26/09/2025
কিছু অপ্রাসঙ্গিক কিন্তু বাস্তব ঘরণার কিছু বলবো আজ। ই- কমার্সের বদৌলতে আজকাল মোটামুটি ঘরে বসে ব্যবসা বানিজ্য করার এক প্রগতি শুরু হয়েছে অবশ্যই সেটা প্রশংসার দাবিদার।
আমি যেহেতু হোমমেড ফুড নিয়ে কাজ করছি, তাই এই প্রসংগে কিছু বলি আশা করি আমার পুরো পোষ্টটা সবাই পরবেন।
হোমমেড ফুড খুব সহজ ব্যাপার নয়।একটা খাবার দোকান। কাস্টমার আসবে,তারপর দেখে শুনে ঐখাবার সে দোকানে বসে খাবে নয়তো প্যাকেটে ভরে বাসায় নিয়ে আসবে।মুল্যতালিকায় যে মুল্য থাকবে সে মুল্য সাথে ভ্যাট সহ কারে বিল মেটাতে হবে। আর যদি পরিষ্কার পরিচ্ছন্নতা কথা আসে তবে ভ্রাম্যমান আদালত স্পষ্ট করে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছেন কি কি খাওয়া হচ্ছে। অপরদিকে, ঘরে একটা মানুষ যাকে কেউ চিনে না, সে তার ঘরোয়া পরিবেশে নিজের একটা পরিচয়, নিজের অস্তিত্বের লড়াই স্বরূপ অনলাইনে তার হাতের যে যে খাবার সে ভালো করে রাঁধতে জানে সেটাকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলে বিক্রয় যোগ্য করার জন্য।প্রথম দিকে, কমবেশি সবারই আত্মীয়স্বজন,বন্ধু পরিচিত রা প্রথম কাস্টমার হয়।একটু চিন্তা করে দেখুনতো ভারচ্যুয়েল জগতের এই হোটেল টা চালাতে এই হোটেলের মালিক দের কেমন মানসিক প্যারাতে থাকতে হয়!!!যেকোন সময়ে অর্ডার আসতে পারে, যা পরবর্তী তে তাজা তাজা বাজার করে কাস্টমারের জন্য তৈরি করতে হবে। হোমমেড বলে কেউ কেউ প্রশ্ন করবে এতো দাম?অমুক দোকানে এর চেয়ে দাম অনেক কম!কিংবা টেষ্ট এদিক ওদিক হলে-ও চুলচেরা সমালোচনা। শতভাগ পরিষ্কারপরিচ্ছন্নতা ভেজাল মুক্ত খাবার পরিবেশন করতে চাওয়াও কি নির্ভেজাল কোন অপরাধ কি-না জানি না।
পরিশেষে, বলবো একটা ব্যবসা সেটা ঘরে বসে হোক আর বাইরে থেকে হোক সবাই একটা উদ্দেশ্য নিয়ে কাজটা করে।প্লিজ সবাই সবাই কে সম্মান দিন।
যারা স্বাস্থ্য সচেতন, পরিাষ্কার পরিচ্ছন্নতা কে প্রাধান্য দেন তারা মোটামুটি অনেকে ই হোমমেড ফুডের দিকে ঝুকছেন।এটা অবশ্যই প্রশংসার দাবিদার।
ধন্যবাদ সবাইকে, সাথে অনেক অনেক শুভকামনা। 💖
www.facebook.com/behrojskitchenbd