06/08/2026
"প্রেমিকাকে ফোন দিতে নিজেকেই কি*ড*ন্যা*প! লয়্যালিটির এমন লেভেল ইতিহাস আগে দেখেনি! 📱😭"
মেয়েরা মাঝেমধ্যেই আফসোস করে বলে—"পুরুষ মানুষ নাকি ল*য়্যা*ল না!" ভাইরে ভাই, এই ঘটনা শোনার পর ল*য়্যা*লি*টির সংজ্ঞাটাই বদলে গেছে!
ঘটনা বগুড়ার দুপচাঁচিয়ার। সাব্বির নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হঠাৎ নিখোঁজ। পরিবার যখন দুশ্চিন্তায় দিশেহারা, ঠিক তখনই বাবার মোবাইলে এলো একটা অজানা কল। ওপাশ থেকে ভেসে আসছে বেদম মারধরের হৃদয়বিদারক শব্দ আর কান্নাকাটি! কি*ড*ন্যা*পারের পরিষ্কার দাবি—"৫ লাখ টাকা মুক্তিপণ না দিলে ছেলেকে আর জী*বিত দেখতে পাবেন না!"
বাবা-মা কান্নাকাটি করে পুলিশের কাছে গেলেন। পুলিশও ভাবল—"বিষয়টা অত্যন্ত গুরুতর!" দ্রুত তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহী থেকে কয়েক ঘণ্টার মধ্যে সাব্বিরকে উদ্ধার করা হলো।
কিন্তু আসল টুইস্ট তো শুরু হলো ঠিক এরপর! 🎬
কোনো কি*ড*ন্যা*পার গ্যাং ছিল না, কেউ তাকে মা*র*ধ*রও করেনি! পুরো চিত্রনাট্য, ডিরেকশন, আর নিখুঁত সাউন্ড এফেক্ট—সবই ছিল সাব্বিরের নিজের! কারণ? প্রেমিকাকে একটা ব্র্যান্ড নিউ স্মার্টফোন উপহার দিতে হবে, অথচ পকেটে এক টাকাও নেই। তাই নিজের বাবাকেই 'টার্গেট' বানিয়ে ৫ লাখ টাকা সংগ্রহের এই যুগান্তকারী প্ল্যান! ফোনে নিজের মুখেই মার খাওয়ার আর চিল্লাচিল্লির এফেক্ট দিয়েছিলেন, যাতে গল্পটা বিশ্বাসযোগ্য মনে হয়!
এত রিস্ক, এত ক্রিয়েটিভিটি, এত অস্কার পাওয়ার মতো অ্যাক্টিং... এত কিছুর পরও যদি মেয়েরা বলে পুরুষ মানুষ নাকি এফোর্ট দেয় না, তবে তো ব্যপারটা আসলেই চরম 'কিডনী টাচিং' কষ্ট! 😂🤦♂️