন না!

এতে থাকা উপকারী উপাদানগুলো মস্তিষ্কের বিকাশে সহায়ক, ব্রেনের প্রোটিন এবং এনজাইমগুলো নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, কিছু হরমোন নিয়ন্ত্রণ করে, এবং স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের স্বাস্থ্যকে উন্নত করে। এছাড়া অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতেও সাহায্য করে, যা অন্ত্রের সুস্থতা বজায় রাখতে সহায়ক।

তাহলে আর দেরি কেন? আজই অর্ডার করুন খেজুর বাদাম বরফি এবং সুস্থ থাকুন।
সুস্থ রাখুন আপনার প্রিয়জনদেরও।

#খেজুর_বাদাম_বরফি
#পুষ্টিকর_খাদ্য
#স্বাস্থ্যসম্মত

স্বাদবদলের আচার: স্বাস্থ্যসম্মত ও সুস্বাদুজ্বরে খাবারে অরুচি ধরেছে? গর্ভকালীন সময়ে খেতে ইচ্ছে হচ্ছে না? আমাদের স্বাস্থ্য...
22/09/2024

স্বাদবদলের আচার: স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু

জ্বরে খাবারে অরুচি ধরেছে? গর্ভকালীন সময়ে খেতে ইচ্ছে হচ্ছে না?

আমাদের স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি আচার এখনই অর্ডার করুন। মুখের রুচি ফিরে আসবে তৎক্ষণাৎ!

আমাদের কাছে পাবেন টক, ঝাল, মিষ্টি সব ধরনের আচার যা আপনার খাবারের প্রতি ইচ্ছা বাড়িয়ে তুলবে।

প্রতিটি আচার আপনার চাহিদা অনুযায়ী কাস্টমাইজড করে নিতে পারবেন। আপনি যেমন চান সেভাবেই বানিয়ে দেয়া হবে ইন শা আল্লাহ।

👉 এখনই অর্ডার করুন।

স্বাদবদল, স্বাস্থ্য রক্ষায় সেরা!

🌦️এই মৌসুমে জ্বর অনেক বেশি হয়, আর জ্বর হলে মুখের রুচি নষ্ট হয়ে যায়। খাবার একদম ভালো লাগে না। কিন্তু না খেলে তো শরীর দুর্...
18/09/2024

🌦️এই মৌসুমে জ্বর অনেক বেশি হয়, আর জ্বর হলে মুখের রুচি নষ্ট হয়ে যায়। খাবার একদম ভালো লাগে না। কিন্তু না খেলে তো শরীর দুর্বল হয়ে পড়বে। এই সমস্যার সহজ সমাধান হলো রসুনের আচার।
🫒একটু আচার দিয়ে ভাত, রুটি, সবজি, খিচুড়ি—যেকোনো খাবার সহজেই খাওয়া যায়।
রসুনের প্রচুর স্বাস্থ্যগুণ আছে, আর আমাদের আচার সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে তৈরি এবং খাঁটি সরিষার তেলে ভাজা। খাবারে স্বাদ ফিরে পেতে এখনই অর্ডার করুন!

🫒আমাদের কাছে পাওয়া যাচ্ছে ২ ধরনের রসুনের🧄আচার:
👉ঝাল - হালকা মিষ্টির ছোঁয়া
👉 টক-ঝাল-মিষ্টি

💢অর্ডার করতে যোগাযোগ করুন!💢

মুখে রুচি নেই? খেতে ভালো লাগে না? মনে হয় টক-ঝাল-মিষ্টি স্বাদের কিছু খেলে ভালো লাগবে?তাহলে আপনার জন্য সমাধান একটিই—মুখোরো...
18/09/2024

মুখে রুচি নেই? খেতে ভালো লাগে না? মনে হয় টক-ঝাল-মিষ্টি স্বাদের কিছু খেলে ভালো লাগবে?

তাহলে আপনার জন্য সমাধান একটিই—মুখোরোচক কাচা মরিচ ও রসুনের টক,ঝাল, মিষ্টি আচার। এক চামচ আচারই পারে আপনার রসনাবিলাসে বৈচিত্র্য আনতে।

টক, ঝাল, মিষ্টি—যে স্বাদই হোক না কেন, আমাদের আচারের ভাণ্ডারে আছে সবরকম স্বাদের আচার। আজই অর্ডার করুন এবং অনুভব করুন স্বাদে ভরা এক নতুন অভিজ্ঞতা।

যোগাযোগ করুন আজই!

🧄রসুনের আচার 🧄- আপনার প্রতিদিনের খাবারের স্বাদ বাড়িয়ে তুলুন!আমাদের বিশেষ প্রস্তুতকৃত রসুনের আচার এখন আপনার সেবা পেতে প...
17/09/2024

🧄রসুনের আচার 🧄
- আপনার প্রতিদিনের খাবারের স্বাদ বাড়িয়ে তুলুন!

