Khati Food

Khati Food Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khati Food, Dhaka.

31/01/2021

আমাদের খাঁটি গরুর দুধ কারো লাগলে আমাদের জানাবেন

আজকাল আর ভেজাল ছাড়া খাবার পাওয়া যায়না৷ তা সে শরীরের জন্য যতই প্রয়োজনীয় হোক না কেন খাঁটি জিনিস খুঁজে পাওয়া প্রায় অ...
23/01/2017

আজকাল আর ভেজাল ছাড়া খাবার পাওয়া যায়না৷ তা সে শরীরের জন্য যতই প্রয়োজনীয় হোক না কেন খাঁটি জিনিস খুঁজে পাওয়া প্রায় অসাধ্য৷ তেমন এই অপরিহার্য খাবার হল দুধ৷ কিন্তু কিছু অসৎ ব্যবসায়ী কিছু মুনাফার আশায় দুধে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে দেন৷ এই ধরনের রাসায়নিক যেমন দুধের গুণগতমান কমিয়ে দেয় তেমনই স্বাস্থ্যের জন্যেও এটি মারাত্মক৷ দুধে ব্যবহৃত আটা, চিনি, অ্যাসিড, ফরমালিন, মেলামিন, অ্যামোনিয়াম সালফেট সবই বিষাক্ত৷ দুধ ঘন ও বেশি দিন সংরক্ষণের কারণেই দুধে এগুলি ব্যবহার করা হয়৷ তবে সহজ কিছু পরীক্ষ করেই আপনি দেখে নিতে পারেন দুধে ভেজাল রয়েছে কিনা৷

দুধে ব্যাকটেরিয়ার মতো ক্ষতিকর জীবাণু থাকতে পারে৷ তবে কিছু উপকারি জীবাণুও থাকে৷ দুধে অতিমাত্রায় জীবাণু আছে কিনা তা জানতে মিথিলিনের সাহায্যে পরীক্ষা করতে পারেন৷ জীবাণুযুক্ত জলে এটি দিয়ে সঙ্গে সঙ্গে এটি নীল বর্ণ ধারণ করে৷

দুধের চিনিকে ল্যাকটোজ বলা হয়৷ দুধের চর্বি উপাদানটি আমিষের সঙ্গে তুলনাযোগ্য৷ সুক্রোজ যোগ করলে দুধের কার্বোহাইড্রেটের পরিমাণ বেড়ে যায় ফলে এটি ঘন মনে হয়৷ পরীক্ষায় জন্য দুধে কিটোজ সুগার দিন৷ চিনি থাকলে লাল রঙ দেখা যাবে৷

দুধে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে৷ এতে কার্বোহাইড্রেট দিযলে কঠিন উপাদানের পরিমাণ বেড়ে যায় এবং ফ্যাটের পরিমান কমে যায়৷ সেকরণেই দুধে অনেক সময় ময়দা দেয়া হয়৷ তাই ভেজাল শনাক্ত করতে আয়োডিনের দ্রবণ দিলে কালচে বর্ণ ধারণ করবে৷

স্যালিসাইলিক অ্যাসিড সাধারণত খাবারের কারখানার প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হতে হয়৷ এটি সোগ করলে দুধ অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়৷ দুধের ভেজাল ধরতে ঘন সালফউরিক অ্যাসিড ও ফেরিক ক্লারইড ব্যবহার করুন৷ এর ফলে দুধে অ্যাসিড থাকলে কালো ও বেগুনী বর্ণ ধারন করবে৷

সাবান ব্যবহার করলে দুধে ফেনা হয়৷ ফেল দুধে প্রচুর সর পড়ে৷ কিন্তু সাবানের রাসায়নিকের ফলে পাকস্থলী ও কিডনি সহ নানা ধরনের স্বাস্থ্যহানি হতে দেখা যায়৷ দুধে সাবান রয়েছে কিনা তা শনাক্ত করতে ফেনফথেলিন পরীক্ষা করতে পারেন৷ এটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে গোলাপী রঙ হয়৷

পচনশীল খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য এ রাসায়নিক ব্যপকহারে ব্যবহৃত হয়েছে৷ কিন্তু ফরমানিল অতিমাত্রায় বিষাক্ত যা যকৃত ও কিডনি অকেজো করকে দিতে পারে৷ এই ফরমালিন সালফিউরিক অ্যাসিড এবং ফেরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে নীলচে লাল রঙ হয়৷

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Khati Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khati Food:

Share