25/05/2023
সব আম কিন্তু গাছে ধরে, তাহলে আমাদের আম কেন নিবেন, শুধুই ফরমালিন মুক্ত তাই?
আমাদের এই উদ্যোগের শুরুতেই বলেছিলাম আমরা সরাসরি আম বাগান থেকে বাছাইকৃত আমগুলো কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আলহামদুলিল্লাহ্ বেশ ভালো সাড়া পেয়েছি আপনাদের থেকে, বলা বাহুল্য এখন অব্দি দাম বলে আম এনে দেয়ার প্রয়োজন পড়েনি। যারা নিয়েছেন বিশ্বাসের জায়গা থেকে নিয়েছে, সেদিক দিয়ে আমাদের দায়িত্ব ও কর্তব্য বেড়ে গেছে বহুগুন।
আমাদের আম প্রদানের ধরণ কি?
আমরা প্রতিদিন আমের যতটুকু চাহিদা হয় সেই অনুযায়ী বাগান থেকে আম পেড়ে নিয়ে আসি, তারপর প্ল্যাস্টিক ক্যারেটে আম পেপার দিয়ে মড়িয়ে সুন্দর করে প্যাকিং করা হয়, তারপর কুরিয়ারের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়, এতে করে বাড়তি লেবার, ভ্যান ভাড়া গেলেও আমরা বদ্ধ পরিকর প্রিমিয়াম কুয়ালিটির আম প্রদানের ক্ষেত্রে, পাশাপাশি যেহেতু আমরা নির্দিষ্ট অর্ডার অনুযায়ী গাছ থেকে আম পাড়ি, তাই নির্দিষ্ট ওজনের বেশি যা আম পাড়া হয় সম্পূর্ণ ক্রেতাদের কাছে দিয়ে দেয়া হয় উপহার হিসাবে। পাশাপাশি আমটি কাচা অবস্থায় ঢাকায় পৌঁছে, এবং গ্রাহক ৭/১০ দিন ঘরে রেখে আমটি সাছন্দে খেতে পারে।
আমরা মনে করি আমাদের আম সার্ভিস শুধু মাত্র প্রিমিয়াম কাস্টমারের জন্য, যারা প্রিমিয়াম আম খেতে ইচ্ছুক ।
বর্তমানে, গোপালভোগ ও খিরসাপাত/হিমসাগর আম আমরা প্রদান করছি।
অর্ডার করতে কল করুনঃ 01830600380