08/09/2025
অনুগ্রহ করে নিচের গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো লক্ষ্য করুন:
সীমিত আসন সংখ্যা – আসন পূর্ণ হয়ে গেলে নিবন্ধন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
নিশ্চিতকরণ – সফলভাবে নিবন্ধনের পর রেজিস্ট্রেশনে প্রদত্ত ই-মেইল ঠিকানায় একটি আমন্ত্রণপত্রসহ কর্মসূচির সময়সূচি পাঠানো হবে। প্রতিযোগিতার দিনে অবশ্যই এই আমন্ত্রণপত্রটি সঙ্গে আনতে হবে। অনুগ্রহ পূর্বক মনে রাখবেন, এফএও কর্তৃক যাতায়াত বা অন্য কোন খরচ প্রদান করা হবেনা।
অংশগ্রহণের যোগ্যতা – শুধুমাত্র যারা আমন্ত্রণপত্র পাবে, তারাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
আসন নিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি! ওয়ার্ল্ড ফুড ডে ২০২৫ উদযাপনে খুদে আর্টিস্টদের সৃজনশীল অংশগ্রহণের অপেক্ষায় রইলাম!
বছর ঘুরে আবারও চলে আসলো বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত পোস্টার প্রতিযোগিতা। "উন্নত খাবার উন্নত ভবিষ্যৎ তৈরিতে সহায়তা করে" - এই বিষয়ের উপর তোমাদের সৃজনশীলতা তুলে ধর এবারের বিশ্ব খাদ্য দিবসের পোস্টার প্রতিযোগিতায়।
আর দেরি না করে এখনি পাঠিয়ে দাও তোমাদের আঁকা ছবিগুলো!
রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ১৫ সেপ্টেম্বর ২০২৫
রেজিস্ট্রেশনের লিঙ্কঃ
https://docs.google.com/forms/d/10Vl5ua0pHlr33NBA9b57ufEIIOKYotrlmiLN5ACn_sM
পোস্টার প্রতিযোগিতা ২০২৫ এর বিষয়ে আরও জানতে ক্লিক করঃ
https://doi.org/10.4060/cd5603en