28/12/2020
Tea is most essential drink now, বেশ কিছু গবেষণা থেকে জানতে পারি, চা পান আপনার স্বাস্থ্যের উন্নতির জন্যও বেশ গুরুত্বপূর্ণ।
১)চায়ে রয়েছে `অ্যান্টিঅক্সিডেন্ট’ যা আপনাকে রাখে চির তরুণ। আর আপনার শরীরকে রক্ষা করে দূষণ থেকে।চায়ে ক্যাফেনের পরিমান অনেক কম আর তাই চা পান আপনার স্নায়ুতন্ত্রে কোনো রকম খারাপ প্রতিক্রিয়া করে না।
২)চা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। বিভিন্ন গবেষণা থেকে জানতে পারি যে, যাঁরা দৈনিক এক থেকে তিন কাপ সবুজ চা পানে অভ্যস্ত তাঁদের হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় কুড়ি শতাংশ এবং স্ট্রোকের ঝুঁকি প্রায় পঁয়ত্রিশ শতাংশ কম। আর যাঁরা দৈনিক চার কাপ বা তার বেশি সবুজ চা পান করেন তাঁদের হার্ট অ্যাটাক, স্ট্রোক ছাড়াও কোলেস্টেরল সমস্যা কমিয়ে দেয় প্রায় বত্রিশ শতাংশ।
৩)নিজের ওজন নিয়ে হাঁসফাঁস করছেন? দুশ্চিন্তার কিছু নেই। প্রতিদিন যথেষ্ট পরিমান চা পান করুন, ওজন এমনিতেই কমে যাবে। আর হ্যাঁ, চা কিন্ত ওজন কমানোর অন্যান্য যে কোনো ওষুধের চাইতে নিরাপদ যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।বয়স হচ্ছে। হাড় ক্ষয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে।
৪)সম্প্রতি পশুদের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে যে, সবুজ চা হাড়ের ক্ষয় রোধে বেশ কার্যকরি। সুতরাং লৌহ সবল হাড় পেতে পান করুন সবুজ চা
৫)শীতে বেজায় ঠোঁট ফাটলে মানুষ যেরকম হাসে, এই বয়সে আপনার হাসিও সেইরকম? দাঁত ক্ষয়ে যাবার কারণে প্রাণ খুলে হাসতে পারছেন না? চা কিন্তু আপনার হাসি উজ্জ্বল রাখতে পারে। জাপানি গবেষকরা জানাচ্ছেন, চা দাঁতের ক্ষয়ে যাওয়া রোধ করে, আপনি যখন চা পান করেন তখন তা আপনার মুখের pH পরিবর্তন করে এবং ক্যাভিটি থেকে রক্ষা করে। এছাড়াও চা দাঁতের এনামেলকে ক্ষয়ের হাত থেকে বাঁচায়।চা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে।
৬)গবেষণা মতে, চা রোগ প্রতিরোধ করার কোষ সমূহকে দ্রুত প্রস্তুত করে তোলে যাতে করে এরা রোগ প্রতিরোধের লক্ষ্যে কার্যকরী হতে পারে।ধারণা করা হয় চা ক্যান্সারের সাথে যুদ্ধ করতে পারে তবে এই ব্যাপারে যে গবেষণা হয়েছে তাতে মিশ্র ফলাফল পাওয়া যায়। চায়ের এই উপকারিতার ব্যাপারে স্বীদ্ধান্ত নিতে আরও গবেষণার প্রয়োজন আছে বলে মনে হয়।ভেষজ চা হজম সংক্রান্ত সমস্যা প্রশমিত করে। হজমের সমস্যা থাকলে ভেষজ চা যেমন উপকার করে আবার আদা দিয়ে চা বমি বমি ভাবকে রোধ করে। https://youtu.be/mTG9p3SFyjU
🌿