Dilshad FnF Restaurant

Dilshad FnF Restaurant স্বাস্থ্যকর, বিশুদ্ধ ও সুস্বাদু খাবা?

Permanently closed.
16/08/2021
07/05/2019
শোন শোন ইয়া ইলাহিআমার-ই মোনাজাত।তোমারি নাম জপে যেনহৃদয় দিবস রাত।বিদ্রোহী কবি কাজী নজরুল, যেন গানে গানে ধারন করেছেন রমজান...
06/05/2019

শোন শোন ইয়া ইলাহি
আমার-ই মোনাজাত।
তোমারি নাম জপে যেন
হৃদয় দিবস রাত।

বিদ্রোহী কবি কাজী নজরুল, যেন গানে গানে ধারন করেছেন রমজানের পবিত্র বার্তা; ধর্মপ্রাণ মুসলিমেরা এই একটি মাস দানে-ইবাদতে মশগুল থাকবেন।

আমরা দিলশাদ এফএনএফ রেস্টুরেন্ট আপনাদের ইবাদতের সাথে শরিক হতেই নিয়ে এসেছি স্বল্পমূল্যে, কিন্তু দারুন মুখরোচক, সুস্বাদু ও স্বাস্থ্যকর ইফতারের সেট মেন্যু সমাহার।

আমাদের এই ইফতার সেট মেন্যু ৩’য়ে পাচ্ছেন রোজা ভাঙ্গার জন্য শুরুতেই বাজারে থেকে বাছাই করে আনা খেজুর যা দেবে শক্তি ও তৃপ্তি; সারাদিনের ক্লান্তি শেষে আপনার প্রাণ জুড়াতেই আমাদের মাষ্টার শেফ মেন্যুতে রেখেছেন এক গ্লাস শরবত যা আপনার দেহে পানির চাহিদা মেটাবে;

এরপরেই আমরা আয়োজন করেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতারের আইটেম, এতে আমরা স্বাদ ও এনার্জি দুটো সমন্বয় করেছি। আপনি পাচ্ছেন পিঁয়াজু, বেগুনি, ছোলাবুট ও মুড়ি যা আমাদের মাষ্টার শেফ বানিয়েছেন বিশেষত রোজাদারদের কথা মাথায় রেখেই।

এছাড়া আপনি পাচ্ছেন শশা ও পানি।
আর সেই সাথে রুচি, স্বাদ ও ভিন্নতা মাথায় রেখে আমরা এতে রেখেছি চিকেন চাপ যা আপনাকে দেবে ভিন্ন কিছুর স্বাদ ও জোগাবে পুষ্টি।

তাহলে, এবারের ইফতার হোক দিলশাদ এফএনএফ রেস্টুরেন্টে, সবান্ধবে, আনন্দে ও প্রার্থনায়।

হাতে সময় না থাকলে অথবা ব্যস্ততার কারনে আসতে না পারলে আমরা পৌছে যাবো আপনার দোড়গোড়ায়।

হোম ডেলিভারির জন্য ইনবক্স এ কমেন্ট করুন অথবা কল করুন 01818 777 390
সেট মেনু ৩ এর মূল্য মাত্র ২০০ টাকা।

আর মাত্র কয়েক ঘন্টা ; এরপরেই মাহে রমজানের বাঁকা চাঁদ পশ্চিমাকাশে উদিত হবে; রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আমাদের মধ...
06/05/2019

আর মাত্র কয়েক ঘন্টা ; এরপরেই মাহে রমজানের বাঁকা চাঁদ পশ্চিমাকাশে উদিত হবে; রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আমাদের মধ্যে হাজির হবে মাহে রমজান।

সাহরি, ইফতার ও তারাবী নামাজের প্রস্তুতিতে মগ্ন সবাই। আমরাও ব্যতিক্রম নেই। আপনাদের রমজানের সাথি হতেই আমরা, দিলশাদ এফএনএফ রেস্টুরেন্ট নিয়ে এসেছি সুস্বাদু ও মুখরোচক ইফতারের সমাহার।

আমাদের ইফতার সেট মেন্যু ২ সাজানো হয়েছে আপনার সুস্বাস্থ্যের কথা মাথায় রেখেই। এতে পাচ্ছেন আপনি খেজুর যা রোজা ভাঙ্গার সুন্নত হিসেবে সারাবিশ্বেই জনপ্রিয়; এতে পাবেন আপনি তৎক্ষণাৎ এনার্জি ।

রয়েছে শীতল ও সুপেয় শরবত যা দীর্ঘ গরমের দিনে রোজা রাখার পর আপনাকে দেবে তৃপ্তি ও দূর করবে ডিহাইড্রেশন। মেইন মেন্যুতে আমরা রেখেছি আমাদের ঐতিহ্যবাহী পিয়াজু,বেগুনি, মুড়ি, ছোলাবুট ও শশার সমাহার যা নিমিষেই দূর করবে আপনার সারাদিনের ক্লান্তি; সঙ্গে পানিতো থাকবেই; বাড়তি হিসেবে আমরা আপনার স্বাদ ও এনার্জির কথা ভেবে রেখেছি চিকেন ফ্রাই।

