Prism Design & Engineers

Prism Design & Engineers বাড়ি বানানোর সহজ সমাধান নিয়ে আমরা আছি আপনার পাশেই!

Which column has the spacing between stirrups most suitable for earthquake resistance?
03/01/2026

Which column has the spacing between stirrups most suitable for earthquake resistance?

এই একটাই ভুল থাকলে আপনার বাড়ি ফেটে যেতে পারে! আপনি জানেন কি? ゚viralシalシ
21/12/2025

এই একটাই ভুল থাকলে আপনার বাড়ি ফেটে যেতে পারে! আপনি জানেন কি?
゚viralシalシ

সবার জানার জন্য ........................
24/11/2025

সবার জানার জন্য ........................

22/11/2025

আমরা ইতালিয়ান / স্পানিস টাইলস লাগাই আর বিল্ডিং এর রড কমাই । কোটি টাকার বিল্ডিং বানাই, কিন্তু ভূমিকম্প সহনীয় করতে লাখ টাকাও খরচ করি না।৭.৫ মাত্রার ভূমিকম্প ৫.৫ মাত্রার তুলনায় ১০০০ গুণ শক্তিশালী। ভরসা আল্লাহর, কিন্তু নিরাপত্তার দায়িত্ব আমাদেরই। এখন সিদ্ধান্ত না নিলে, পরে সুযোগ থাকবে না—থাকবে কেবল আফসোস।

একটি ৭.৫ মাত্রার ভূমিকম্পের শক্তি ৫.৫ মাত্রার তুলনায় প্রায় এক হাজার গুণ বেশি। একটা ছোট কাঁপুনি আর একটি বিধ্বংসী বিপর্যয়ের মধ্যে পার্থক্যটা এতটাই বিশাল। তবুও আমরা যে শহরগুলোতে থাকি। ঢাকা ও চট্টগ্রাম সেখানকার প্রায় ৯০% ভবনই এখনো ভূমিকম্প কোড মেনে নির্মিত নয়। এই দুই শহরে থাকে প্রায় ৩ কোটি মানুষ। আমরা, আমাদের পরিবার, আমাদের সন্তানেরা যাদের জীবন প্রতিদিন এক অদৃশ্য ঝুঁকির ভেতর দিয়ে চলেছে।

সবচেয়ে কষ্টের জায়গা এখানেই..
আমরা কোটি টাকা ব্যয় করে দালান বানাই, কিন্তু সেই ভবনকে ভূমিকম্প সহনশীল করতে যে সামান্য ব্যয় দরকার, সেই ২–৫% অতিরিক্ত নিরাপত্তা বিনিয়োগ করতে চাই না। কোটি টাকার বাড়ি নির্মাণ করি, কিন্তু লাখ টাকার সুরক্ষা যোগ করি না। ঝুঁকি জানি, ইতিহাস জানি, বিশেষজ্ঞদের সতর্কতা জানি তবুও যেন অস্বীকার করাই আমাদের সহজ অভ্যাস।

ভূমিকম্পের উৎপত্তিস্থল যদি কখনো শহরের ভেতরে বা কাছাকাছি হয়, তখন শুধু মাটি কাঁপবে না; কাঁপবে মানুষের জীবন, পরিবার, ভবিষ্যৎ। ক্ষতির হিসাব কাগজে লেখা যায়, কিন্তু সেই ক্ষতির বাস্তব দৃশ্য ধ্বংসস্তূপ, বিচ্ছিন্ন পরিবার, হারিয়ে যাওয়া মানুষ। কল্পনাও অসহনীয়। অথচ সেই বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছে এমন একটি দেশ, যার প্রধান দুই নগরীর অধিকাংশ ভবনই ন্যূনতম সহনশীলতা নিশ্চিত করে না।

সত্য খুব স্পষ্ট: বড় ধরনের ভূমিকম্প হলে ক্ষতির মাত্রা স্বাভাবিকের চেয়ে বহুগুণ হবে অভিজ্ঞতার বাইরে, কল্পনার বাইরে।

এখনই আমাদের কাজ শুরু করা উচিত দুর্বল ভবনগুলো দ্রুত অডিট করা, প্রয়োজনীয় রেট্রোফিটিং করা, পরিবার–পর্যায়ে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—নির্মাণকাজে ভূমিকম্প কোডের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করা। মানুষের জীবনকে ঝুঁকিতে রেখে উন্নয়ন কখনোই উন্নয়ন নয়।

