14/10/2014
"সিজলিং বিফ গ্রিল উইথ গারলিক মাশরুম"
যা লাগবে
হাড্ডি ছাড়া বিফ স্টেক পিস ২ টা
২ টেবিল চামুচ সয়া সস
১ চা চামুচ টালা গোল মরিচ গুড়া
১ টেবিল চামুচ লেবুর রস
লবন স্বাদমত
অল্প তেল
বিফ স্টেক পিসগুলা কে উপরের সব উপকরণ দিয়ে মাখিয়ে রাখুন ২ ঘন্টা .তবে আগের দিন রাতে মাখিয়ে ফ্রিজে রেখে দিলে আরো ভালো.
এবার যেকোনো নন স্টিক প্যান কিনবা লোহার তাওয়া তে তেল দিয়ে হাই হিট এ মেরিনেড বিফ স্টেক পিসগুলা কে লাল করে ভাজুন. বিফ স্টেক পিসগুলা পাতলা করে কাটা হলে খুব তাড়াতাড়ি রান্না হবে.খেয়াল রাখবেন হাই হিট এ রান্না করাতে মাংশ যেন মাঝে কাচা না থাকে .কিছুক্ষণ পর এক সাইড হলে উল্টে দিবেন.বেশি পুরে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে.
হাই হিট এ ছাড়াও ও কম আঁচে রান্না করতে পারেন ঢাকনা লাগিয়ে.
নামিয়ে সিজলার এ পরিবেশন করুন.
গার্লিক মাশরুম এর জন্য লাগবেঃ
মাশরুম টুকরা করা
রসুন কুচি ২ চা চামুচ
অল্প টালা শুকনা মরিচ গুড়া
লবন স্বাদমত
অলিভ অয়েল
প্রথমে প্যান এ তেল দিয়ে তাতে রসুন কুচি ,অল্প টালা শুকনা মরিচ গুড়া সাথে লবন স্বাদমত দিন এবার মাশরুম টুকরা দিয়ে নারাচারা করে হাই হিট এ রান্না করুন ১০ মিনিট.
এই তো হয়ে গেল ইজি গার্লিক মাশরুম।
স্টেক এর সাথে এই মাশরুম দারুন লাগে।