Rup Shaagoorii

Rup Shaagoorii Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rup Shaagoorii, Dhaka.
(1)

07/05/2024

অল্প বয়সে ধনী হওয়ার আমল

29/04/2024

মাগরিব এর নামাজের পর আমলটি করুন আর ফলাফল নিজের চোখে দেখুন ❤️

25/04/2024

টাকার অভাবে পরলে আমলটি করুন।।

25/04/2024

,📌📌📌হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না"।

হযরত মুসা (আ.) সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন।

দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেলো।

হযরত মুসা (আ.) অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন-

আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা।

আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো-

- এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে, যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানী, আমার বিরোধীতা করছে, একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি। তাঁর কারনেই বৃষ্টি আসা বন্ধ আছে।

হযরত মুসা (আ.) জমায়েতের দিকে তাকিয়ে, সেই অচেনা, অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন।

সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই, তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো। আর যদি থাকি, তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে।

নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো "আল্লাহ, চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না। ক্ষমা চাচ্ছি"।

একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো।

হযরত মুসা (আ.) আবারো অবাক হয়ে জিজ্জাসা করলেন-
আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে?

আল্লাহ জবাব দিলেন-
- যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিলো, তাঁর কারনেই বৃষ্টি শুরু হলো। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।

চল্লিশ বছরের পাপ, দশ সেকেন্ডে ক্ষমা...

হযরত মুসা (আ.) জিজ্জাসা করলেন-
- লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না।

আল্লাহ বললেন-
- যখন পাপে ডুবে ছিলো, তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার।

অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন, প্রতিমুহূর্তে কারো না কারো নামে বদনাম / গীবত করতেই থাকি।

আল্লাহ আমাদের সকলের ছোট-বড় সকল পাপ মাফ করে দিন!
আমিন।
(collected)

24/04/2024

👉মানসিক চাপ নিয়ন্ত্রণের ১৪টি উপায়।

১) কাউকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করবেন না। কে কী করছে সে বিষয়ে মাথা ঘামানো নিজের মানসিক চাপ বৃদ্ধির একটি অন্যতম কারন।

২) আপনার যতটুকু দায়িত্ব ও কর্তব্য ততটুকু পরম আন্তরিকতার সাথে পালন করুন। আপনার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলতে যাবেন না।

৩) মানুষের সাথে অতিরিক্ত সম্পর্ক মানসিক চাপের অন্যতম কারণ।

কাজেই আত্মীয়, বন্ধু, প্রতিবেশী, অধীনস্থ সকলের সাথে সীমিত সম্পর্ক রাখুন। সম্পর্ক যত ব্যাপক হবে আপনি ততটাই পেরেশানির সম্মুখীন হবেন।

৪) অতিলোভ করবেন না। অল্পে তুষ্টি মানসিক শান্তির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটি তাকওয়ারও পরিচায়ক।

৫) সাধ্যের বাইরে নিজের অর্থ-সম্পদ কারো জন্য উজাড় করে দিবেন না। যারা কৃত্রিমভাবে নিজের সব কিছুকে উৎসর্গ করে দেয় তারা মানুষের কৃতজ্ঞতা পাওয়ার অপেক্ষায় থাকে।

৬) আজকের দিনটিকে ভালভাবে উপভোগ করুন। আগামী কাল কী হবে সেটা আল্লাহর উপর ছেড়ে দিন। দুনিয়াবী বিষয়ে আগামীর চিন্তায় অস্থির হয়ে মানসিক চাপ বৃদ্ধি করবেন না।

৭) প্রতিদিন একান্ত নির্জনে কিছু সময় কাটান। এ সময় আল্লাহর নিকট দুয়া করুন।

৮) জ্ঞানীদের জীবনী পড়ুন, তাদের উপদেশ ও মূল্যবান বাণীগুলো পড়ুন।

৯) জীবনে যত বিপদ ও সমস্যাই আসুক সহজভাবে মেনে নিন। আল্লাহর লিখিত তাকদিরের বাইরে কিছুই ঘটে না। বিপদাপদেই হয়ত কল্যাণ রয়েছে যা বাহ্যিক দৃষ্টিতে আমার দৃষ্টিগোচর হচ্ছে না।

১০) মনে আনন্দ বজায় রাখুন, মানুষের সাথে দেখা-সাক্ষাতে হাসতে শিখুন।

১১) শরীরকে তার হক দিন। প্রয়োজনীয় খাবার, ঘুম, বিশ্রাম গ্রহণ করা জরুরি।

১২) দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজের লিস্ট তৈরি করে আগেরটা আগে পরেরটা পরে করুন। অগোছালো কার্যক্রম মানসিক অস্থিরতা বাড়ায় এবং মানসিক চাপ তৈরি করে।