রমজানের পবিত্র দিনগুলিতে পরিবার-পরিজন কিংবা বন্ধুদের নিয়ে উপভোগ করুন আমাদের স্বাস্থ্যকর ও সুস্বাদু ইফতার সুন্দর ও নিরিবিলি পরিবেশে- দিলশাদ এফএনএফ রেস্টুরেন্টে।
হাতে সময় না থাকলে অথবা ব্যস্ততার কারনে আসতে না পারলে আমরা পৌছে যাবো আপনার দোড়গোড়ায়।

হোম ডেলিভারির জন্য ইনবক্স এ কমেন্ট করুন অথবা কল করুন 01818 777 390

সেট মেনু ২ এর মূল্য মাত্র ১৬০ টাকা।

খোশ আমদেদ মাহে রমজান, খোশ আমদেদ। রমজানের পবিত্রতায় আমরাও এবারে শরিক হচ্ছি ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের সাথে। রমজানের এই স...
06/05/2019

খোশ আমদেদ মাহে রমজান, খোশ আমদেদ।

রমজানের পবিত্রতায় আমরাও এবারে শরিক হচ্ছি ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের সাথে।

রমজানের এই সময়ে রোজাদারদের সঙ্গী হতে আমরা তাই আয়োজন করেছি মুখরোচক ইফতারের সেট মেন্যু।।

আমাদের সেট মেন্যু ১য়ে পাচ্ছেন-

প্রথমেই রোজা ভাঙার জন্য সবার প্রথম পছন্দের খেঁজুর ও একগ্লাস শীতল ও সুস্বাদু শরবত।

আর ইফতারে পাচ্ছেন ছোলা, মুড়ি, পিঁয়াজু, বেগুনি ও শশা।
আর পানিই তো রয়েছেই।।

গরম ও রোজা দুদিক বিবেচনা করেই আমরা এবারে একদম বাংলাদেশের ঐতিহ্যবাহী এই ইফতার সেট মেন্যু সাজিয়েছি যা সারাদিন রোজা রাখার পর আপনার দেহের প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি দুই মেটাবে সাথে ইফতারে যোগ করবে বাড়তি আনন্দ।।

তাহলে, আসছে রমজানে দেখা হচ্ছে, আপনার ও আপনার প্রিয় জনদের সাথে দিলশাদ এফএনএফ রেস্টুরেন্টের আঙিনায়।

হাতে সময় না থাকলে অথবা ব্যস্ততার কারনে আসতে না পারলে আমরা পৌছে যাবো আপনার দোড়গোড়ায়।

হোম ডেলিভারির জন্য ইনবক্স এ কমেন্ট করুন অথবা কল করুন 01818 777 390

সেট মেনু ১ এর মূল্য মাত্র ১০০ টাকা।

মিন্ট লেমনেডমিন্ট লেমনেড মানেই প্রকৃতির অপার ছোঁয়া !!!!!!সম্পূর্ন ন্যাচারাল উপরে বরফের টুকড়া ভাসছে মুখে দিলেই পুদিনা পাত...
05/05/2019

মিন্ট লেমনেড

মিন্ট লেমনেড মানেই প্রকৃতির অপার ছোঁয়া !!!!!!

সম্পূর্ন ন্যাচারাল উপরে বরফের টুকড়া ভাসছে মুখে দিলেই পুদিনা পাতার সুন্দর একটা গন্ধ আপনি অনুভব করবেন । এই ডেজার্টটি খেতে খেতে আপনি ফিল করবেন আপনি সবুজ এর দুনিয়াতে বসবাস করেন । সবুজ রংটা যে এতো সুন্দর তা আরো একবার বুঝবেন এই পানীয়টি দেখে ।

খুব উপকারী একটা পানীয় মিন্ট লেমনেড দেখতে যেমন সুন্দর একটা রং খেতেও তার থেকে বেশি মজা । সচারাচার পুদিনা পাতা তেমন একটা খাওয়া হয় না আমার আপনার । তবে পুদিনা পাতার রয়েছে বিশেষ গুণ যেমন শরীরে ক্যান্সার কোষ তৈরি হতে বাঁধা প্রদান করে , ক্লান্তি দূর করে , মুখের দূরগন্ধ দূর করে ইত্যাদি ।

পুদিনা পাতার সাথে পাতিলেবু , চিনি ,বিটলবণ দিয়েই তৈরি হয় এই মিন্ট লেমনেড। সম্পূর্ন অরিজিনাল পুদিনা পাতার একটা স্বাদ পাবেন আমাদের এই মিন্ট লেমনেড এ ।

এই মিন্ট লেমনেড আপনার সারাদিনের ক্লান্তি দূর করবে নিমিষেই । তাই মজাদার এই পানীয়টি খেতে হলে আসতে হবে আমাদের প্রানের দিলশাদ এফএনএফ রেস্টুরেন্টে ।
কি আসছেন তো ?
মূল্য মাত্র ১৩০টাকা।

