Cake Box by Asma

Cake Box by Asma Cake Box by Asma Serves Most Delicious Cake by using 100% Halal Baked Goods...

We are always cautious about its food quality and hygiene to make you feel better than OKAY. As a continuous effort in order to ensure our customers of the best service with fresh and delicious pieces of bread,cookies, pastries, and its other variants. Our team is always extra careful from sourcing raw materials to delivery of the final products.

Best wishes to all.HAPPY NEW YEAR 🎉🎉 🎇
31/12/2024

Best wishes to all.
HAPPY NEW YEAR 🎉🎉 🎇

Birthday cake🍰🎉©️Savsgotcake
14/03/2024

Birthday cake🍰🎉
©️Savsgotcake

এরা কেক খাওয়ার জন্য একটা কারন ও মনে হয় বাদ রাখে নি 🥹Collected
01/03/2024

এরা কেক খাওয়ার জন্য একটা কারন ও মনে হয় বাদ রাখে নি 🥹
Collected

খাদ্য প্রেমিকদের সুপ্ত বাসনা .....🌝
14/10/2023

খাদ্য প্রেমিকদের সুপ্ত বাসনা .....🌝

1.1k hoye giyeche!! Sukur Alhamdulillah.🌸🥰🥰🥰
26/08/2023

1.1k hoye giyeche!! Sukur Alhamdulillah.🌸🥰🥰🥰

Happy birthday Aariz 🥰
27/03/2023

Happy birthday Aariz 🥰

23/02/2023

বেশ কিছুদিন ধরেই আমার মনে হচ্ছে আমি মাঝে মাঝেই অনেক কিছু ভুলে যাচ্ছি। অনেক চেষ্টা করেও মনোযোগটা সবসময় ধরে রাখা যাচ্ছে না। প্রথমে মনে হত, হয়তো এটা আমার অতিরিক্ত মানসিক স্ট্রেস থেকে হচ্ছে। কিন্তু প্রায়ই শুনি অনেকেই বলেন - "কি যেন হয়েছে, কিছুই মনে রাখতে পারি না! কিছুই ভালো লাগে না...!"
আসলেই কি এটা আমাদের শুধুই মানসিক অথবা শারীরিক স্ট্রেস থেকে হচ্ছে?
বেশ কিছুদিন ধরে বিশেষ কারনবশত আমাকে হাসপাতালে যেতে হচ্ছে, সেখানে আজ দুইজন রোগীকে দেখলাম; ১ম জন গত ১ বছর আগে করোনা'র টিকা নেয়ার পর থেকেই বিভিন্ন সমস্যার সাথে মাথা ব্যাথা। গত ১ মাসে লোকটার অবস্থা এতটাই খারাপ হয়েছে, সে অসহনীয় মাথা ব্যাথায় কষ্ট পাচ্ছেন সাথে তার বাম চোখ সম্পূর্ণ অকেজো। লোকটার দিকে তাকানো যাচ্ছিল না, রীতিমত ভীষণ ভয়ঙ্কর।
২য় জন একজন মেয়ে, (বয়স আনুমানিক ২২ - ২৫) করোনা'র টিকা দেয়ার পর থেকে বিভিন্ন সমস্যায় ভুগছেন। তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে- কিছু মনে রাখতে না পারা, দিন দিন চোখের অক্ষমতা বৃদ্ধি, হৃদরোগ সমস্যা। - এই ভুলে যাওয়ার প্রবণতা শুনে আশেপাশের অনেকেই গুঞ্জন শুরু করলেন, এটা তো তাদের সাথেও হচ্ছে! তাহলে কি সবকিছুর জন্য করোনা টিকা দায়ী ? হয়তো দায়ী অথবা না!
কথা হচ্ছে যাই হোক, কিছু ব্যাপার আমাদের তাকদির/ ভাগ্যের উপর ছেড়ে দিতেই হবে। যেটা আমাদের ঈমানের অংশ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা একমাত্র ভালো জানেন আমাদের জন্য কোনটা মঙ্গল। কিন্তু কিছু কিছু বিষয় থাকে যেগুলো আমাদের বুঝে চলা উচিৎ। নিজেকে একটু সময় দেয়া, নিজের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করা, মানসিক ভাবে নিজেকে প্রফুল্ল্য় রাখার চেষ্টা করা, নিয়মিত কিছু শারীরিক ব্যায়াম করা, শারীরিক সমস্যা মনে করলে অবহেলা না করে ডাক্তারের কাছে যাওয়া ইত্যাদি।
মূল কথা হচ্ছে, নিজেকে ভালোবাসা। যেহেতু এই দুনিয়াতে আপনি আমি এসেছি একা, চলেও যেতে হবে একা! আখিরাতে আমলনামা নিয়ে দাঁড়াতেও হবে একা, তাই নিজেকে ভালোবাসাটা অন্যায় কিছু না। সৎ পথে থেকে নিজেকে ভালো রাখতে পারলেই কেবল অন্যকে ভালো রাখা যায়। নিজে ভালো না থাকলে অন্যকেও ভালো রাখা যায় না।

