Panda Garden

Panda Garden Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Panda Garden, Restaurant, House 257/1, Mirpur DOHS Road, ECB Chattor, Dhaka.

15/06/2025

বাবা দিবসের শুভেচ্ছা ।।

সর্বশেষ কবে বাবাকে বলেছেন , "বাবা তোমায় ভালোবাসি"

30/04/2025

মহান মে দিবসে জয় হোক মেহনতি মানুষের..

30/04/2025

যেসব খাবার বাসি হলে পুষ্টিগুণ বাড়ে

চিকিৎসকরা সাধারণত তাজা খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, কারণ রান্না করা খাবার ফ্রিজে রেখে বা বারবার গরম করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং স্বাদও কমে যায়। তবে কিছু খাবার আছে যেগুলো বাসি হলেও পুষ্টিগুণ ধরে রাখে এবং শরীরের জন্য উপকারী প্রমাণিত হয়। নিচে এমন কিছু বাসি খাবারের কথা উল্লেখ করা হলো:

১. বাসি রুটি
পরদিন সকালে চায়ের সঙ্গে বাসি রুটি খাওয়া অনেকেই পছন্দ করেন। এই রুটি গরম করে খাওয়া হলে তা হজমের জন্য ভালো। কারণ বাসি রুটিতে *গাজন প্রক্রিয়া* (Fermentation) শুরু হয়, যা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে ও সামগ্রিক হজমশক্তি বাড়ায়। ডায়াবেটিস রোগীদের জন্যও এটি একটি ভালো বিকল্প।

২. পান্তা ভাত (বাসি পানিভাত)
রাতের রান্না করা ভাত সারারাত পানিতে ভিজিয়ে রাখলে তা পরদিন সকালে পান্তা ভাত হিসেবে খাওয়া হয়। এতে আয়রন, সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে। এটি পেটের জন্য উপকারী এবং হজমে সহায়ক।

৩. বাসি ক্ষীর
খাবারের শেষে মিষ্টি হিসেবে ক্ষীর খাওয়ার একটি প্রচলন আছে। আগের রাতের ঠান্ডা বাসি ক্ষীরও শরীরের জন্য উপকারী। ফ্রিজে সংরক্ষিত এই ক্ষীর পরদিন খেলে তা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং স্বাদেও অনন্য।

৪. বাসি দই
এক বা দুইদিন পুরনো দইয়ে গাজন প্রক্রিয়া দ্রুত হয়, ফলে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। এই দই অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে, হজমশক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এমনকি যারা সাধারণ দুধ বা দই হজম করতে পারেন না, তাদের জন্য বাসি দই একটি ভালো বিকল্প হতে পারে। বাসি হওয়ার পর এতে ভিটামিনের পরিমাণও বেড়ে যায়।

৫. কলা:
বেশি পাকা কলায় অ্যান্টি-অক্সিডেন্ট এর মাত্রা বৃদ্ধি পায়, যা শরীরের ক্ষতিকারক টক্সিন দূর করতে সহায়তা করে।

৬. আচার:
দীর্ঘদিন সংরক্ষণ করা আচারে গাঁজন প্রক্রিয়া (Fermentation) হয়, যা এতে প্রো-বায়োটিক ও ভিটামিনের পরিমাণ বাড়ায় এবং হজমের জন্য উপকারী করে তোলে।

সতর্কতা:
সব বাসি খাবার স্বাস্থ্যকর নয়। খাবার যদি নষ্ট হয়ে যায় বা দুর্গন্ধ ছড়ায়, তবে তা এড়িয়ে চলাই ভালো। এছাড়া সংরক্ষণ পদ্ধতি সঠিক না হলে বাসি খাবারে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

Panda Garden এর পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা,** নতুন বছর শুরু হোক "পান্ডা গার্ডেন" এর সাথে... শুভ নববর্ষ
14/04/2025

Panda Garden এর পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা,
** নতুন বছর শুরু হোক "পান্ডা গার্ডেন" এর সাথে... শুভ নববর্ষ

23/02/2025

প্রয়োজনীয় টিপস্

১: সিমের বীচির খোসা সহজেই ছাড়িয়ে নেয়ার জন্য ডিপ ফ্রীজের ১ দিন রেখে দিন
১দিন পর ফ্রীজ থেকে নামিয়ে আলত হাতে ধরলেই খোসা খোলে আসবে

২:ডিম সিদ্ধ করার সময় সামান্য লবন ছিটিয়ে দিবেন
এতে সহজেই ডিমের খোসা ছাড়ানো যাবে

৩: নুডলস /পাস্তা সিদ্ধ করার সময় পানিতে সামান্য তেল দিলে নুডলস /পাস্তা ঝরঝরে হয়

৪:চায়ের কাপের দাগ তুলতে লবন দিয়ে ঘষে নিন দাগ চলে যাবে

৫:ঘরে টক দই না থাকলে গুড়া দুধের সাথে পানি ও লেবুর রস মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে দুধ ফেটে যাবে
এটা রান্নায় ব্যবহার করা যাবে

৬:আলুর সাথে পেয়াজ রাখলে আলু পঁচে যায়

৭:আলুর সাথে রসুন রেখে দিলে আলু বেশিদিন ভালোথাকে

৮:মাছ কাটার পর হাতে লেবু ঘষে নিলে হাতে মাছের আশটে গন্ধ আসেনা

৯: মশার কয়েলের পরিবর্তে ঘরে ধুপকাটি /আগরবাতি জ্বালিয়ে রাখলে বাড়ীতে মশামাছি উপদ্রব কমে যাবে

