10/08/2026
নিজেও সঠিক বলতে পারবো না কত বছর পর কেক এর অর্ডার কপ্লিট করলাম। গত মাসে Breeding Ground - IELTS Preparation (বাংলাদেশ) এর ওপেনিং অনুষ্ঠানের জন্য কেকটা মেক করেছিলাম। নানান কারনে আর পোস্ট করা হয় নাই। ধন্যবাদ Shaira Aidah আমার উপর ভরসা করে এত বড় কেক এর দায়িত্ব আমার উপর হস্তান্তর করার জন্য।
রিভিউ খুবই পজিটিভ ছিল আলহামদুলিল্লাহ।
অনেকেই হয়তোবা জানেন, আমি জন্মদিন, এনিভারসারি অর্থাৎ বেদাদ সম্বন্ধীয় কোন অনুষ্ঠানের জন্য কেক আর বানাবো না ইনশাআল্লাহ। এজন্য অনেক অর্ডার পেলেও আমি বিনয়ের সাথে সেগুলো রিজেক্ট করে দেই। কেক শুধুমাত্র হালাল খাবার হিসাবেই বিক্রি করতে চাই কোন বেদাদ জাতীয় অনুষ্ঠানের অংশ হিসাবে নয়।
ডেজার্ট ফুড হিসাবে এখনো কেকের অর্ডার নিয়ে থাকি নিঃসন্দেহে অর্ডার করতে পারেন এবং বেকিং কোর্স করার আগ্রহ থাকলে নক করতে পারেন তবে অবশ্যই ৫ জন বা তার বেশি সদস্যের টিম হিসেবে আসতে হবে।