১৩) ‘প্রতিটি কাজ ১০০ পার্সেন্ট নির্ভুল করতে হবে’ এই চিন্তা মাথা থেকে সরাতে হবে। কেননা, পূর্ণাঙ্গতার গুণ কেবল মাত্র আল্লাহর।

১৪) নিশ্চিত থাকুন, আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর হবে দুনিয়া ও আখিরাতের সব কাজ তত সহজ হবে।

আল্লাহ ভীতি, নামায, সকাল-সন্ধ্যার দুয়া ও যিকির, নেকীর কাজ ইত্যাদির মাধ্যমে আল্লাহ বান্দার মনে অফুরন্ত প্রশান্তি বর্ষণ করেন, সমস্যা দূরভিত করেন আর তখন জীবন হয়ে উঠে আরও প্রাণবন্ত, স্বাচ্ছন্দয় ও আল্লাহর ভালবাসায় সুরভিত।

24/04/2024

এইভাবে দুয়া করুন... আল্লাহ্ কবুল করে নেবেন ইনশাআল্লাহ্।

21/04/2024

হতাশ?
ভাবছেন দুআ করা ছেড়ে দিবেন??.
অভিমান হচ্ছে?
কান্না পাচ্ছে!!?

রবের প্রতি অভিযোগ করছেন দোয়া কবুল হবে না দেখে_ভাবছেন আপনি অসম্ভব কিছু চাচ্ছেন যা কবুল হচ্ছে না৷

তবে_মনে রাখুন...
আপনি ভুলে যাচ্ছেন আপনার রবের ক্ষমতা সম্পর্কে!!

যেই রব আদম (আঃ) মা বাবা ছাড়া বানালেন৷
যে আল্লাহ মুসা (আঃ) কে তার শত্রুর ঘরে বড় করলেন৷
যে আল্লাহ মরিয়ম (আঃ)কে স্বামী ছাড়া সন্তান দিলেন৷
যে আল্লাহ আর কত কত অসম্ভবকে সম্ভব করলেন৷
সেই আল্লহ আপনার দোয়া কবুল করতে পারেন না?

ভুলে যাবেন না_ আরশের মালিক আপনার রব৷
তার কাছে অসম্ভব বলে কিছুই নেই৷
সঠিক সময়ে সব পেয়ে যাবেন, ইনশাআল্লহ৷
আপনার রব জানেন আপনার জন্য কখন কি মঙ্গলজনক...!!!

আমি আমার রবকে ডেকে কখনো ব্যর্থ হইনি। আলহামদুলিল্লাহ

তাই থেমে যাবেন না!!..
হতাশ হবেন না!!_
দোয়া করতেই থাকুন...
ওয়াল্লাহি শেষ হাসিটা আপনিই হাসবেন ❤ ইনশাআল্লাহ

11/04/2024

জীবন জীবিকা নিয়ে দুঃশ্চিন্তায় আছেন?
ইস্তিগফার পড়ুন।
রিযিক নিয়ে পেরেশানিতে আছেন?
ইস্তিগফার পড়ুন।
উত্তম জীবনসঙ্গী চাচ্ছেন?
ইস্তিগফার পড়ুন।
আপনার যেকোন সমস্যায় ইস্তিগফারের আমল করুন। নিজের উপর ইস্তিগফার লাযিম করে নিন।
দেখবেন দিনশেষে আপনার সমস্যাগুলো সুন্দরভাবে সমাধান হয়ে গেছে,
অথবা সমাধানের পথে এগিয়ে যাচ্ছে বিইযনিল্লাহ্।
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম বলেনঃ
“যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার (তওবা) করবে;
আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের
পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন
এবং অকল্পনীয় উৎস থেকে তার
রিজিকের সংস্থান করে দেবেন।”
❤️[আবূ দাঊদ : ১৫২০; ইবন মাজাহ : ৩৮১৯]❤️

Abir Ehsan, Mst Nurunaher Akter, Jasmin Shirin, Nasim Mondol, Tahmina Begum, Md Shahin Islam, Daliya Begum, SK Rumel, Md...
08/04/2024

Abir Ehsan, Mst Nurunaher Akter, Jasmin Shirin, Nasim Mondol, Tahmina Begum, Md Shahin Islam, Daliya Begum, SK Rumel, Md Juwel, Sahara Asraf

Jasmin Shirin, Daliya Begum, Nasim Mondol, Kalim Khan, Lipy Yeasmin, Taslima Momtaj, Tahera Islam Talukder, Sumi Saju, M...
04/04/2024

Jasmin Shirin, Daliya Begum, Nasim Mondol, Kalim Khan, Lipy Yeasmin, Taslima Momtaj, Tahera Islam Talukder, Sumi Saju, MD Rihan, Sahadat Hossain, MD Sohel Molla

Address

Dhaka

Telephone

+8801739803224

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rup Shaagoorii posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rup Shaagoorii:

Share