12/07/2026
কিছু সম্পর্ক শুধু অর্ডার আর ডেলিভারির মধ্যে সীমাবদ্ধ থাকে না। ❤️
আজ হঠাৎ করেই আমাদের একজন পুরোনো ডাইনারের কথা মনে পড়ল। ভাবলাম, অনেক দিন তো কথা হয় না—একটু খোঁজ নিই।
আমার কাছে ব্যবসা মানেই শুধু বিক্রি নয়। যারা বারবার আমাদের খাবার অর্ডার করেছেন, আমাদের ওপর ভরসা করেছেন, তারা তামারা'স কিচেন-এর পরিবারেরই একটি অংশ।
বিশেষ করে আমাদের বয়স্ক ডাইনারদের প্রতি আমার আলাদা টান কাজ করে। তাঁদের একটি "খাবার খুব ভালো ছিল" বা "ভালো আছো তো?"
—এই কয়েকটি কথাই আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।
আপনারা শুধু কাস্টমার নন, আমাদের পথচলার সঙ্গী। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের কারণেই আমরা আজও নতুন উদ্যমে কাজ করে যাচ্ছি।
আপনারা কেমন আছেন? অনেক দিন যারা অর্ডার করেননি, কমেন্টে বা ইনবক্সে একবার জানাবেন। আপনাদের খবর পেলে সত্যিই খুব ভালো লাগবে। 🥹💛