Cafe f&b

Cafe f&b This is a multi-cuisine restaurant for food lovers, culinary art, barista & health-conscious people.

নতুন সূর্যের উদয় —  World(https://www.facebook.com/hasibbhai.bd?mibextid=ZbWKwL)দীর্ঘ ১৮ বছরের কর্মজীবনের এক অধ্যায় শে...
12/06/2026

নতুন সূর্যের উদয় — World
(https://www.facebook.com/hasibbhai.bd?mibextid=ZbWKwL)

দীর্ঘ ১৮ বছরের কর্মজীবনের এক অধ্যায় শেষ করে শুরু করছি নতুন এক স্বপ্নের যাত্রা। আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতায় Café F&B যেভাবে মানুষের বিশ্বাসের একটি নাম হয়ে উঠেছিল, ঠিক সেভাবেই Baby World-কেও শিশু ও অভিভাবকদের নির্ভরতার ঠিকানা হিসেবে গড়ে তুলতে চাই।

Baby World-এ থাকবে নবজাতক থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য প্রয়োজনীয় সবকিছু এক ছাদের নিচে।
🔹 আন্তর্জাতিক মানের অরিজিনাল বেবি কসমেটিকস (নকল প্রমানে ১০,০০০৳ পুরস্কার)
🔹 নবজাতকের সকল এক্সেসরিজ
🔹 খেলনা ও শিক্ষামূলক (Educational) টয়েস
🔹 ডায়াপার ও ফর্মুলা মিল্ক (পাইকারি মূল্যে পাওয়া যাবে)
🔹 শিশুদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য
🔹 এবং নবজাতক থেকে শিশুদের জন্য A-Z সবকিছু

আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং প্রতিটি অভিভাবকের কাছে আস্থা, গুণগত মান এবং সাশ্রয়ী মূল্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে ওঠা। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই সর্বোচ্চ মানের পণ্য ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে শুরু হচ্ছে Baby World-এর পথচলা।

আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি, যেন নতুন এই স্বপ্নটিও আপনাদের আস্থার প্রতীক হয়ে উঠতে পারে।
Baby World
"My baby My world"

ঠিকানা: https://www.facebook.com/hasibbhai.bd?mibextid=ZbWKwL

বেবী ওয়ার্ল্ড। এল, কে, প্লাজা। দক্ষিনখান বাজার। ঢাকা ১২৩০.
ফোন: 01810-203332
Home delivery available

একটি অধ্যায়ের সমাপ্তি...রেস্টুরেন্ট জগতের সঙ্গে আমার পথচলা প্রায় ১৮ বছরের। আর একজন উদ্যোক্তা হিসেবে ১২ বছর ধরে এই ইন্ডাস...
01/06/2026

একটি অধ্যায়ের সমাপ্তি...

রেস্টুরেন্ট জগতের সঙ্গে আমার পথচলা প্রায় ১৮ বছরের। আর একজন উদ্যোক্তা হিসেবে ১২ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি।

এই সময়ে আল্লাহর রহমতে আমার নিজস্ব ২টি রেস্টুরেন্ট, ১টি ফ্র্যাঞ্চাইজি, ২টি মিনি ফ্র্যাঞ্চাইজি এবং ১টি ফুড কার্ট ছিল Cafe f&b নামে। প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি, সংগ্রাম, সাফল্য, ব্যর্থতা এবং মানুষের ভালোবাসা।

তারপর এলো করোনা। সেই কঠিন সময়ে পরিস্থিতির চাপে একটি বড় আউটলেট ছাড়া বাকি সবকিছু বন্ধ করে দিতে হয়েছিল। অনেক কষ্টে, অনেক স্বপ্ন আর অগণিত ত্যাগের বিনিময়ে গত ৮ বছর ধরে সেই একমাত্র আউটলেটটিকেই টিকিয়ে রেখেছিলাম।

কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আজ সেই আউটলেটটিও বিক্রি করতে বাধ্য হলাম।

এর অন্যতম প্রধান কারণ ছিল দীর্ঘদিন ধরে সামনের রাস্তার বেহাল অবস্থা। ব্যবসা একটি প্রতিষ্ঠানের ভেতরে যতটা হয়, তার বাইরের পরিবেশও ততটাই গুরুত্বপূর্ণ। রাস্তার অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে গ্রাহকদের যাতায়াত, পার্কিং, ডেলিভারি এবং সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

তবে এটিই একমাত্র কারণ নয়। দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো দক্ষ, দায়িত্বশীল এবং পেশাদার জনবল তৈরি ও ধরে রাখা। অনেক ক্ষেত্রে দায়িত্বহীনতা, কাজের প্রতি আন্তরিকতার অভাব এবং অপেশাদার আচরণ ব্যবসাকে এগিয়ে নেওয়ার পথকে আরও কঠিন করে তোলে। একজন উদ্যোক্তার স্বপ্ন, বিনিয়োগ এবং বছরের পর বছর পরিশ্রম তখন নানা বাস্তবতার সামনে অসহায় হয়ে পড়ে।

তারপরও আমি কৃতজ্ঞ।

কৃতজ্ঞ সেই সকল গ্রাহকদের প্রতি, যারা বছরের পর বছর আমার প্রতিষ্ঠানে এসেছেন, আমাদের খাবার উপভোগ করেছেন, ভুলত্রুটি ধরিয়ে দিয়েছেন, উৎসাহ দিয়েছেন এবং কঠিন সময়ে পাশে থেকেছেন। কৃতজ্ঞ আমার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুদের প্রতিও, যাদের সহযোগিতা ছাড়া এত দীর্ঘ পথ চলা সম্ভব হতো না।