Md. Sohel Rana PMP®, CSCM™

21/11/2025

আজকের ভুমিকম্পে মানুষ হঠাৎ আতঙ্কিত হয়ে পড়েছে মনে হচ্ছে। সবাই সতর্কতা অবলম্বন করতে চাচ্ছে, আজকে, হয়তোবা আগামীকাল থেকে আবার আগের মত কেয়ারলেস থাকার সম্ভাবনাই বেশি। আমার পক্ষ থেকে কিছু সতর্কতা :

১) আমার জমির মাটি ভাল। এখানে সয়েল টেস্ট লাগবে না। এই স্টেটমেন্ট থেকে সরে আসুন। সয়েল টেস্ট করতে প্রতি পয়েন্ট ২০ হাজার( কম বেশি) টাকা লাগে। সায়েল টেস্ট রিপোর্ট দ্বারা বিল্ডিং এর ফাউন্ডেশন ডিজাইন করতে হয়। আপনি ৬০ হাজার টাকা সেভ করে, ৩ /৫/৮ কোটি টাকা ঝুকিতে ফেলবেন?

২) বিল্ডিং টা একজন ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করান। আমরা জানি, আপনার এলাকায় অনেক মুরুব্বি সাব কনট্রাকটর আছেন, তাঁরা হাজারের উপরে বিল্ডিং করেছেন এবং আপনি বললে সে অনেক কম খরচে আপনার বিল্ডিং করে দেবে। তারপর ও একজন ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করান।

৩) একজন ইঞ্জিনিয়ার আপনাকে সকল খরচ হিসাব করে টাকার হিসাব দেয়, তাই আপনার মনে হয়, ইঞ্জিনিয়াররা একটু বেশিই বলেন। আপনার কাছে মিস্ত্রি রাই ভাল। কারণ, তাঁরা এক গাড়ি খোয়া, এক গাড়ি বালু, কিছু রড সিমেন্ট দিয়ে কাজটা শেষ করে দেয়। আসলে শেষ পর্যন্ত কার হিসাব টা সঠিক, কখনো চেক করেছেন? হিসাব ছাড়া রড সিমেন্ট বেশি দিচ্ছেন, এতে টাকা যেমন খরচ বেশি হয়, বিল্ডিং ওভার ডিজাইন হয়। দুটোই ক্ষতিকর।

৪) কাজের প্রতিটি স্টেপ একজন অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে সুপারভিশন করানো উচিৎ। এতে অনেক ভুল সংশোধন হয়ে যায়। প্রতি ভিজিটে একজন ইঞ্জিনিয়ারকে আপনি যত টাকা দেবেন, সে যে সমস্যা গুলো সমাধান করে দেবে, তাতে আপনার ইনভেস্টমেন্ট নিরাপদ হবে।

৫) একটা বিল্ডিং ডিজাইন করতে একজন আর্কিটেক্ট, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ২ জন এস্টিমেটর, ২ জন ড্রাফটস ম্যান লাগে। আপনি যখন অস্বাভাবিক কম খরচে ডিজাইন করান, একবার ভেবে দেখবেন, এটা কি ডিজাইন করে দেওয়া, না কি অন্য কারো বিল্ডিং এর ডিজাইন এডিট করে আপনাকে দেওয়া হচ্ছে!

৬) আপনারা আগেই বিল্ডিং করতে কত খরচ হবে? এই প্রশ্ন করে দেখেন, কে কম খরচ বলে? সেই ভাল। একটু চিন্তা করুন, আপনার বিল্ডিং এর ডিজাইন কি আরেকজনের বিল্ডিং ডিজাইন একই? ডিজাইন না করে কোনো হিসাব দেওয়া অসম্ভব। কিন্তু, আপনি জোড় করেই খরচ জানবেন! এখান থেকে সরে আসুন।

