Poddo Chef Club

Poddo Chef Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Poddo Chef Club, Fast food restaurant, Dhaka.

"দুঃখের পরাজয়"                        আলিমুল ইসলাম (সোহাগ) হে দুঃখ  ফোকলা দাঁতে হেসোনা, ভেবেছো তুমি আমায় পরাজিত করবে। না...
28/05/2024

"দুঃখের পরাজয়"

আলিমুল ইসলাম (সোহাগ)

হে দুঃখ ফোকলা দাঁতে হেসোনা,
ভেবেছো তুমি আমায় পরাজিত করবে।
না তুমি পারবেনা।
তুমি যখন তলোয়ার নিয়ে আসবে,
আমি তখন লোহার বর্ম নিয়ে
তোমাকে প্রতিহত করবো।
তুমি যখন তোমার বন্ধুদের নিয়ে আসবে
আমিও তখন আমার বন্ধুদের ডাকবো।
তুমি যখন অস্ত্রের ঝনঝনানি শোনাবে
আমি তখন কামানের গর্জন শোনাব।
তুমি যখন আমার হৃদয় বিদীর্ণ করবে
তখন আমি বই পড়বো।
তুমি যখন আমার দুঃখের মাত্রা বাড়াতে চাইবে
তখন আমি অতীত সুখের
স্মৃতিচারন করা নিয়ে ব্যস্ত থাকবো,
অবশেষে তুমি পরাজিত হবে।
দিনশেষে তুমি যখন হেরে যাবে তখন আমি তোমাকে বন্ধুত্বের প্রস্তাব দিব।
তুমি তখন আমার প্রস্তাবে রাজি হবে!
আর তোমার শক্তি ও আমার শক্তি নিয়ে আমি আরো শক্তিশালী হবো।
অর্থাৎ বেলাশেষে
আমিই জিতবো আর
তুমি হবে সেই বিজয়ের অংশীদার।

3.05 PM ( Tuesday)
28 May 2024.
Cumilla.

আসসালামু আলাইকুম, এটা আমার নতুন পেজ, আমার পরবর্তী সকল পোস্ট এই পেজে দেওয়া হইবে সুতরাং সকলের সহযোগিতা একান্ত কাম্য।
24/03/2024

আসসালামু আলাইকুম, এটা আমার নতুন পেজ, আমার পরবর্তী সকল পোস্ট এই পেজে দেওয়া হইবে সুতরাং সকলের সহযোগিতা একান্ত কাম্য।

Today's lecture on " Social welfare  & mental well-being '' at Chittra Mohila Degree College,Terokhada, khulna.
14/03/2024

Today's lecture on " Social welfare & mental well-being '' at Chittra Mohila Degree College,Terokhada, khulna.

Today's lecture on " Career development hacks " at Govt North Khulna degree College, Terokhada,khulna.
13/03/2024

Today's lecture on " Career development hacks " at Govt North Khulna degree College, Terokhada,khulna.

Ahnaf & Anabia's village life 2024....
13/03/2024

Ahnaf & Anabia's village life 2024....

চিত্রার সান্তনা            আলিমুল ইসলাম চিত্রা এখন আর আগের মতো হাঁসেনা, হাসতে সে পারেনা। কিছুদিন আগেও অমাবস্যার রাতে ঘুট...
12/03/2024

