22/09/2026
ভাইয়াটা ব্লক করে দিল।
ব্যাপার হচ্ছে রাত ৩.২৫ এ উনি অর্ডারের ডিটেইলস লিখে রাখেন। ভোর ৬ টায় আমি বিল বলি যেহেতু কাস্টমাইজড কেক ছিল তাই বিল কাস্টমারের পক্ষ থেকে কনফার্ম না হলে আমরাও কনফার্ম করি না।যাইহোক ৬ টায় বিল লিখে ঘুমিয়ে যাই এ ভেবে যে সকালে উঠে উনি আমার এসএমএস দেখে রিপ্লাই করবে, কনফার্ম হলে আমরা বানাবো আর যদি চেঞ্জ করতে চায় করবে।
(যেহেতু আমাদের রেগুলার ডিজাইনের দাম ৫৫০/- তাই অনেকেই এই ভুল করে। মনে করে আমাদের পেইজের সব ডিজাইনের কেকই ৫৫০/- করে।তাই যতক্ষন না কাস্টমার বিল শুনে কনফার্ম না করে আমরা অপেক্ষা করি)
এরপর ভাইয়ার আর কোনো রিপ্লাই ছিলো না। অনেক এসএমএস এর নিচে চলে যায়।আমরাও ভাবি হয়তো নিবেন না বা অন্য কিছু। ২য় বার এসএমএস দেওয়ার কথাও মাথায় নেই কারন বিল বলার পর যার লাগবে উনি তো ইয়েস নো জানাবেই। হয়তো আমাদেরই ভুল ছিলো
সারাদিন শেষে এত রাতে ভাইয়া এসএমএস দেয় কেক কোথায়।আমরা তো আকাশ থেকে পরি। উনার কাছে মাফ চাইলাম আর বললাম এখন তো এটা বানিয়ে পাঠানো সম্ভব না। রেডি কাস্টমাইজড ডিজাইনের চকলেট মাড আছে। ডিস্কাউন্ট প্রাইসে পাঠিয়ে দেই। কিন্তু রাজি হলেন না। রাগ করে ব্লক করে দিলেন।
আসলে ভাইয়া আপনার ডে নষ্ট করার উদ্দেশ্য আমাদের ছিলো না। এর আগেও আপনি আমাদের থেকে কেক নিয়েছেন। কেকের দাম,টোটাল দাম, Confirmatiom এমএমএস দিয়ে কনভারসেশন কম্পলিট করে ডেলিভারি পেয়েছেন।কিন্তু এবার আপনার থেকে আর রিপ্লাই ছিলো না। যেহেতু আপনি কাস্টমার আমাদের। দোষ তো দিতে পারিনা তাই সম্মান বজায় রেখে নিজেদের উপরই দোষ নিয়ে মাফ চেয়েছি & সমাধানের চেষ্টা করেছি।
sorry Again 😢