04/09/2026
"আর জুমার রাতে আমরা আপনার কাছে প্রার্থনা করছি—এমন রহমত যা দিয়ে আপনি আমাদের অন্তরগুলোকে সংশোধন করে দেন, এমন ক্ষমা যা দিয়ে আমাদের গুনাহসমূহ মুছে দেন, প্রশস্ত হালাল রিজিক এবং প্রতিটি কল্যাণে সাফল্য। আর আমাদের প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি, প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ এবং প্রতিটি বিপদ থেকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন। হে আল্লাহ! আমাদের মৃতদের ক্ষমা করুন, আমাদের অসুস্থদের আরোগ্য দান করুন, আমাদের যা দিয়েছেন তাতে বরকত দিন, নেক আমলের সাথে আমাদের জীবন সমাপ্ত করুন এবং আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন করুন সেই দিনটিকে—যেদিন আমরা আপনার সাক্ষাত লাভ করব।"