চিত্রার সান্তনা
আলিমুল ইসলাম

চিত্রা এখন আর আগের মতো হাঁসেনা,
হাসতে সে পারেনা।
কিছুদিন আগেও অমাবস্যার রাতে
ঘুটঘুটে অন্ধকারে যৌবন প্রদীপ জ্বালিয়ে
আপন মহিমায় ছুটে যেত চিত্রা,
গ্রামের পর গ্রাম ছাপিয়ে দূর দূরান্তে।
এখন ভরা পূর্নিমার রাতেও
তার যৌবন জাগেনা।
কোন মতে বিধ্বস্ত শরীর নিয়ে
খুড়িয়ে খুড়িয়ে চলছে দিগন্ত পানে।
অমাবস্যার রাত আর পূর্নিমার চাঁদ,
তার কাছে এখন একই!
এখন আর দেখা যায়না পাল তোলা নৌকার গুনটানা মাঝিদের,
কেমন করে দেখা যাবে....
চিত্রা যে আর বড় নৌকা ধারণ করতে পারে না।
সভ্যতার নির্মম ছুরিকাঘাত
কেড়ে নিয়েছে তার গভীরতা,
তার মাধুর্যতা,তার যৌবন,
দিগন্ত পানে ছুটে চলার সাহস, কেড়ে নিয়েছে গর্ভে জল ধারণ করার ক্ষমতা।
এখন আর দেখা মেলেনা
চিত্রা পাড়ের পাটনীদের
কেনইবা দেখা যাবে...
চিত্রার বুকে পেরেক মেরে তৈরি করা হয়েছে অসংখ্য অপরিকল্পিত সেতু।
চিত্রা আর পাটনীদের গগন বিদায়ী
কাঁন্নার শব্দ কেউ আর শোনে না।
নেতা আর প্রশাসন শোনে
ভোটারদের কথা।
চিত্রা বেচেঁ থাকুক আর না থাকুক
তাদের দরকার ভোটের।
চিত্রার কান্নার শব্দ শোনার
সময় তাদের কই!
ঘন বর্ষার এক পূর্নিমা রাতে
চিত্রা কথা দিয়েছিল তার প্রেয়সীকে,
কোন এক অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে দেখা করবে দু'জনে।
ভেবেছিল একে অন্যের মুখ দেখবে
জোনাকি পোকার আলোয়।
বর্ষার ব্যাঙের ডাক শুনবে,
শুনবে বৃষ্টি পড়ার ঝিরিঝিরি শব্দ।
অনুভব করবে কুলকুল করে বয়ে যাওয়া
স্রোতের শব্দের স্বর্গীয় মাদকতা।
চিত্রার সেই অমাবস্যার ঘুটঘুটে
অন্ধকার রজনী আর আসেনাই কভু।
কেননা, চিত্রার দুপাড়ে পাকা রাস্তা,
চারদিকে বিজলী বাতির ঝলক,
রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে
বিরামহীন মটরযানের শব্দ,
দিবা রাত্রি মানুষের কলতান।
হয়তোবা চিত্রা নিঃশ্বেষ হয়ে যাবে কালের আবর্তে,
তবুও চিত্রার এটুকুই সান্তনা
রাস্তার নাম রাখা হয়েছে চিত্রা!!!

Long miles to go.......
11/03/2024

Long miles to go.......

আলহামদুলিল্লাহ.......নিষ্পাপ এতিম বাচ্চাদের সাথে কিছুটা সময় পার করায় এক স্বর্গীয় অনুভূতি অনুভব করলাম.....
03/03/2024

আলহামদুলিল্লাহ.......নিষ্পাপ এতিম বাচ্চাদের সাথে কিছুটা সময় পার করায় এক স্বর্গীয় অনুভূতি অনুভব করলাম.....

পরিস্থানের পরী              আলিমুল ইসলামকি আসে যায় তাতে... তোমার জন্ম হয়নি পরিস্থানে, জন্ম হয়েছে অজোপাড়া গাঁয়ে। নির্মল ব...
25/02/2024

