02/04/2025
Major Tazin আপু আমার নতুন একজন রেফারেন্স ক্রেতা। তিনি তানিয়া আহমেদ আপুর কাছ থেকে আমার খাবারের কথা শুনে আগ্রহ প্রকাশ করেন। আমরা যারা উদ্যোক্তা, তারা জানি—রেফারেন্স ক্রেতা পাওয়া কতটা আনন্দের বিষয়।
মেজর তাজিন আপু সিএমএইচ-এর একজন চক্ষু বিশেষজ্ঞ। চাঁদ রাতে তিনি আমার কাছ থেকে খাবার নিয়েছিলেন। পুরো সময়টিতে তিনি অত্যন্ত আন্তরিক ছিলেন এবং খাবার হাতে পাওয়ার পর বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার আন্তরিকতা ও ভদ্রতায় আমি সত্যিই মুগ্ধ।
আপুর জন্য রইল অনেক ভালোবাসা ও শুভকামনা!