Twinkle's Kitchen

Twinkle's Kitchen Welcome to Twinkle's Kitchen

24/03/2025

আমাদের নিত্যদিনের রুটিনে রান্নাটা একটি অপরিহার্য বিষয় ।
এছাড়া বিভিন্ন ধরনের বেকিং করতেও আমরা ভালবাসি। এই বেকিং ও রান্না টাই একজন দক্ষ ইন্সট্রাক্টরের কাছে শিখে নিলে কেমন হয়?
তাও মাত্র ৫৭৫ টাকার অফারে!
-
কোর্স লিংক - https://instructory.net/courses/baking-&-cooking-mastercourse?affiliate_token=421CHA

14/10/2024

জয়িতা ফাউন্ডেশনে কোন প্রশিক্ষণ নিলে প্রশিক্ষণের শিরোনাম ও তারিখ) *

এক কোম্পানীতে ছিলো এক পিপড়া। সে প্রতিদিন ৯ টায় অফিসে ঢুকতো, তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত।সে...
13/10/2024

এক কোম্পানীতে ছিলো এক পিপড়া।
সে প্রতিদিন ৯ টায় অফিসে ঢুকতো, তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত।

সে যে পরিমাণ কাজ করত তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর এবং এর ফলে সে আনন্দের সঙ্গেই জীবন নির্বাহ করত।

ওই অফিসের সিইও সিংহ অবাক হয়ে দেখত,এই পিঁপড়াটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করছে।
সিংহ ভাবল পিঁপড়াকে যদি কারও সুপারভিশনে দেওয়া হয় তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে।

কয়েক দিনের মধ্যেই সিংহ একটি তেলাপোকাকে পিঁপড়ার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল। সুপারভাইজার হিসেবে এই তেলাপোকাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত।

তেলাপোকাটি প্রথমেই সিদ্ধান্ত নিল, এই অফিসে একটি অ্যাটেনডেন্স সিস্টেম থাকা উচিত।
কয়েক দিনের মধ্যেই তেলাপোকার মনে হলো,তার একজন সেক্রেটারি দরকার, যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে।

সে একটা মাকড়সাকে নিয়োগ দিল এই কাজে যে সব ফোন কল মনিটর করবে আর নথিপত্র রাখবে।

সিংহ খুব আনন্দ নিয়ে দেখল যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে।

ফলে খুব সহজেই উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে ‘প্রেজেন্টেশন’ আকারে পেশ করে বাহবা পাচ্ছে।

কিছুদিনের মধ্যেই তেলাপোকার একটি কম্পিউটার ও লেজার প্রিন্টার প্রয়োজন হলো এবং এগুলো দেখভালের জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করল।
আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেল মাছি।

আমাদের কর্মী পিঁপড়া যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করে মনের সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত, তাকে এখন প্রচুর পেপার ওয়ার্ক করতে হয়,সপ্তাহের চার দিনই নানা মিটিংয়ে হাজিরা দিতে হয়।

নিত্যদিন এসব ঝামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটায় উৎপাদন কমতে লাগল, আর সে বিরক্ত হতে লাগল।

সিংহ সিদ্ধান্ত নিল পিঁপড়া যে বিভাগে কাজ করে,সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ দেওয়ার এটাই উপযুক্ত সময়।

সিংহ ঝিঁঝি পোকাকে ওই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দিল।
ঝিঁঝিপোকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট ও চেয়ারের অর্ডার দিল।

কয়েক দিনের মধ্যেই অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে ঝিঁঝি পোকার একটি কম্পিউটার ও ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো।

কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসেবে ঝিঁঝিপোকা নিয়োগ দিল তার পুরোনো অফিসের একজনকে।

পিঁপড়া যেখানে কাজ করে, সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ। এখন সেখানে কেউ কথা বলে না, হাসে না। সবাই খুব মনমরা হয়ে কাজ করে।

ঝিঁঝিপোকা পরিস্থিতি উন্নয়নে সিংহকে বোঝাল,‘অফিসে কাজের পরিবেশ’ শীর্ষক একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে।

পর্যালোচনা করে সিংহ দেখতে পেল পিঁপড়ার বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে।

কাজেই সিংহ কয়েক দিনের মধ্যেই স্বনামখ্যাত কনসালট্যান্ট পেঁচাকে অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বাতলে দেওয়ার জন্য নিয়োগ দিল।

পেঁচা তিন মাস পিঁপড়ার ডিপার্টমেন্ট মনিটর করল,সবার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলল,তারপর বেশ মোটাসোটা একটা রিপোর্ট পেশ করল সিংহের কাছে।
ওই রিপোর্টের সারমর্ম হলো,এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি,কর্মী ছাঁটাই করা হোক।

পরের সপ্তাহেই বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো।

বলুন তো কে সর্বপ্রথম চাকরি হারাল?

