Baking & Cooking By Tanjina

Baking & Cooking By Tanjina A little bliss in every bite.

26/12/2025

ভাপা পিঠা মানেই মাটির গন্ধ, নরম ভালোবাসা আর চিরচেনা স্বাদ 🤍
সময় নয়, স্বাদটাই আসল 🍃

#ভাপাপিঠা #পিঠাপ্রেম #গ্রামবাংলারস্বাদ #দেশি_খাবার

16/11/2025

জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার রেসিপি -

উপকরণ

– জলপাই ২ কেজি
– চিনি বা গুড় দেড় কাপ
– আস্ত শুকনা মরিচ ৪-৫ টি
– আস্ত ধনিয়া দেড় চা চামচ
– আস্ত জিরা ২ চা চামচ
– আস্ত মৌরি দেড় চা চামচ
– আস্ত কালোজিরা দেড় চা চামচ
– হলুদ গুঁড়া আধা চা চামচ
– রসুন কুঁচি ২ চা চামচ
– তেজপাতা ২ টি
– দারুচিনি ২-৩ টুকরা
– লবন স্বাদ মত
– ৪ কাপ পানি
– ভিনেগার বা সিরকা আধা কাপ
– সরিষার তেল আধা কাপ

প্রস্তুত প্রণালী:

( ১ ) প্রথমে জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পরিস্কার করে একটি পাত্রে নিয়ে ৪ কাপ পানি ও আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ৮-১০ মিনিট সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে নরম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে ভেঙ্গে চটকে ভর্তা বানিয়ে নিতে হবে।
( ২ ) এরপর সব আস্ত মসলা আলাদাভাবে অল্প আঁচে তাওয়ায় হালকা টেলে নিতে হবে। একসাথে সব দেয়া যাবে না, এতে কিছু মসলা পুড়ে যেতে পারে । খেয়াল রাখতে হবে যেন মসলাগুলো কিছুতেই বেশি ভাজা না হয় বা পুড়ে না যায় , তাহলে স্বাদ খারাপ হয়ে যাবে । টেলে নেয়া মসলাগুলো গ্রাইন্ডারে বা পাটায় মিহি করে গুঁড়া করে নিতে হবে ।
( ৩ ) এবার একটি প্যানে তেল গরম করে তেজপাতা ও দারুচিনি দিয়ে একটু নেড়ে রসুন কুঁচি দিতে হবে । মিডিয়াম আঁচে রান্না করতে হবে । রসুন কুঁচি হালকা বাদামি হলে চটকে রাখা জলপাইগুলো দিয়ে দিতে হবে । এখন লবন, চিনি, ভিনেগার, টেলে গুঁড়া করে রাখা সব মসলা দিয়ে দিতে হবে । তারপর ভালোভাবে আচারের পানি শুকিয়ে ভাজা ভাজা করে ভেজে নামিয়ে ফেলতে হবে । নামানোর আগে অবশ্যই লবন আর চিনি টেষ্ট করে লাগলে দিয়ে দিবেন ।
সংরক্ষণ
ভিনেগার দিলে আচার অনেক দিন ভালো থাকে , যেহেতু আমি ভিনেগার দিয়েছি এই আচার পরিস্কার কাঁচের বয়ামে ভরে বাইরে বা নরমেল ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষন করতে পারবেন ।

💐মালাই জর্দা রেসিপি ☘️উপকরণ বাসমতী বা কালিজিরা চাল ২ কাপ, ঘি আধা কাপ, চিনি সোয়া ১ কাপ, কমলার খোসা ১ টেবিল চামচ,  তেজপাতা...
13/06/2025

💐মালাই জর্দা রেসিপি
☘️উপকরণ
বাসমতী বা কালিজিরা চাল ২ কাপ,
ঘি আধা কাপ,
চিনি সোয়া ১ কাপ,
কমলার খোসা ১ টেবিল চামচ,
তেজপাতা ২টি,
এলাচি ৩টি,
দারুচিনি ১ টুকরা,
জর্দার রং আধা চা-চামচ (পানিতে গুলিয়ে নেওয়া),
লবণ সামান্য
পেস্তা ও কাঠবাদাম ১০টি করে,
কিশমিশ ২ টেবিল চামচ
বেবি সুইটস ২০-২৫টি
কনডেন্স মিল্ক আধা কাপ