আজ হয়তো একটি অধ্যায়ের সমাপ্তি হলো। কিন্তু আমি বিশ্বাস করি, প্রতিটি সমাপ্তির মধ্যেই নতুন শুরুর সম্ভাবনা লুকিয়ে থাকে।

সবার কাছে দোয়া চাই।

আল্লাহ যেন ভবিষ্যতের পথচলাকে আরও সুন্দর ও কল্যাণময় করেন।

শুভ কামনা FUSION LOUNGE এর জন্য
https://www.facebook.com/profile.php?id=61590560338493&mibextid=ZbWKwL

— হাসিব খান ❤️
উদ্যোক্তা Cafe f&b

24/04/2026

We don’t just sell food—we serve emotions, crafted with experience.🍗🍲

🎓 Student Exclusive Deal স্টুডেন্ট লাইফ মানেই বাজেট টাইট…আর সেই বাজেটেই ফুল মজা দিতে আমরা নিয়ে এলাম স্পেশাল কম্বো!🍔 জুসি...
20/04/2026

🎓 Student Exclusive Deal

স্টুডেন্ট লাইফ মানেই বাজেট টাইট…
আর সেই বাজেটেই ফুল মজা দিতে আমরা নিয়ে এলাম স্পেশাল কম্বো!

🍔 জুসি বার্গার
🍟 ক্রিসপি ওয়েডজেস পটেটো
🥣 টেস্টি সস
🥤 রিফ্রেশিং জিরা পানি ওয়েলকাম ড্রিংকস

💥 পুরো কম্বো মাত্র ৯৯৳!

⏰ অফার ভ্যালিড: প্রতিদিন বিকাল ৫টা পর্যন্ত
📍 শুধুমাত্র স্টুডেন্টদের জন্য
✨ ক্লাস শেষে, আড্ডা হোক Café F&B-তে
কম দামে, ফুল সেটিসফ্যাকশন!

বৈশাখী আয়োজন 🇧🇩
14/04/2026

বৈশাখী আয়োজন 🇧🇩

🌅 শুভ পহেলা বৈশাখ ১৪৩৩ 🌅নতুন সূর্যের আলোয় শুরু হোক নতুন গল্প,নতুন স্বপ্নে ভরে উঠুক প্রতিটি মুহূর্ত।পুরোনো ক্লান্তি মুছে ...
14/04/2026

🌅 শুভ পহেলা বৈশাখ ১৪৩৩ 🌅
নতুন সূর্যের আলোয় শুরু হোক নতুন গল্প,
নতুন স্বপ্নে ভরে উঠুক প্রতিটি মুহূর্ত।
পুরোনো ক্লান্তি মুছে গিয়ে, আসুক আনন্দ, ভালোবাসা আর শান্তির ছোঁয়া।

✨ এই বৈশাখে স্বাদের নতুন অধ্যায় শুরু হোক —
আপনাদের প্রিয় Café F&B-তে।

পরিবার, বন্ধু আর প্রিয়জনদের সাথে কাটুক রঙিন সময়, সুস্বাদু প্রতিটি আয়োজনে।
🎉 নববর্ষের শুভেচ্ছা রইলো সকলের জন্য 🎉
"It's awesome"

🌸 পহেলা বৈশাখের শুভেচ্ছা 🌸নতুন বছর, নতুন স্বাদ—আপনাদের জন্য Café F&B নিয়ে এসেছে দারুণ ২টা স্পেশাল কম্বো অফার! 🔥🍛বৈশাখ স্...
13/04/2026

🌸 পহেলা বৈশাখের শুভেচ্ছা 🌸

নতুন বছর, নতুন স্বাদ—আপনাদের জন্য Café F&B নিয়ে এসেছে দারুণ ২টা স্পেশাল কম্বো অফার! 🔥

🍛বৈশাখ স্পেশাল কম্বো ১ – মাত্র ৪৫০৳
থাই স্যুপ, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, চাইনিজ ভেজিটেবল, সস & কোল্ড কফি
👉 Save 120৳

🍔 বৈশাখ স্পেশাল কম্বো ২ - মাত্র ২৯৯৳
বার্গার+ অয়েডজেস পোটেটো + কোল্ড কফি+ সস
👉 Save 70৳

🎉 পরিবার, বন্ধু বা প্রিয়জনদের সাথে বৈশাখ উদযাপন হোক Cafe F&B তে!

⏰ Limited Time Offer
📍 Café F&B
📞 01827555593

07/04/2026

একা একা খাওয়ার দিন শেষ। বন্ধুদের ট্যাগ করুন আর পেয়ে যান ফ্রী ভারচুয়াল মেম্বারশিপ ডিস্কাউন্ট কার্ড। ফ্রী মেম্বারশিপ পেতে চলে আসুন আমাদের আউটলেটে। অফার সিমীত সময়ের জন্য।🔥

06/04/2026

Job Interview 😃

Address

Aziz Complex, Mazar Chourasta, Uttarkhan
Dhaka
1230

Opening Hours

Monday 11:00 - 23:00
Tuesday 11:00 - 23:00
Wednesday 11:00 - 23:00
Thursday 11:00 - 23:00
Friday 11:00 - 23:00
Saturday 11:00 - 23:00
Sunday 11:00 - 23:00

Telephone

+8801787853377

Alerts

Be the first to know and let us send you an email when Cafe f&b posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cafe f&b:

Shortcuts

Share