ওই হতভাগ্য পিঁপড়া।😥

কারণ পেঁচার রিপোর্টে লেখা ছিল, এই কর্মীর মোটিভেশনের ব্যাপক অভাব রয়েছে এবং সর্বদাই নেতিবাচক আচরণ করছে যা অফিসের কর্মপরিবেশ নষ্ট করছে।

✴️অনলাইন পাউন্ড কেক স্পেশাল ক্লাস ✴️১.ভ্যানিলা পাউন্ড কেক ২.চকলেট পাউন্ড কেক ৩.ফ্রুটস পাউন্ড কেক ৪.মার্বেল পাউন্ড কেক ৫....
30/09/2024

✴️অনলাইন পাউন্ড কেক স্পেশাল ক্লাস ✴️

১.ভ্যানিলা পাউন্ড কেক
২.চকলেট পাউন্ড কেক
৩.ফ্রুটস পাউন্ড কেক
৪.মার্বেল পাউন্ড কেক
৫.মোকা পাউন্ড কেক
৬.অরেঞ্জ পাউন্ড কেক
৭.আমন্ড পাউন্ড কেক
৮.ওভালটিন পাউন্ড কেক

✳️ফি -৫১০ টাকা

🔶প্রফেশনাল রেসিপি শেয়ার করা হবে।যেহেতু অনলাইন ক্লাস সেহেতু হোমওয়ার্কের ভিত্তিতে যিনি প্রথম হবেন তার জন্য থাকবে আমার পক্ষ থেকে গিফট❤️❤️❤️

✴️অনলাইন চাইনিজ স্পেশাল ক্লাস ✴️১.চাইনিজ ফ্রায়েড রাইস ২.থাই ফ্রায়েড রাইস ৩.চাইনিজ ভেজিটেবলস৪.ফ্রায়েড চিকেন ৫.স্টাফড প্রণ...
18/09/2024

✴️অনলাইন চাইনিজ স্পেশাল ক্লাস ✴️

১.চাইনিজ ফ্রায়েড রাইস
২.থাই ফ্রায়েড রাইস
৩.চাইনিজ ভেজিটেবলস
৪.ফ্রায়েড চিকেন
৫.স্টাফড প্রণ
৬.হানি গার্লিক ক্রিস্পি চিকেন
৭.চাওমিন

✳️ফি -৫১০ টাকা

🔶প্রফেশনাল রেসিপি শেয়ার করা হবে।যেহেতু অনলাইন ক্লাস সেহেতু হোমওয়ার্কের ভিত্তিতে যিনি প্রথম হবেন তার জন্য থাকবে আমার পক্ষ থেকে গিফট❤️❤️❤️

জীবনের অভিজ্ঞতা থেকে শেখা ৮টি জীবনের পাঠ....১, **পরিশ্রমের মূল্য:** কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা সবসময় ফলপ্রসূ হয়। সাফল্য স...
07/09/2024

জীবনের অভিজ্ঞতা থেকে শেখা ৮টি জীবনের পাঠ....

১, **পরিশ্রমের মূল্য:** কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা সবসময় ফলপ্রসূ হয়। সাফল্য সহজে আসে না; এটি অধ্যবসায়ের ফল।

২, **সময়মূল্য:** সময় মূল্যবান। সময়ের সদ্ব্যবহার করতে শিখুন এবং কোন কাজ পরে করার জন্য ফেলে রাখবেন না।

৩, **সম্পর্কের যত্ন:** সম্পর্ক গড়া এবং রক্ষা করা জরুরি। ভালো সম্পর্ক জীবনে অনেক সুখ ও সমর্থন এনে দেয়।

৪, **বিভিন্নতার সম্মান:** বিভিন্নতা স্বীকার এবং সম্মান করতে শিখুন। প্রত্যেক মানুষের নিজস্ব গল্প এবং অভিজ্ঞতা থাকে।

৫, **স্বাস্থ্য:** স্বাস্থ্যই সম্পদ। নিজের শরীর এবং মনের যত্ন নিন।

৬, **পরিবর্তনের সাথে খাপ খাওয়া:** জীবন পরিবর্তনশীল। পরিবর্তনের সাথে খাপ খাওয়া এবং নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখুন।

৭, **শিক্ষার গুরুত্ব:** শিক্ষা কখনও শেষ হয় না। জ্ঞানের প্রতি উৎসাহী হন এবং নতুন বিষয় শেখার চেষ্টা করুন।

