Romoni's Kitchen

Romoni's Kitchen We care about your food" - with this deep believe we are committed to serve you healthy homemade food

অন্য রকম ঈদ,এবারের ঈদ সত্যি অন্য রকম আমার কাছে, বলতে গেলে কম বেশি পরিবারের সদস্যদের কাছে। কারন আম্মুর অসুস্থতা। আগে থেকে...
21/03/2026

অন্য রকম ঈদ,

এবারের ঈদ সত্যি অন্য রকম আমার কাছে, বলতে গেলে কম বেশি পরিবারের সদস্যদের কাছে। কারন আম্মুর অসুস্থতা।

আগে থেকে চেষ্টা করেছিলাম আজ যাতে ডায়ালাইসিস না করাতে হয় কিন্তু সিডিউল পাইনি। তাই আজ ডায়ালাইসিস ইউনিটে একটা বড় সময় কাটছে। বাকি সদস্যরা একেকজন একেক জায়গায়।

তাই এই প্রথম বাসায় ছিলাম কিন্তু ঈদের দিন সকালে কোন আয়োজন ছিল না। ব্যাচেলর লাইফ ভাইব ছিল 😄 নো রান্না, শুধু ঘুম!! যাক এমন একটা অভিজ্ঞতাও দরকার ছিল 😄

সবকিছুর পরও আলহামদুলিল্লাহ কারন আম্মু সাথে আছেন, বেঁচে আছেন। 🤗

সবাইকে ঈদের শুভেচ্ছা।

21/03/2026

ঈদ মোবারক সবাইকে

 #প্রথমভোট জীবনে প্রথম ভোট দেয়ার সুযোগ পেলাম। বেশ খুশি খুশি লাগছে। #নির্বাচন২০২৬
12/02/2026

#প্রথমভোট

জীবনে প্রথম ভোট দেয়ার সুযোগ পেলাম। বেশ খুশি খুশি লাগছে।

#নির্বাচন২০২৬

রিজিক - বড় কঠিন জিনিস!সামনে কত খাবার কিন্তু আপনি কিছুই খেতে পারছেন না, মুখে কোন রুচি নেই 😭এর চেয়ে কষ্ট আর কি আছে! কত ম...
06/02/2026

রিজিক - বড় কঠিন জিনিস!

সামনে কত খাবার কিন্তু আপনি কিছুই খেতে পারছেন না, মুখে কোন রুচি নেই 😭

এর চেয়ে কষ্ট আর কি আছে! কত মানুষ পায় না তাই খায় না। আর আপনি পেয়েও খেতে পারছেন না !!

এটা আল্লাহর তরফ থেকে রিজিকের কঠিন পরীক্ষা ।

#রিজিক
#ভোজনরসিক
#রিজিকেরবরকত

ছবি সূত্র ইন্টারনেট

একটা অসুস্থতা এবং সব কিছুই যেন বদলে যাওয়া 🤔আমাদের জীবনের গতি কখনোই সরল রেখায় চলে না। নানা উত্থান পতনের সমারোহ সুখ দুঃখ...
06/02/2026

একটা অসুস্থতা এবং সব কিছুই যেন বদলে যাওয়া 🤔

আমাদের জীবনের গতি কখনোই সরল রেখায় চলে না। নানা উত্থান পতনের সমারোহ সুখ দুঃখের অনুভূতি কে
বুঝতে সাহায্য করে।

কিন্তু মাঝে মাঝে কিছু সময় যেন একটু বেশিই পরিবর্তন নিয়ে আসে। আমাদের বাসায় এখন সেই পরিবর্তনের প্রভাব যেন একটু বেশিই প্রকাশ পাচ্ছে।

গত ডিসেম্বরে থেকে আম্মুর অসুস্থতা এবং নিয়মিত হাসপাতালে অবস্থান, ডায়ালাইসিস এবং আরও কিছু জটিলতা এমন এক কঠিন পরিস্থিতিতে ফেলেছ যা আসলে ভুক্তভোগী ছাড়া কারো পক্ষে অনুভব করা সম্ভব নয়।