☘️প্রস্তুত প্রণালী
চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট। এবার একটি হাঁড়িতে চাল, পানি, জর্দার রং, কমলার খোসাকুচি, এক চিমটি লবণ ও ১ টেবিল-চামচ ঘি দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করতে হবে। ৮০% সিদ্ধ হলে চুলা থেকে নামিয়ে একটা ছাকনিতে নিয়ে পানি ঝরাতে হবে।
এবার ননস্টিক প্যানে ঘি গরম করে তাতে তেজপাতা, এলাচি ও লবঙ্গ দিয়ে নেড়ে চিনি দিতে হবে। সামান্য পানি লাগবে চিনি গলানোর জন্য।
এরপর সেদ্ধ চাল দিয়ে হালকা হাতে একবার নেড়ে চেড়ে দিতে হবে। বেশি নাড়বেন না, চাল ভেঙে আঠালো হয়ে যাবে। এবার বাদাম, কিশমিশ দিয়ে আঁচ কমিয়ে রান্না করতে হবে। পানি শুকিয়ে গেলে আধা ঘণ্টার মতো দমে রাখতে হবে। এইতো ঝরঝরে জরদা রেডি।

☘️মালাই
একটি ননস্টিক প্যানে ১ টেবিল চামচ ঘি, ২ কাপ তরল দুধ,আধা কাপ কনডেন্স মিল্ক, আধা কাপ গুঁড়া দুধ, এক চিমটি এলাচিগুঁড়া দিয়ে অনবরত নাড়তে হবে। ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার পরিবেশনের আগে জর্দার ওপর মালাই ছড়িয়ে দিতে হবে। তারপর আবারো কিছুটা জরদা দিয়ে বেবি সুইটস দিতে হবে।এইতো মালাই জরদা রেডি।

ব্ল্যাক ফরেস্টের ইতিকথা"চকলেটের গাঢ়তা, চেরির হালকা টক-মিষ্টি ঘ্রাণ আর ফ্রেশ হুইপড ক্রিমের কোমল ছোঁয়া—এই তিনের মেলবন্ধনে...
27/04/2025

ব্ল্যাক ফরেস্টের ইতিকথা"

চকলেটের গাঢ়তা, চেরির হালকা টক-মিষ্টি ঘ্রাণ আর ফ্রেশ হুইপড ক্রিমের কোমল ছোঁয়া—এই তিনের মেলবন্ধনে জন্ম নিয়েছিল এক ঐন্দ্রজালিক কেক, যার নাম ব্ল্যাক ফরেস্ট।

এই কেকের জন্ম জার্মানির Schwarzwald বা Black Forest নামের এক পর্বতঘেরা অঞ্চলে। কেকটির নামই এসেছে সেই রহস্যময় বনাঞ্চলের নাম থেকে। তবে শুধু নাম নয়, এর স্বাদেও লুকিয়ে আছে সেই বনভূমির রোমাঞ্চ। ঐ অঞ্চলে উৎপন্ন হতো কিরশ (Kirschwasser)—এক ধরনের চেরি ব্র্যান্ডি, যা শুরুতে এই কেকের গুরুত্বপূর্ণ উপাদান ছিল। স্থানীয় কৃষকদের চেরি আর ডার্ক চকলেট ভালোবাসা থেকেই নাকি এই কেকের সূত্রপাত।

১৯৩০-এর দশকে জার্মানির এক প্যাস্ট্রি শেফ Josef Keller প্রথম এই কেক বানান বলে জানা যায়, যদিও এ নিয়ে নানা বিতর্ক রয়েছে। কেউ বলেন, এ কেক তারও আগে থেকেই স্থানীয় ঘরোয়া উৎসবে তৈরি হতো। তবে এটুকু নিশ্চিত, এই কেক মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে বহু আগেই।

ব্ল্যাক ফরেস্ট কেক আসলে একটা গল্প—প্রকৃতির ছায়ায় বেড়ে ওঠা এক সংস্কৃতির, প্রেম আর স্মৃতির, আর প্রতিটি কামড়ে যে গল্প বলে জীবনের এক টুকরো মিষ্টি রূপকথা।

আজকের দিনে, এই কেক শুধুই একটি রেসিপি নয়—এ এক অনুভব। বন্ধুদের জন্মদিন, ভালোবাসার মানুষের মুখে হাসি, কিংবা নিজের এক নিঃশব্দ সন্ধ্যায়—ব্ল্যাক ফরেস্ট যেন সব সময় বলে, “জীবনটা মিষ্টি হোক"

"তানজিনা"