৮, **কৃতজ্ঞতা:** কৃতজ্ঞ হওয়া শিখুন। জীবনের ছোটো ছোটো বিষয়গুলোর জন্য কৃতজ্ঞ থাকুন এবং তা উপভোগ করুন।

#সংগৃহীত

7 Self Control rules!1. When you are alone, control your THOUGHTS.2. When you are with a friend, control your TONGUE.3. ...
28/08/2024

7 Self Control rules!

1. When you are alone, control your THOUGHTS.
2. When you are with a friend, control your TONGUE.
3. When you are in public, control your BEHAVIOR.
4. When you are angry, control your TEMPER.
5. When you are struggling, control your EMOTIONS.
6. When you are provoked, control your REACTION.
7. When you are successful, control your EGO.

✴️অনলাইন ক্লাস✴️✴️ কেক স্পেশাল বিজনেস ক্লাস✴️১.ফ্রুটস পাউন্ড কেক ২.মাফিন৩.বেকারি স্টাইল চকলেট কেক ৪.পারফেক্ট স্টিফড হুইপ...
19/08/2024

✴️অনলাইন ক্লাস✴️
✴️ কেক স্পেশাল বিজনেস ক্লাস✴️

১.ফ্রুটস পাউন্ড কেক
২.মাফিন
৩.বেকারি স্টাইল চকলেট কেক
৪.পারফেক্ট স্টিফড হুইপড ক্রিম তৈরি
৫.কেক স্লাইসিং,ক্রাম্ব কোটিং
৬. স্পেশাল চকলেট ক্রিম
৭.পারফেক্ট চকলেট গানাশ
৮.চকলেট টপার
৯.গানাশ ড্রিপিং টেকনিক
১০.বেকারি স্টাইল অরেন্জ কেক
১১.অরেন্জ ক্রিম তৈরি
১২.জারকেক
১৩.বাটারস্কচ কেক
১৪.বাটারস্কচ সস তৈরি
১৫.বাটারস্কচ ফিলিং তৈরি
১৬.বাটারস্কচ ক্রিম তৈরি
১৭.বিভিন্ন নজেলের ব্যবহার
১৮.স্টোরিং
১৯.প্রাইসিং
২০.প্রোডাক্ট সোর্সিং

✴️ফি-৫১০ টাকা

🔶প্রফেশনাল রেসিপি শেয়ার করা হবে।যেহেতু অনলাইন ক্লাস সেহেতু হোমওয়ার্কের ভিত্তিতে যিনি প্রথম হবেন তার জন্য থাকবে আমার পক্ষ থেকে গিফট❤️❤️❤️

✴️অফলাইন ক্লাস✴️✴️ কেক স্পেশাল বিজনেস ক্লাস✴️১.ফ্রুটস পাউন্ড কেক ২.মাফিন৩.বেকারি স্টাইল চকলেট কেক ৪.পারফেক্ট স্টিফড হুইপ...
27/05/2024

✴️অফলাইন ক্লাস✴️
✴️ কেক স্পেশাল বিজনেস ক্লাস✴️

১.ফ্রুটস পাউন্ড কেক
২.মাফিন
৩.বেকারি স্টাইল চকলেট কেক
৪.পারফেক্ট স্টিফড হুইপড ক্রিম তৈরি
৫.কেক স্লাইসিং,ক্রাম্ব কোটিং
৬. স্পেশাল চকলেট ক্রিম
৭.পারফেক্ট চকলেট গানাশ
৮.চকলেট টপার
৯.গানাশ ড্রিপিং টেকনিক
১০.বেকারি স্টাইল অরেন্জ কেক
১১.অরেন্জ ক্রিম তৈরি
১২.জারকেক
১৩.বাটারস্কচ কেক
১৪.বাটারস্কচ সস তৈরি
১৫.বাটারস্কচ প্রালাইন তৈরি
১৬.বাটারস্কচ ক্রিম তৈরি
১৭.বিভিন্ন নজেলের ব্যবহার
১৮.স্টোরিং
১৯.প্রাইসিং
২০.প্রোডাক্ট সোর্সিং

✴️তারিখ : ৫-১০ জুন

🔶লোকেশন: ঈশ্বরদী
🔶ফি-২৫০০ টাকা
🔶শুধুমাত্র মেয়েদের জন্য।
🔶প্র্যাকটিসের সুযোগ থাকবে।
🔶আসন সংখ্যা সীমিত।

Alhamdulillah... Baking Level -3 competent ❤️
21/05/2024

Alhamdulillah... Baking Level -3 competent ❤️

Address

Sector-11, Road/13, Uttara
Dhaka
UTTARA-1230

Alerts

Be the first to know and let us send you an email when Twinkle's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share