সাদা ভাত--সকাল কিংবা দুপুর কিংবা রাতে ভাত ছাড়া চলবেই না।বাংলাদেশী রেস্টুরেন্টে সাদা ভাত থাকবে না ভাবতেই কেমন  জানি লাগে ...
04/05/2019

সাদা ভাত--

সকাল কিংবা দুপুর কিংবা রাতে ভাত ছাড়া চলবেই না।

বাংলাদেশী রেস্টুরেন্টে সাদা ভাত থাকবে না ভাবতেই কেমন জানি লাগে । আমাদের এখানে তো আছেই শুরু থেকে । কথায় আছে মাছে ভাতে বাঙ্গালি । জীবনে সবথেকে বেশি আমরা ভাত খেয়েছি । তিন বেলায় সাদা ভাত তো থাকবেই থাকবে তরকারির ভিন্নতা হলেও ভাতের খুব একটা পরিবর্তন নাই ।

এছাড়া আমাদের এখানে রয়েছে সাদা ভাতের সাথে খাবার মতো অনেক পদের তরকারি , ভর্তা ,ডাল । আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে চিংড়ি ভর্তা দিয়ে সাদা ভাত খেতে । খাবার শুরুটা ভর্তা আর শেষটা গরুর কষা মাংশ ভুনা ।

না না খবার শেষ হবে ডাল দিয়ে তারপর হাত ধুয়ে এ বাটি ফিন্নি আহ আর কি চাই । এটা ছাড়াও এমন যদি হয় , শুরুটা হলো মিক্স সবজি দিয়ে মাঝখানে শুটকি ভুনা , আর শেষ ডাল দিয়ে । খুব সিম্পলের মধ্য গর্জিয়াস একটা খাবার । এছাড়া চাইনিজ কিছু আইটেম দিয়েও আমি মাঝেমঝেই খেয়ে থাকি , চিকেন চিলি দিয়ে খেতে বেশ ভালো লাগে সাদা ভাতটা । আপনার কাছে সাদা ভাত দিয়ে খেতে সবথেকে কোন তরকারীটা বেশি ভালোলাগে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ।

এতোক্ষন তো বললাম যেসকল তরকারির কথা সেই গুলি কই পাওয়া যাবে সবথেকে ভালো মানসম্মত মজাদার তরকারি । হ্যাঁ বন্ধুরা এই সকল আইটেম আমাদের এখানেই পাবেন হাত বাড়ালেই ।

আপনাদের জন্য সকল ধরণের ব্যবস্থা রয়েছে আমাদের দিলশাদ এফএনএফ রেস্টুরেন্টে । খাবারে স্বাদ একেবারেই ঘরোয়া টাইপের খাবার ।স্আকালপনি আসছেন তো ?

১ প্লেট ভাতের মূল্য মাত্র----৩০ টাকা

খুব ব্যস্ততার জন্য আসতে না পারলে একটা ফোন দিলেই পৌছে যাবে খাবার । আমাদের হোমডেলিভারি সার্ভিস ও রয়েছে ।

চিকেন চাপ ...ঠোটের স্পর্শ ছাড়াই দাঁতের নিচে পরতেই মচমচ শব্দ করে আপনার কান কে জানান দেয় আপনি খুব মজাদার একটা খাবার খাচ্ছে...
01/05/2019

চিকেন চাপ ...

ঠোটের স্পর্শ ছাড়াই দাঁতের নিচে পরতেই মচমচ শব্দ করে আপনার কান কে জানান দেয় আপনি খুব মজাদার একটা খাবার খাচ্ছেন । আর এই খাবারটির নাম চিকেন চাপ । চিকেন খেতে আমরা সবাই খুব পছন্দ করি যদি সেই চিকেন কে বিভিন্ন গুড়া মসলা দিয়ে মেরিনেট করে রেখে বেসনে ডুবিয়ে ডুবো তেলে মচমচে করে ভেজে আপনার সামনে দেওয়া হয় গরম গরম ভাপ ওঠা চিকেন চাপ কেমন লাগবে আপনার ।

নিশ্চয় ভালো লাগবে অন্যরকম একটা খাবার খাওয়ার মজাই আলাদা ।

এই চিকেন চাপ যদিও ইন্ডিয়ান একটা ডিস তবুও আমরা বাংলাদেশী রেস্টুরেন্ট গুলাতে ঢাকাইয়া স্টালেই তৈরি করে থাকি এতে করে স্বাদ হাজার গুণ বেড়ে যায় ।

এই চিকেন চাপ আপনি লুচি বা পরোটার সাথেও খেতে পারেন , তবে লুচির সাথে খেতেই বেশি ভালো লাগে এই মজাদার চিকেন চাপ । আমাদের মেনুতে আপনি ফুলকো লুচি পরোটা দুটোই পাবেন ।

তাই এই অথেনটিক স্বাদের ভিন্ন ধরণের চিকেন আইটেম চিকেন চাপ খেতে আজই চলে আসুন দিলশাদ এফএনএফ রেস্টুরেন্টে

Address

Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Dilshad FnF Restaurant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dilshad FnF Restaurant:

Share