ফ্রিজে খাবার সতেজ রাখার কিছু টিপসঃ—🌹সবজি বাজার থেকে আনা পলিথিনে রাখবেন না। সবজি রাখুন কাগজের প্যাকেটে, জিপলক প্যাকেট কিং...
30/01/2025

ফ্রিজে খাবার সতেজ রাখার কিছু টিপসঃ—

🌹সবজি বাজার থেকে আনা পলিথিনে রাখবেন না। সবজি রাখুন কাগজের প্যাকেটে, জিপলক প্যাকেট কিংবা খবরের কাগজ দিয়ে মুড়ে। অনেকদিন সতেজ থাকবে।

🌹মরিচের বোঁটা ফেলে রাখবেন, শাক কেটে না ধুয়ে রাখবেন, ধনে পাতা রাখবেন গোড়া ফেলে। শাকের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখার উপায় হচ্ছ একটু ভাপিয়ে রাখা। বেগুনের গায়ে মেখে রাখতে পারেন সামান্য একটু তেল।

🌹ফ্রিজের গায়ের সাথে লাগিয়ে কোন খাবার রাখবেন না। বিশেষ করে কোন রকমের তাজা ফলমূল বা সবজি তো একেবারেই না।

🌹মাখন তো ফ্রিজে রাখতেই হয়, ঘি-কেও ফ্রিজে রাখতে পারেন অনেকদিন ভালো রাখার জন্য। তবে দুটিই রাখবেন একদম এয়ার টাইট পাত্রে।

🌹গুঁড়ো দুধ কিংবা চানাচুর, বিস্কিটের মত খাবার ফ্রিজে একদম সতেজ ও মুচমুচে থাকে। এক্ষেত্রে সবচাইতে ভালো হবে প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করলে।

🌹ফ্রিজে যাই রাখুন না কেন, প্লাস্টিকের এয়ার টাইট বাক্সে সংরক্ষন করুন। এবং ফ্রিজে সর্বদা এক টুকরো কাটা লেবু রাখুন। মাঝে মাঝে বেকিং সোডা মেশানো পানি দিয়ে ফ্রিজ মুছে নিন। এতে এক খাবারের গন্ধ অন্য খাবারে প্রবেশ করবে না। ফ্রিজেও দুর্গন্ধ হবে না।

🌹ফ্রিজে যেমন মাংসই রাখুন না কেন, সেগুলো অবশ্যই ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে রাখুন। এতে মাংসে বাজে গন্ধ হবে না, অনেকদিন পর্যন্ত সতেজ থাকবে, স্বাদ থাকবে অক্ষুণ্ণ।

🌹মাছ ফ্রিজে রাখার আগে ভালো করে কেটে বেছে, লবণ পানি দিয়ে ধুয়ে তবেই রাখুন। এতে স্বাদে কোন হেরফের হবে না। আঁশটে গন্ধ ওয়ালা মাছে সামান্য একটু ভিনেগার মাখিয়ে রাখুন।

🌹ফ্রিজে কাটা পেঁয়াজ রাখতে চাইলে পেঁয়াজ একটি এয়ার টাইট বাক্সে রেখে সামান্য লবণ ছিটিয়ে দিন। তারপর বাক্সটি মুখ বন্ধ করে প্লাস্টিকের ব্যাগে ভরে নিন। ব্যাগটি সিল করে ফ্রিজে রাখুন।

🌹ফ্রিজে ডিম রাখার সময় মোটা অংশটি নিচের দিকে ও সরু অংশটি ওপরে রাখুন। ডিম হাতলে না রেখে বাটিতে করে ফ্রিজের ভেতরে রাখুন। অনেকদিন ভালো থাকবে।

🌹ফ্রিজের ভিতরের আঁশটে গন্ধ দূর করতে ফ্রিজে এক টুকরো কাঠ কয়লা রেখে দিন।

🌹মাছ কেটে ধুয়ে পানি ঝড়িয়ে তাতে লবন লেবুর রস এবং হলুদ গুড়ো মাখিয়ে প্যাকেট করে ফ্রিজে রাখলে মাছে একদম গন্ধ হবে না।

🌹🍀শীতের সব সবজি সংরক্ষণ করতে চাইলে ভালো ধুয়ে কেটে ২/৩ গরম পানি তে ভাপিয়ে। ঠান্ডা করে পানি ঝরিয়ে জিপলক ব্যাগ/ বক্সে করে ডিপে রাখবেন। ৬ মাস থেকে ১ বছর ভালো থাকবে। শিম, ফুলকপি, মটরশুঁটি, ব্রকলি,মূলা ইত্যাদি।

