Adda Prabartana

Adda Prabartana Authentic Bangla cuisine of Nayakrishi Andolon & Prabartana providing fabulous Bangla food.

আকাশটা একটু কালো হয়ে এলে, বাতাসে বৃষ্টির গন্ধ ছড়ালে গরম গরম ভুনা খিচুড়ির কথা মনে পড়ে। ধোঁয়া ওঠা খিচুড়ির সঙ্গে ঝাল মাংসের...
18/08/2026

আকাশটা একটু কালো হয়ে এলে, বাতাসে বৃষ্টির গন্ধ ছড়ালে গরম গরম ভুনা খিচুড়ির কথা মনে পড়ে। ধোঁয়া ওঠা খিচুড়ির সঙ্গে ঝাল মাংসের ভুনা খেতে কে না ভালবাসে।
শস্যপ্রর্বতনায় পরিবারের সবার খাবার ঘর ‘আড্ডায়’ প্রতিদিনই থাকে মুগ ডালের ভুনা খিচুড়ি। নরম, ঝরঝরে খিচুড়িতে মুগ ডালের সুন্দর ঘ্রাণ আর ভুনা মশলার স্বাদ। তার সঙ্গে আপনি জুড়ে নিতে পারেন আপনার পছন্দের মাংস।
গরুর মাংসের কালাভুনা হলে একরকম তৃপ্তি। মশলা মাখা নরম মাংসের ঝাল ঝাল স্বাদ আর গরম খিচুড়ির সঙ্গে তার জমজমাট জুটি। আর যদি হয় খাসির চুইঝাল, তাহলে চুইয়ের ঝাঁঝ আর খাসির মাংসের গভীর স্বাদে প্রতিটি লোকমাই হয়ে ওঠে আরও মজার।
আর পাশে যদি থাকে আমের আচার কিংবা জল্পাইয়ের টক মিষ্টি আচার, তাহলে তো কথাই নেই। এক লোকমা খিচুড়ি, একটু মাংস, সঙ্গে আচারের টক ঝাল স্বাদ। খেতে খেতে কখন যে প্লেটটা শেষ হয়ে যাবে, টেরই পাবেন না।
মেঘলা আকাশ, বৃষ্টির গন্ধ আর সামনে গরম ভুনা খিচুড়ির প্লেট। এমন দিনে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য এর চেয়ে ভালো আয়োজন আর কী হতে পারে? তবে আকাশের ভাবগতি যদি একটু গরমও হয়ে যায় খিচুড়ির সাথে ভূনা মাংস খেতে ভালই লাগবে। গরমের জ্বালাটাও যাবে।

আড্ডায় প্রতিদিনই থাকছে মুগ ডালের ভুনা খিচুড়ি। আপনি শুধু ঠিক করে নিন, আজ খিচুড়ির সঙ্গে জুটি বাঁধবে গরুর কালাভুনা, নাকি খাসির চুইঝাল।

আচার খেতে ভালোবাসেন? আমের আচার কিংবা জল্পাইয়ের আচারও আলাদাভাবে যোগ করে নিতে পারেন শস্য প্রবর্তনা থেকে।

বৃষ্টির দিনে খিচুড়ির আড্ডাটা তাহলে আপনার পছন্দের মতোই হোক।

📍 আড্ডা প্রবর্তনা
৬/৮ স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর, ঢাকা–১২০৭
📞ফোন: ০১৯১০৯১১০০২

মিষ্টির কথা উঠলেই আমাদের মনে ভেসে ওঠে রসগোল্লা, সন্দেশ কিংবা জিলাপির নাম। অথচ বাংলার ঘরে ঘরে এমনও কিছু মিষ্টান্ন ছিল, যে...
05/08/2026

মিষ্টির কথা উঠলেই আমাদের মনে ভেসে ওঠে রসগোল্লা, সন্দেশ কিংবা জিলাপির নাম। অথচ বাংলার ঘরে ঘরে এমনও কিছু মিষ্টান্ন ছিল, যেগুলো শুধু রসনার তৃপ্তিই দিত না, বহন করত আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর আন্তরিক আপ্যায়নের গল্প। মুগ পাঁকন তেমনই এক হারিয়ে যেতে বসা বাঙালি ঐতিহ্য।

