20/01/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহু
আজকের এই মঙ্গলবার বিকালে মহাচিত্তে স্মরণ করছি জাতির আইন বিষয়ক বিদ্যাসাগর কাম সিটিজেন জার্নালিস্ট তথা ফেইসবুক এক্টিভিস্ট আল্লামা আব্দুল্লাহ সায়েদ ভাইকে, ভাইটি বাঙালি জাতির ক্রাশের বন্ধুর বাবার লোনের আদ্যপান্ত সম্পূর্ণ খাতা কলমে প্রকাশ করতে পারলেও দিনে দুপুরে হাজার কোটি টাকা লোন খেলাপি লোকজনের নাম মুখে নিতে ভাইয়ের অজু করতে হবে হয়তো।
হুম, এইটাই বাংলাদেশ। ক্ষমতা মানুষরে কই লইয়্যা যায় তা দেখে আপনারা কেউ অবাক হইতেছেন? আমি একটুও অবাক হই নাই, বরং ভাইকে কফি খাওয়াতে চাই কোন এক বিকালে।
চিল্লাইয়্যা বলেন, ভাইয়ের সব স্ট্যান্স ঠিক না বেঠিক? আবার বলেন? ঠিক না বেঠিক?