১০:ফ্রীজে দীর্ঘদিন মাছ রাখলে মাছ খেতে ভালোলাগেনা তবে এই মাছের সাথে কয়েকটি লেবু পাতা দিয়ে রান্না করলে মাছ খেতে সুস্বাদু হয়

বি:দ্র: তবে লেবু পাতা মাছ চুলা থেকে নামানোর ১মিনিট আগে দিতে হবে
লেবু পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করলে তিতা হয়ে যাবে ।

Panda Garden এর সাথেই থাকুন

21/02/2025
28/06/2024

প্রেশার কুকারের রান্নার ডিটেইলস:-
🍚 ভাত-
পানির পরিমান:- যেই পট দিয়ে চাল মাপবেন, সেই পট দিয়ে চালের ডাবল পরিমান পানি দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🥔আলু-
পানির পরিমান:- আলু ডুবিয়ে বা অর্ধেক ডুবিয়ে পানি দিবেন। (আলু তে বেশি পানি দিলে পানসে হয়)
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🌰 ছোলা-
পানির পরিমান:- ছোলা ডুবিয়ে পানি দিবেন। আগে অবশ্যই ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখবেন।
সিটি:- লো আচে ২-৩ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🥘খিচুড়ি-
পানির পরিমান:- যেই পট দিয়ে চাল এবং ডাল মাপবেন, সেই পট দিয়ে চাল ডালের ডাবল পরিমান পানি দিবেন। নরম খিচুড়ি করতে চাইলে আরো একটু বেশি পানি দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🍚পোলাও-
পানির পরিমান:- যদি ১ পট চাল হয় তাহলে ডাবল পানি দিবেন। এর বেশি চাল হলে ডাবলের একটু কম পানি দিবেন। যেমন ২ পটে ১.৫ পট পানি এইভাবে
সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।

🍗দেশি মুরগি-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🐓 কক মুরগি-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🥗সবজি -
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।

🍲 লাউ ডাল-
পানির পরিমান:- পানি না দিলেও হবে। চাইলে সামান্য দিতে পারেন।
সিটি:- ২ সিটি

🫕পাতলা ডাল-
পানির পরিমান:- ডালের ডাবল পানি। প্রথমে ১৫ মিনিট ভিজিয়ে রাখলে ভালো হয়।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🦆 হাঁস-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🐟 মাছ-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- ১ সিটিই যথেষ্ট।

🥘মুগ ডাল ঘাটি-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- ১ সিটিই যথেষ্ট।

🍱 চিকেন বিরিয়ানি-
পানির পরিমান:- যদি ১ পট চাল হয় তাহলে ডাবল পানি দিবেন। এর বেশি চাল হলে ডাবলের একটু কম পানি দিবেন। যেমন ২ পটে ১.৫ পট পানি এইভাবে
সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।

🥣চটপটি-
পানির পরিমান:- ডাবল পানি। আগে থেকে ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
সিটি:- নরম চাইলে ৩-৪ টা সিটি। আস্ত চাইলে ২ টা সিটি

🍲 মাটন বিরিয়ানি-
পানির পরিমান:- যদি ১ পট চাল হয় তাহলে ডাবল পানি দিবেন। এর বেশি চাল হলে ডাবলের একটু কম পানি দিবেন। যেমন ২ পটে ১.৫ পট পানি এইভাবে
সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।
©️

25/03/2022

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

21/02/2022

"পান্ডা গার্ডেন" এর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ।

30/01/2022

#শিক্ষানীয়_পোস্ট পারলে সবাই একটু মনোযোগ দিয়ে পরার চেষ্টা করবেন 🥰🥰
যে দেশে ১৭ বছর পড়ালেখা করে
পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির
আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে
"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর
ওয়ার্কশপে কাজ শিখলেই হতো !
- যে দেশে পাশ করার ৪ বছরের মধ্যে
বিয়ে করতে গেলে পাত্রীর মা
"প্রতিষ্ঠিত পাত্রের" দোহাই দিয়ে
বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে
১৭ বছর পড়ালেখা না করে তো ব্যবসার
চিন্তা করলেই হতো, কাড়ি কাড়ি
টাকা থাকতো !
- এদেশে কি সার্টিফিকেট আর ২
টাকার পুরোনো নোটের মধ্যে আদৌ
কি কোন পার্থক্য থাকছে ?
১৭ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার
টাকা বেতনে সকাল ৯টা টু রাত ৯টা
ডিউটির অফার আসে, তাহলে নামের
আগে ওই "ইঞ্জিনিয়ার/ গ্রেজুয়েট"
শব্দের
দরকার কি ?
সিএনজি চালিয়েও ১৫ হাজারের ও
বেশী ইনকাম করা যায় !

14/05/2021

"Panda Garden" পরিবার এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
--:ঈদ মোবারক::--

09/05/2021

মা'ই জীবনের প্রথম নির্ভরতা, সাহস ও অনুপ্রেরণা। আমাদের আস্থার আরেক নাম মা.
৯ মে ২০২১ 'বিশ্ব মা দিবস' উপলক্ষে, বিশ্বের সকল মায়েদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ।

Address

House 257/1, Mirpur DOHS Road, ECB Chattor
Dhaka
1206

Opening Hours

Monday 11:00 - 23:00
Tuesday 11:00 - 23:00
Wednesday 11:00 - 23:00
Thursday 11:00 - 23:00
Friday 11:00 - 23:00
Saturday 11:00 - 23:00
Sunday 11:00 - 23:00

Telephone

01856624050

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panda Garden posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category