বাংলার রান্নাঘরে মুগ ডালের ব্যবহার বহু পুরোনো। মুগ ডালের খিচুড়ি, নানা রকম নিরামিষ ও আমিষ পদ কিংবা ডিম ভুনার পাশাপাশি এই সাধারণ মুগ ডাল দিয়েই তৈরি হতো অসাধারণ স্বাদের মুগ পাঁকন। উৎসবের দিন, নতুন ধান ঘরে ওঠার আনন্দ, আত্মীয়স্বজনের আগমন কিংবা বিকেলের অতিথি আপ্যায়ন, এসব আয়োজনে মুগ পাঁকনের ছিল বিশেষ স্থান। এটি ছিল ঘরের মানুষের যত্ন, ভালোবাসা আর বাঙালিয়ানার এক মিষ্টি প্রকাশ।

সময় বদলেছে, কিন্তু ঐতিহ্যের প্রতি ভালোবাসা আজও একই রকম। তাই এই হারিয়ে যেতে বসা স্বাদকে বাঁচিয়ে রাখতে প্রবর্তনায় আমরা সারা বছরই যত্ন করে তৈরি করি মুগ পাঁকন। ভালো মানের মুগ ডাল ও খাঁটি উপকরণ দিয়ে তৈরি আমাদের মুগ পাঁকনের প্রতিটি টুকরোতে লুকিয়ে থাকে বাংলার সেই চিরচেনা ঘরোয়া স্বাদ।

যারা খাবারের মধ্যেও নিজেদের শেকড়, ঐতিহ্য আর বাঙালিয়ানার স্পর্শ খুঁজে পান, তাদের জন্য মুগ পাঁকন শুধু একটি মিষ্টান্ন নয়, এটি স্মৃতি, সংস্কৃতি আর ভালোবাসার এক মধুর স্বাদ।

আপনিও চলে আসুন প্রবর্তনা আড্ডায়। নিজের জন্য কিংবা প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিন বাংলার ঐতিহ্যবাহী এই মিষ্টান্নের স্বাদ।

📍 আড্ডা প্রবর্তনা
৬/৮ স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর, ঢাকা–১২০৭
📞ফোন: ০১৯১০৯১১০০২

বিকেলের আড্ডার কি কোনো আলাদা স্বাদ আছে?আছে বৈ কি! দিনভর ব্যস্ততার পর এক কাপ ধোঁয়া ওঠা চা আর প্রিয়জনদের সঙ্গে কিছু নির্ভা...
02/08/2026

বিকেলের আড্ডার কি কোনো আলাদা স্বাদ আছে?

আছে বৈ কি!

দিনভর ব্যস্ততার পর এক কাপ ধোঁয়া ওঠা চা আর প্রিয়জনদের সঙ্গে কিছু নির্ভার মুহূর্ত, এই ছোট্ট আয়োজনই তো দিনটাকে করে তোলে আরও সুন্দর।

আর সেই আড্ডার স্বাদকে আরও পূর্ণতা দিতে আছে প্রবর্তনার যত্নে তৈরি সুস্বাদু নাস্তার আয়োজন। গরম গরম চিকেন সমুচা, মুচমুচে সিঙ্গারা, ধোঁয়া ওঠা মাটন হালিম, নরম প্লেইন পরোটা, সবজি পুলি আর খাবারের শেষে এক বাটি টক-মিষ্টি দই—প্রতিটি পদেই রয়েছে খাঁটি স্বাদ আর আন্তরিক যত্নের ছোঁয়া।

পরিবারের হাসি, বন্ধুদের গল্প কিংবা প্রিয় মানুষের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত- এসবই হয়ে ওঠে আরও স্মরণীয়, যখন টেবিলে থাকে প্রবর্তনার সুস্বাদু আয়োজন।