আপনি জানেন কি,ধর্ম হিসেবে ইসলামের উত্থান এবং তার ক্রমপ্রসারণ সুনির্দিষ্ট কিছু জনপদের পুরো চিত্রই পাল্টে দিয়েছিল। বিশেষ ক...
30/09/2022

আপনি জানেন কি,ধর্ম হিসেবে ইসলামের উত্থান এবং তার ক্রমপ্রসারণ সুনির্দিষ্ট কিছু জনপদের পুরো চিত্রই পাল্টে দিয়েছিল। বিশেষ করে মসজিদ কেন্দ্রিক ওযুখানা প্রতিষ্ঠা, অসহায় মানুষের বিশ্রাম নেওয়ার সুযোগ এমনকি মুসাফিরদের অন্তত ঘুমিয়ে একটা রাত পার করার সুযোগ ইসলাম ধর্মকে বিশেষত্ব দান করেছিল।

বিশ্বের নানা দেশের বিপরীতে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাথমিক যুগের মসজিদগুলো ছিল আরেক ধাপ উপরে। বিশেষ করে সুফি সাধকদের খানকাহ সংলগ্ন মসজিদে একটি লঙ্গরখানা সব সময় থাকতো।
সেখানে হিন্দু মুসলিম তথা জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রবেশাধিকার এবং খাবার খাওয়ার সুযোগ ছিল।

সময়ের আবর্তে সেই মসজিদের চাকচিক্য বেড়েছে বহুগুণে। তবুও প্রতিদিন চলে নানাভাবে চাঁদা আদায়।

আর এইভাবে একটা পর্যায়ে গণমানুষের সঙ্গে তৈরি হয়ে গেছে মসজিদের দূরত্ব।
ভয়ানক হলেও সত্য যে, মানুষ পেট ফেটে মরে গেলেও প্রস্রাব কিংবা টয়লেট করার কাজে বেশিরভাগ আলিশান মসজিদের ওয়াশরুম আর ব্যবহার করতে পারে না এখন।
কিংবা এই প্রচণ্ড গরমে ঝলসে গেলেও সাধারণ মানুষ মসজিদের এসি তো দূরের কথা ফ্যান ছেড়ে ঠাণ্ডা বাতাসে একটু আরাম করে বসতেও পারে না।
সেই সুযোগ নেই। নামাজের সময় প্রথম ছাড়া বাকি পুরোটা সময় মসজিদগুলো তালা মারা থাকে

অথচ, আমরা সবাই কমবেশি কিন্তু জানি মসজিদ কমিটির বাপের টাকায় এই মসজিগুলো তৈরি হয় না। এখানে আমার আপনার সবার টাকা থাকে। আমাদের পকেট থেকে প্রতি সপ্তাহে যে টাকা সেখানে গেছে তার থেকেই কেনা হয়েছে টাইলস, লাগানো হয়েছে ফ্যান ও এসি। তারপর অতিরিক্ত একটা তালাও কিনে ঝুলিয়ে দেওয়া হয়েছে গেইটে।

প্রশ্ন হচ্ছে, আমরা কেন সপ্তাহান্তে মসজিদে টাকা দিচ্ছি !!
এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন?

আমরা দিচ্ছি মুসলিম উম্মাহর প্রয়োজনে। গণমানুষের একটু শান্তিতে প্রার্থনার সুযোগ করে দিতে। কিন্ত আমার আপনার অর্থায়নে নির্মিত মসজিদের গেইটে যদি তালা ঝুলতে থাকে সব সময় তবে লাভ কি হলো?

একজন দরিদ্র মজুর, রিকশাচালক কিংবা পরিশ্রান্ত শ্রমিক যদি মসজিদে ঢুকতে না পারে,প্রচণ্ড গরমে যদি একটু স্বস্তিতে ফ্যান ছেড়ে বসতে না পারে, মসজিদের ওযুখানার পানিতে চোখমুূখ ধুতে না পারে, তাহলে এই মসজিদ কেনো?
এটা কি শুধুই কমিটির কিছু লোকের বিলাসিতা আর বাহাদুরির জন্য??

ওয়াক্ত শেষ হতে না হতেই দেখি বেশিরভাগ মসজিদের গেইটে তালা ঝুলে!!