৭) ডিজাইনার কে দিয়ে আজব কিছু ডিজাইন করা থেকে বিরত থাকুন। বিল্ডিং এর সেফটি নিয়ে চিন্তা করুন। টাকা খরচ করে আপনি ঝুঁকি কিনছেন না তো?
আমরা DEA ( Detailed Engineering Assessment) করছি আজ প্রায় ১২ বছর ধরে। বর্তমানে ঝুকিপূর্ণ অনেক বিল্ডিং Assessment করেছি। দেখেছি, মানুষ কতটা অবিবেক হতে পারে।

একটা বিল্ডিং এর ফুটিং ছোট পাওয়ার পরে দ্রুত রেট্রোফিটিং ( স্ট্রাকচারাল রিপিয়ার বা মজবুত করা) করতে গিয়ে দেখি, সেখানে ফুটিং ই নেই, মানুষ কতটা অবিবেচক। আমাদের করা কত ডিজাইন ক্লায়েন্ট নেয়নি, পেমেন্ট ও করেনি। আমরা কেন BNBC ( Bangladesh National Building Code) অনুযায়ী ডিজাইন করি? এতে খরচ বেশি হয়।
তাহলে আজকে কেন বিল্ডিং নিয়ে এত চিন্তা?

আমরা এ পর্যন্ত অনেক বিল্ডিং ( RCC & Steel) assessment করেছি। আমাদের ধারণা, মানুষ সচেতন না হওয়া পর্যন্ত সেফটি নিশ্চিত করা সম্ভব না।
দয়া করে ---
১) সয়েল টেস্ট করান
২) প্রফেশনাল আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করান।
৩) প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে কাজ সুপারভিশন করান।
ঝুঁকি কমিয়ে নিরাপদ থাকুন।
বি:দ্র: একজন ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিং কে ভুমিকম্প থেকে রক্ষা করতে পারবেন না, কিন্তু ক্ষতি কমাতে সে ডিজাইনে সতর্কতা নিতে পারবে।
# # # দয়া করে টাকা খরচ করে ঝুঁকি কিনবেন না।
ধন্যবাদ।।

Collected: Pabitra Chandra Paul
Managing Director at Pioneer Design & Development limited (PDDL)

ভূমিকম্পে প্রাণ হারানো এবং আহত সবার প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি।আজকের এই ঘটনা সত্যিই আমাদেরকে সচেতন করার ...
21/11/2025

ভূমিকম্পে প্রাণ হারানো এবং আহত সবার প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি।

আজকের এই ঘটনা সত্যিই আমাদেরকে সচেতন করার একটা ইঙ্গিত দিয়ে যায়, যদি আমরা এটাকে পজিটিভভাবে নিয়ে থাকি।

আসেন BNBC মেনে নির্মাণ করি, সবাই মিলে নিরাপদ থাকি!

🦋 প্রিমিয়াম বাটারফ্লাই ডিজাইন লেজার কাট গেট ✨ আপনার বাড়ির প্রধান প্রবেশপথকে দিন এক রাজকীয় ও আধুনিক লুক!🔹 বিশেষ বৈশিষ্ট্য...
14/11/2025

🦋 প্রিমিয়াম বাটারফ্লাই ডিজাইন লেজার কাট গেট

✨ আপনার বাড়ির প্রধান প্রবেশপথকে দিন এক রাজকীয় ও আধুনিক লুক!

🔹 বিশেষ বৈশিষ্ট্য:

হাই-কোয়ালিটি লেজার কাট প্রযুক্তিতে তৈরি

ডাবল ডোর বাটারফ্লাই ডিজাইন

ওপরে ফুলের প্যাটার্ন — যা বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে

মজবুত স্টিল বডি, দীর্ঘস্থায়ী ও রাস্ট-প্রুফ

বাড়ি, রিসোর্ট, কটেজ, গার্ডেন ও বাউন্ডারি গেট হিসেবে উপযোগী

🟢 কালার: ম্যাট ব্ল্যাক
🟢 ডিজাইন: ডুয়াল বাটারফ্লাই + ফ্লোরাল কাটওয়ার্ক
🟢 কাস্টম সাইজ ও কালার পাওয়া যাবে

👉 আপনার বাড়ির সৌন্দর্য ও সিকিউরিটি— দুইই বাড়াতে এখনই অর্ডার করুন!

Address

Gulshan/2
Dhaka
1212

Telephone

+8801912519582

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prism Design & Engineers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share