Chicken Vegetable Roll Snacks Chicken Roll Snacks Perfect Evening Snacks Recipe  Chicken Snacks
02/12/2024

Chicken Vegetable Roll Snacks
Chicken Roll Snacks

Perfect Evening Snacks Recipe
Chicken Snacks

29/11/2024

আমার খুব পছন্দের ক্যারামেল ফ্লান 🥰
আলহামদুলিল্লাহ 🤍

প্রেশার কুকারের রান্নার ডিটেইলস:-🍚 ভাত-  পানির পরিমান:- যেই পট দিয়ে চাল মাপবেন, সেই পট দিয়ে চালের ডাবল পরিমান পানি দিবেন...
19/06/2024

প্রেশার কুকারের রান্নার ডিটেইলস:-

🍚 ভাত-
পানির পরিমান:- যেই পট দিয়ে চাল মাপবেন, সেই পট দিয়ে চালের ডাবল পরিমান পানি দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🥔আলু-
পানির পরিমান:- আলু ডুবিয়ে বা অর্ধেক ডুবিয়ে পানি দিবেন। (আলু তে বেশি পানি দিলে পানসে হয়)
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🍲গরুর মাংস-
পানির পরিমান:- প্রথমে সিদ্ধ করে নিলে পানি ছাড়াই আগে সিটি দিয়ে নিবেন। তারপর সময় নিয়ে কষাবেন। আর আগে কষিয়ে নিলে পরে সামান্য একটু পানি দিয়ে সিটি দিবেন।
সিটি:- লো আচে ৩-৪ টা সিটি এবং হাই আচে ৬-৭ টা সিটি।

🌰 ছোলা-
পানির পরিমান:- ছোলা ডুবিয়ে পানি দিবেন। আগে অবশ্যই ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখবেন।
সিটি:- লো আচে ২-৩ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🥘খিচুড়ি-
পানির পরিমান:- যেই পট দিয়ে চাল এবং ডাল মাপবেন, সেই পট দিয়ে চাল ডালের ডাবল পরিমান পানি দিবেন। নরম খিচুড়ি করতে চাইলে আরো একটু বেশি পানি দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🍚পোলাও-
পানির পরিমান:- যদি ১ পট চাল হয় তাহলে ডাবল পানি দিবেন। এর বেশি চাল হলে ডাবলের একটু কম পানি দিবেন। যেমন ২ পটে ১.৫ পট পানি এইভাবে
সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।

🍗দেশি মুরগি-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🐓 কক মুরগি-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🥗সবজি -
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।

🫕নেহেরি-
পানির পরিমান:- নেহেরির ৩ গুন পানি দিবেন
সিটি:- মিডিয়াম টু লো আচে ৪০ মিনিট রান্না করবেন। যত ইচ্ছা সিটি পড়ুক।

🍲 লাউ ডাল-
পানির পরিমান:- পানি না দিলেও হবে। চাইলে সামান্য দিতে পারেন।
সিটি:- ২ সিটি

🫕পাতলা ডাল-
পানির পরিমান:- ডালের ডাবল পানি। প্রথমে ১৫ মিনিট ভিজিয়ে রাখলে ভালো হয়।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🦆 হাঁস-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🐟 মাছ-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- ১ সিটিই যথেষ্ট।

🥘মুগ ডাল ঘাটি-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- ১ সিটিই যথেষ্ট।

🍱 চিকেন বিরিয়ানি-
পানির পরিমান:- যদি ১ পট চাল হয় তাহলে ডাবল পানি দিবেন। এর বেশি চাল হলে ডাবলের একটু কম পানি দিবেন। যেমন ২ পটে ১.৫ পট পানি এইভাবে
সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।

🥣চটপটি-
পানির পরিমান:- ডাবল পানি। আগে থেকে ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
সিটি:- নরম চাইলে ৩-৪ টা সিটি। আস্ত চাইলে ২ টা সিটি

🍲 মাটন বিরিয়ানি-
পানির পরিমান:- যদি ১ পট চাল হয় তাহলে ডাবল পানি দিবেন। এর বেশি চাল হলে ডাবলের একটু কম পানি দিবেন। যেমন ২ পটে ১.৫ পট পানি এইভাবে
সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।

পোস্ট টি কেমন লাগল একটি লাইক ও মন্তব্য করে যাবেন।

©

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baking & Cooking By Tanjina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share