আমাদের বিশেষ প্রস্তুতকৃত রসুনের আচার এখন আপনার সেবা পেতে প্রস্তুত! সতেজ রসুন🧄, সুগন্ধি মসলা এবং খাটি সরিষার তেল দিয়ে তৈরি এই আচার একবার খেলে আপনি বারবার চাইবেন। এটি শুধু স্বাদে নয়, স্বাস্থ্যের দিক থেকেও খুবই উপকারী।

🥄 **স্বাস্থ্য উপকারিতা:**
- রসুনের আচার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- এটি হজমশক্তি উন্নত করে এবং দেহে এন্টিঅক্সিডেন্ট সরবরাহ করে।
- হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে।

🌟 **বিশেষ অফার:**
এখনই অর্ডার করুন এবং ১০% ছাড় পান!

আপনার প্রতিদিনের খাবারকে আরও সুস্বাদু করে তুলুন আমাদের রসুনের আচার দিয়ে!

🧄রসুন সমাচার🧄দৈনন্দিন খাবারে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান হল রসুন। সব ধরনের তরকারিতে স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা ...
15/09/2024

🧄রসুন সমাচার🧄

দৈনন্দিন খাবারে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান হল রসুন। সব ধরনের তরকারিতে স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় রসুন। অনেকে রসুনের আচার খেতেও পছন্দ করেন।

👉এই রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ। ঔষধিগুণে সমৃদ্ধ এ উপাদানটি প্রাচীনযুগে ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় রসুনকে সুপারফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে।
👉রসুন খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা কিছুটা বাড়িয়ে দেয়। ভাল কোলেস্টেরলের ভারসাম্যতা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয়। রসুনে থাকা অ্যালিসিন ছত্রাকজনিত সংক্রমণের সম্ভাবনা একেবারেই কমিয়ে দেয়। গাঁটে ব্যথা বা আর্থ্রাইটিস থেকে স্থায়ী মুক্তি পাওয়া যায় রসুন খেলে।

💢কীভাবে খেলে ভালো💢

সাধারণত রসুনের উপকারিতা পাওয়ার জন্য সকালে খালিপেটে খেতে বলা হয়। রসুনে যে সালফার কম্পাউন্ড থাকে চিবিয়ে খেলে সেটার কার্যকারিতা বেড়ে যায়। ঝাঁঝালো স্বাদের জন্য খেতে না পারলে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। বিভিন্ন ভর্তা, শাক রান্না ও মুড়ি মাখানোতে কাঁচা রসুন দিয়ে খাওয়া যেতে পারে।
রসুনের আচার খেলে জীবাণুনাশক গুণ পাওয়া যায় না। তবে অন্যান্য উপকারিতা পাওয়া যাবে।

এই রসুনের আচার পাবেন আমাদের কাছে,
স্বাদে টক-ঝাল
অথবা টক-ঝাল- মিষ্টি।
যে যেভাবে চান অর্ডার করতে পারেন।

তেতুল এমন এক অনন্য ফল, যা সব আচারের সাথেই মানিয়ে নিতে পারে। তেতুলের এমন বৈশিষ্ট্য আছে, যা তাকে আমড়া, বড়ই🫒, মরিচ🌶️, রসুনে...
13/09/2024

তেতুল এমন এক অনন্য ফল, যা সব আচারের সাথেই মানিয়ে নিতে পারে। তেতুলের এমন বৈশিষ্ট্য আছে, যা তাকে আমড়া, বড়ই🫒, মরিচ🌶️, রসুনের🧄 মতো যেকোনো ফল বা উপাদানের সাথে মিশিয়ে দেওয়া যায়, এবং এক নতুন স্বাদের জন্ম দেয়। শুধু তেতুল দিয়েও বিভিন্ন রকমের আচার তৈরি করা সম্ভব, যা স্বাদে টক, মিষ্টি ও ঝাল।

এখানে তেলবিহীন, রান্নাবিহীন একটি তেতুলের আচার রেসিপি শেয়ার করা হলো, যা শুধুমাত্র রোদে শুকিয়ে তৈরি করা হয়। যদিও ছবির মতো নিখুঁত রং নাও আসতে পারে, তবে এর স্বাদ হবে ঠিক তেমনই। এ আচার খাওয়ার মজাই আলাদা—একেবারে চুষে খেতে হয়। গরমের দিনে বাহির থেকে ফিরে এক পিস মুখে দিয়ে চোখ বন্ধ করলে যে তৃপ্তি, তা ভাষায় প্রকাশ করা কঠিন।

তেতুলের আচার আসলে তৃপ্তির এক অন্যরকম উৎস!

Address

Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Achar Khaboo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share