পরিস্থানের পরী
আলিমুল ইসলাম

কি আসে যায় তাতে...
তোমার জন্ম হয়নি পরিস্থানে,
জন্ম হয়েছে অজোপাড়া গাঁয়ে।
নির্মল বাতাসে ভাঙা ঘরে,
যে ঘরে রোদ বৃষ্টি দু'টাই পড়ে।
লাল পায়ে বর্ষাকালে তুমি যখন হেটে যেতে, আঁকাবাঁকা মেঠোপথে।
রাস্তার পাশের বুনোফুল গুলো
আড় চোখে তোমাকে দেখতো নয়ন ভরে।
গ্রীষ্মের খররোদে তুমি যখন
নদীর ঘাটে স্নান করতে যেতে
ফোঁটা ফোঁটা ঘাম চিকচিক করতো তোমার গোলাপি গালে।
এ যেন নদীর তীরে জেগে উঠা বালুচরের চিক চিকে ঝলক।
বসন্ত কালে তুমি যখন হরিণী নয়ন বাকা করে আকাশ পানে চেয়ে চেয়ে আনমনে তাকিয়ে থাকতে।
হলদে পাখিরাও লজ্জা পেত তোমার দিকে তাকাতে,
এই মায়াভরা বাকা চোখ তারা দেখেনি কভু।
তুমি যখন পুইশাকের পাকা ফলের রস দিয়ে তোমার ঠোঁট রাঙাতে,
বৃক্ষরাজি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত তোমার মায়াবী গোলাপ ঠোঁটের দিকে।
কথা বলার সময় তোমার ঠোঁটের ভাজ থেকে যে রঙিন আভা ছড়িয়ে পড়ত চারিদিকে,
তা দেখে রাস্তার ধারে ফুটে থাকা ফুল গুলোও লজ্জা পেত,
কি মায়া তোমার ঠোঁটে!!!
তুমি আসলেই সুন্দর বিধাতার অপরুপ সৃষ্টি।
তাতে কি আসে যায় তোমার
জন্ম হয়নি পরিস্থানে!
তুমি হার মানিয়েছ
পরিস্থানের পরীদেরকেও...

বড় কর্তাআলিমুল ইসলাম ও- হে  কর্তা  সময় এসেছে, তুমি স্বপ্ন দেখ.... তুমি স্বপ্ন দেখাও। তোমাকে নিয়ে যারা স্বপ্ন দেখেছিল, সম...
22/02/2024

বড় কর্তা
আলিমুল ইসলাম

ও- হে কর্তা সময় এসেছে,
তুমি স্বপ্ন দেখ....
তুমি স্বপ্ন দেখাও।
তোমাকে নিয়ে যারা স্বপ্ন দেখেছিল,
সময় এসেছে তাদের স্বপ্নের মূল্য দেওয়ার।
তুমি যখন শৈশবে
একা একা মালোপাড়ায়
আঁকাবাঁকা মেঠোপথে
বুনো ঘাসের উপর দিয়ে
কাদামাখা খালি পায়ে আনমনা মনে
মাটির দিকে তাকিয়ে হেঁটে হেঁটে যেতে,
তখন তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল,
মালো পাড়ার স্বামীহীন
বাজারের সবচেয়ে কমদামী
সাদা শাড়ি পরা বয়স্ক নারীটি।
স্বপ্ন দেখেছিল
তিন বেলা খেতে না পারা
কোনদিন পাঠশালায় না যাওয়া
ভেজা কাপড় গায়ে শুকানো নারীকুল।
তাদের ও সন্তান ছিল, ছিল ভাই, কারো স্বামী।
কিন্তু তাদের নিয়ে তারা স্বপ্ন দেখেনি।
দেখেছে তোমাকে নিয়ে,
তুমি একদিন বড় নেতা হবা,
দুঃখ ঘুচবা মালো পাড়ার।
তোমার কি মনে পড়েনা!
সেই অসহায় রমনীকুলের আকুতি!
তুমি কি ভুলে গেছো মালোপাড়ার নারীদের
মায়া ভরা ভরাট কন্ঠের ডাক
"বড় কর্তা "
তুমি কি ভুলে গেছো মালোপাড়ার আহাজারি।
এখন সময় হয়েছে ঘুরে দাঁড়াবার।
লাখো জনতা চেয়ে আছে দূর পানে
তোমার নেতা হওয়ার অপেক্ষায়।
এখনই সময় ঘুরে দাড়াবার,
এইতো সময় হাজারো হৃদয়ের
স্বপ্ন পূরণের...
আসুক না শত বাধা,
চলে যাকনা তোমার প্রান।
তবুও জেগে উঠুক হাজারো হৃদয়ে
বাধভাঙ্গা স্বপ্নের ঢেউ।

Address

Dhaka

Telephone

+8801631893262

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poddo Chef Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poddo Chef Club:

Share