08/01/2024
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আজ (৮/০১/২০২৪) সকাল ১০:৩০ নাগাদ আনজুম কাবাব ঘর উত্তরায় এই দূর্ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। তবে এইটুকুই সান্তনা যে আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হলেও কোনো জানের ক্ষতি হয়নি।সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই বিপদের সময় আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হবেন আশা করি। আমাদের অগ্নিনির্বাপণী ব্যবস্থা থাকা সত্তেও শুধুমাত্র বাশ-কাঠের তৈরী স্থাপনা বলে আগুনটি মাত্র ১০ মিনিটের মধ্যে ছড়িয়ে পড়ে। আমাদের সকল সম্মানিত গ্রাহক, প্রতিবেশি, পুলিশ, প্রশাসন, ফায়ারব্রিগেড ও বন্ধুদের নিকট আমরা কৃৃতজ্ঞ সর্বোচ্চ সহযোগিতার সাথে পাশে থাকার জন্য। আমরা আশা করছি অতি দ্রুত সকলের মাঝে আবার ফিরে আসবো। ধন্যবাদ