তাই চলে আসুন আপনাদের প্রিয় প্রবর্তনায়। বিকেলের সময়টুকু হোক আরও প্রাণবন্ত, আরও সুস্বাদু।

প্রবর্তনা
খাবারের স্বাদে, সামাজিক বন্ধনে।

📍আড্ডা প্রবর্তনা
৬/৮ স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর, ঢাকা–১২০৭

০১৯১০৯১১০০২

আড্ডায় মেতে উঠুন  আমাদের “আড্ডা প্রবর্তনা”র সাথে ~ সারাবেলা …সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের  জন্য প্রতিদিনই থাকে আমাদ...
31/07/2026

আড্ডায় মেতে উঠুন আমাদের “আড্ডা প্রবর্তনা”র সাথে ~ সারাবেলা …
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের জন্য প্রতিদিনই থাকে আমাদের নানা পদের মুখরুচক, স্বাস্থ্যকর ও দেশীয় ঐতিহ্যবাহী খাবারের আয়োজন।
সকালের নাস্তা বলেন কিংবা দুপুরের খাবার, অথবা চায়ের সাথে বিকেলের নাস্তা সবই পাবেন এক ছাদের নিচে।
আর যদি বাসায় নিয়ে যেতে চান, সেটাও সম্ভব। আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য পছন্দের খাবার পার্সেল করে নিয়ে যেতে পারবেন সহজেই।
ঘরোয়া স্বাদ, নিরাপদ উপকরণ এবং আন্তরিক পারিবারিক পরিবেশ সব মিলিয়ে প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও আনন্দময়, নিশ্চিন্ত ।
চলে আসুন প্রবর্তনার আড্ডায়। নিশ্চিন্তে উপভোগ করুন দেশীয় ঐতিহ্যবাহী প্রিয় খাবারের আসল স্বাদ।

📍ঠিকানা
৬/৮ স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর, ঢাকা–১২০৭
📞ফোন: ০১৯১০৯১১০০২

খিচুড়ির সঙ্গে গরম গরম খাসির চুইঝাল উপভোগ করতে চলে আসুন আড্ডায়।প্রতিদিন দুপুরের আয়োজনে খিচুড়ির পাশাপাশি আরও থাকছেগরুর কাল...
10/06/2026

খিচুড়ির সঙ্গে গরম গরম খাসির চুইঝাল উপভোগ করতে চলে আসুন আড্ডায়।

প্রতিদিন দুপুরের আয়োজনে খিচুড়ির পাশাপাশি আরও থাকছে
গরুর কালাভুনা, মুরগির রেজালা, সাদা ভাত, হরেক রকম মাছ, ভর্তা-ভাজিসহ নানান পদের দেশি খাবার।

📍 ঠিকানা: ৬/৮, স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

27/05/2026
আপনাদের জন্য আমাদের এই আয়োজন 😊
13/04/2026

আপনাদের জন্য আমাদের এই আয়োজন
😊

যে ‘কাল’ সদাই ‘বর্তমান’, যা ‘শেষ’ তাই ‘আরম্ভ’চৈত্র সংক্রান্তি ১৪৩২।। শুভেচ্ছা ও আমন্ত্রণ৩০ চৈত্র ১৪৩২ (১৩ এপ্রিল ২০২৬) স...
12/04/2026

যে ‘কাল’ সদাই ‘বর্তমান’, যা ‘শেষ’ তাই ‘আরম্ভ’
চৈত্র সংক্রান্তি ১৪৩২।। শুভেচ্ছা ও আমন্ত্রণ

৩০ চৈত্র ১৪৩২ (১৩ এপ্রিল ২০২৬) স্থান: ৬/৮ স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর ঢাকা-১২০৭

আয়োজনে: নয়াকৃষি আন্দোলন।। শস্য প্রবর্তনা।। আড্ডা ।। প্রবর্তনা।। আরশিনগর।। রিদয়পুর।। নবপ্রাণ আখড়াবাড়ি

Address

6/8 Sir Syed Road, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801910911005

Alerts

Be the first to know and let us send you an email when Adda Prabartana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category