বাচ্চাদের স্কুল, কোচিং, খাওয়া দাওয়া অনেক কিছুই ছিল নানী নির্ভর কিন্তু নানীর অসুস্থতা হঠাৎ করেই যেন ওদের অনেক 'বড়' মানুষ করে দিয়েছে। নিজেরাই অনেক কিছু ম্যানেজ করে চলছে।

বাসার যেই সদস্য সবচেয়ে কম কাজ জানতো সেও এখন একা অনেক কিছু শিখে নিয়েছে। এটাই হয় প্রয়োজন মানুষ কে অনেক কিছু শিখিয়ে দেয়।

আমার কাছে জীবন এখন 'রোবটিক' । 'কেমন আছি ' - জানতে চাইলে শুধু মনে হয় 'কেমন যেন অনুভূতি শূন্য '😢

তবে পুরোপুরি ভেঙ্গে পড়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছেন পরিবার, বন্ধু, স্বজন পরিজনরা। যে যখন সুযোগ পাচ্ছেন দোয়া, সময়, অর্থ এবং মানসিক সাপোর্ট দিয়ে পাশে থাকছেন। এই মানুষ গুলোর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।

অর্থ ছাড়া জীবন চলেনা আর সুস্থতা ছাড়া জীবন একদম রং হীন 😢

#কিডনিফেইলুর
#ডায়ালাইসিস
#সুস্থতানেয়ামত

ছবি সূত্র ইন্টারনেট

🤔। কারো জন্য কিছু করে কখনোই কিছু আশা করি না । আলহামদুলিল্লাহ হয়তো এ কারনেই এসব নিয়ে আফসোস নেই । #সহজজীবন #উপলব্ধি  #বহ...
06/02/2026

🤔। কারো জন্য কিছু করে কখনোই কিছু আশা করি না । আলহামদুলিল্লাহ হয়তো এ কারনেই এসব নিয়ে আফসোস নেই ।

#সহজজীবন
#উপলব্ধি
#বহমানজীবন

সময় টা কেমন যেন এলোমেলো...অনেকেই খোঁজ নিয়ে জানতে চেয়েছেন আমাদের পেজ এর কাজ কি বন্ধ করে দিয়েছি?গত ২/৩ টা মাস বাসার বি...
03/01/2026

সময় টা কেমন যেন এলোমেলো...

অনেকেই খোঁজ নিয়ে জানতে চেয়েছেন আমাদের পেজ এর কাজ কি বন্ধ করে দিয়েছি?

গত ২/৩ টা মাস বাসার বিভিন্ন সদস্যদের অসুস্থতা কে কেন্দ্র করে কাজ অনেক টাই বন্ধ রাখতে হয়েছে। আমার কাছে কমিটমেন্ট খুব গুরুত্বপূর্ণ কিন্তু পারিপার্শ্বিক অবস্থা এমন যে এখন অর্ডার নিতে ভয় হয় যদি সময় মতো বা ঠিকভাবে শেষ না করতে পারি।
তাই নতুন অর্ডার নিচ্ছি না।

আমার মা এর এখন নিয়মিত ডায়ালাইসিস চলছে। সপ্তাহে তিন দিন। যাদের বাসায় ডায়ালাইসিসের বয়স্ক রোগী আছেন এবং হ্যালপিং হ্যান্ড ছাড়া অনেক কিছু ম্যানেজ করতে হয় তারাই একমাত্র আমার বর্তমান অবস্থা টা অনুভব করতে পারবেন।

সব কিছু মিলে আমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি। একটাই বিশ্বাস নিয়ে যে আল্লাহ তাআলা হয়তো সব কিছু একসময় সহজ করে দিবেন।

সবার কাছে দোয়া চাই যেন সামনের দিনগুলো ধৈর্য্যের সাথে পার করতে পারি।

#কিডনিডায়ালাইসিস

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Romoni's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Romoni's Kitchen:

Shortcuts

Share