আমার মনে হয়, বিষয়টি নিয়ে ভাবার এবং বলার সময় এসেছে।
নচেৎ মসজিদের এই জনবিচ্ছিন্নতা পরবর্তীকালে মুসলিম উম্মাহর অনেক বড় ক্ষতি করে দিবে।

সংগৃহিত।

কক্স বাজারের হোটেল ও রেস্টুরেন্ট মালিক পক্ষরা এখন তাদের সেবা প্রদানের জন্য বিলের সাথে সার্ভিস চার্জ যুক্ত করে দেয়। যেটা ...
22/09/2022

কক্স বাজারের হোটেল ও রেস্টুরেন্ট মালিক পক্ষরা এখন তাদের সেবা প্রদানের জন্য বিলের সাথে সার্ভিস চার্জ যুক্ত করে দেয়। যেটা আগে ছিল না, আগে ক্লাইন্টরা খুশি হয়ে সার্ভিস ম্যানদের ৫০/১০০ টাকা দিলে তারা খুশি মনে এক্সট্রা খাতির করত। যেটা হোটেল রেপুটেশন আরও বাড়াতো বলে আমার মনে হয়। কক্স বাজারের একটি হোটেলের বিলের সাথে সার্ভিস চার্জ যুক্ত করায় আমরাও তাই হোটেল ম্যানদের কোন টিপস দেইনি। ভাবতাম এটা হয়তো মালিকপক্ষ তাদের নামেই বরাদ্দ রাখছেন। সার্ভিস চার্জ দেয়ার পরও দেখা যেত কোন কিছু অর্ডার করার পর ৩০ মিনিট/ ১ ঘণ্টা পার হয়ে যাচ্ছে কিন্তু সার্ভিসের কোন দেখা নাই। এটা ছিল একটা ৫ স্টার হোটেলের নমুনা। আমরা খুবই বিরক্ত ছিলাম, এমনকি ঠিক করেছিলাম ঢাকা এসে কমপ্লেইন করব ওদের হেড অফিসে। অথচ, একমাত্র ওদের সার্ভিস ও খাবারের মানের জন্যই এই হোটেলটা আমার ভালো লাগতো।

ঘটনা হলো, মালিক পক্ষ এই সার্ভিস চার্জ নিয়ে সার্ভিস ম্যানদের কোন টাকা দেননা। এমনকি ঈদের সময় কেউ কেউ টোকেন ম্যানি হিসেবে ২ থেকে ৩ হাজার টাকা ধরিয়ে দেন। সম্পূর্ণ ব্যাপারটা আমরা জেনেছি ৩১শে আগস্ট রাত তখন মনে হয় ১২.৪৫ মিঃ, আমাদের মনে হয়েছে বার-বি-কিউ খাবো কিন্তু আমাদের হোটেলের রুম সার্ভিস ছাড়া সব সার্ভিস অফ। পাশেই একটা রেস্টুরেন্টে গেলাম, তারাও চেয়ার টেবিল গুছিয়ে ফেলেছেন অলরেডি। সার্ভিস ম্যান হাসি মুখেই আমাদের সার্ভিস দিল। শুধুমাত্র আমাদের জন্য তার বাসায় যেতে হয়তো ১ ঘণ্টা দেরি হলো। কৌতূহলবশত আমরা তাকে জিজ্ঞেস করাতে উপরের তথ্যগুলো জানতে পারলাম।

সারকথা হচ্ছে, যাদের আসলেই ইচ্ছা থাকে সার্ভিস ম্যানকে খুশি হয়ে টিপস দেয়ার, তারা এই কথাগুলো মাথায় রাখবেন প্লিজ। কেননা আমাদের দেশে ব্যবসার নামে বরাবরই দুর্নীতি হয়ে আসতেছে, এমনিতেই কক্স বাজারের খাবার মূল্য অনেক, তার উপর সার্ভিস চার্জ যুক্ত করে দিলে স্বাভাবিক ভাবেই আমরা আর আলাদা করে সার্ভিস ম্যানকে টিপস দেয়ার কথা ভাববো না! মানুষ কতটা নিচে নামলে অন্যদের হক নষ্ট করেন এটাই হয়তো তার একটা বড় উদাহরণ।

Butterscotch cake  🎂  New customer🤗Waiting for a good review.❤️
06/08/2022

Butterscotch cake 🎂

New customer🤗
Waiting for a good review.❤️

সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমাদের,পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,বেঁচে থাকো হাজার বছর ধরে। শুভ জন্মদিন
17/06/2022

সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমাদের,
পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,
বেঁচে থাকো হাজার বছর ধরে।

শুভ জন্মদিন

জীবন যেখানে যেমন,স্বপ্ন ভাঙ্গে, মনভাঙ্গে, মানুষ হারায়,কিন্তু ভালোবাসা হারায় না।উত্থান পতন ঘটে,কিন্তু জীবন থেমে যায় না...
21/05/2022

জীবন যেখানে যেমন,
স্বপ্ন ভাঙ্গে, মনভাঙ্গে, মানুষ হারায়,
কিন্তু ভালোবাসা হারায় না।
উত্থান পতন ঘটে,
কিন্তু জীবন থেমে যায় না।

Address

Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801842720108

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cake Box by Asma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cake Box by Asma:

Share

Category