PICk & TREAT

PICk & TREAT We provide homemade fresh & hygienic food. Pick our food and treat your family & friends.

With Dream Art – I'm on a streak! I've been a top fan for 11 months in a row. 🎉
10/11/2025

With Dream Art – I'm on a streak! I've been a top fan for 11 months in a row. 🎉

সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা
14/04/2024

সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা

আসসালামুয়ালাইকুম। ইফতারে সব বয়সের মানুষের কাছেই হালিম অনেক পছন্দীয়। উচ্চ ক্যালরিযুক্ত খাবার হিসেবে সারাদিন রোজা রাখার ...
05/04/2024

আসসালামুয়ালাইকুম।

ইফতারে সব বয়সের মানুষের কাছেই হালিম অনেক পছন্দীয়। উচ্চ ক্যালরিযুক্ত খাবার হিসেবে সারাদিন রোজা রাখার পরে হালিম বেশ উপকারী। এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিন।

সাধারণত রাস্তার পাশে কিংবা রেস্তোরাঁয় যে হালিম বিক্রি হয় তার ক্ষতিকর দিক অনেক। এগুলোতে ডালডা ও খোলা তেল ব্যবহৃত হয়। পরিচ্ছন্নতার দিকেও গুরুত্ব দেয়া হয় না। হালিমের মাঝে মাংসের চেয়ে চর্বির পরিমাণ থাকে অধিক যা শরীরের জন্য ক্ষতিকর। সেই তুলনায় ঘরের হালিমে মাংস থাকে যথেষ্ট পরিমাণে।

হালিমের ডাল এবং মশলার মিশ্রণ ঘরে প্রস্তত করায় তা হয় অনেক বেশি মানসম্মত। আর হালিমের বাগাড়ে নিভর্রযোগ্য কোনো উদ্যোক্তার ভালো মানের ঘি ব্যবহারে হালিম হয়ে ওঠে আরো বেশি সুস্বাদু। তাই ইফতারের দাওয়াতে অনায়াসে নিয়ে যাওয়া যায় ঘরে তৈরি গরম,গরম হালিম।

আজ তাই বন্ধুদের ইফতারের আয়োজনে চলে গেল বিফ হালিম।



আসসালামুয়ালাইকুম।গতকালকের ডেলিভারিতে গেছে ঝাল স্বাদের স্পাইসি চিকেন রামেন। কাস্টমার তার পছন্দ অনুযায়ী সবজি গাজর ও পেঁপ...
05/04/2024

আসসালামুয়ালাইকুম।

গতকালকের ডেলিভারিতে গেছে ঝাল স্বাদের স্পাইসি চিকেন রামেন। কাস্টমার তার পছন্দ অনুযায়ী সবজি গাজর ও পেঁপে দিয়ে কাস্টমাইজড করে নিয়েছেন।

আর সেই সাথে আরেকজনের কাছে গেছে বিফ হালিম। এটা আবার কাস্টমারের পছন্দমতো কম ঝালের তৈরি। ইনশাআল্লাহ আজকেও যাবে বিফ হালিম। রমজানে হালিমের আবদার চলমান।



আসসালামুয়ালাইকুম।রামেনের ছবি দেখে গতকাল কয়েকজন ইনবক্সে মেসেজ করেছেন। তার মধ্যে গতকাল রাতে দুজন কাস্টমার আজকের জন্য অর্...
03/04/2024

আসসালামুয়ালাইকুম।

রামেনের ছবি দেখে গতকাল কয়েকজন ইনবক্সে মেসেজ করেছেন। তার মধ্যে গতকাল রাতে দুজন কাস্টমার আজকের জন্য অর্ডার করেছেন চিকেন রামেন। দুজনই আমার রিপিট কাস্টমার। তবে রামেন নিবেন এই প্রথম।

একজনের পছন্দ কম ঝালের, আরেকজনের চাই ঝাল, ঝাল। তাই রাতেই দোকান বন্ধ হওয়ার আগ মুহূর্তে কিনে এনেছিলাম কোরিয়ান হালাল প্যাকেট রামেন। আজ দুপুরে পৌঁছে গেছে একজনের কাছে চিকেন চিজ ফ্লেভারের রামেন।




আসসালামুয়ালাইকুম।সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে এক বাটি রামেন কিন্তু দারুণ সুস্বাদু। রামেনের উৎপত্তি জাপানে। এটি ...
01/04/2024

আসসালামুয়ালাইকুম।

সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে এক বাটি রামেন কিন্তু দারুণ সুস্বাদু। রামেনের উৎপত্তি জাপানে। এটি জাপান ও কোরিয়ার একটি জনপ্রিয় খাবার। দেশ ভেদে এর রান্নার উপকরণে আছে ভিন্নতা। রামেন আমাদের দেশেও এখন অনেকের পছন্দের। তেলে ভাজা ইফতারের আইটেমের বদলে এক বাটি রামেনে আমরা পাই শর্করা, আমিষ, মিনারেল। সাথে যোগ করা যায় গাজর, ব্রকলি, ক্যাপসিকাম, শাক ইত্যাদি পছন্দ মতো সবজি।



আসসালামুয়ালাইকুম।ইফতারের টেবিলে খেজুর, শরবত, ভাজাপোড়া খাবারের পাশাপাশি অনেকের পছন্দ বিফ বিরিয়ানি। তাই গতকালকের ডেলিভা...
30/03/2024

আসসালামুয়ালাইকুম।

ইফতারের টেবিলে খেজুর, শরবত, ভাজাপোড়া খাবারের পাশাপাশি অনেকের পছন্দ বিফ বিরিয়ানি।

তাই গতকালকের ডেলিভারিতে গেছে চার জনের জন্য বিফ বিরিয়ানি ও চিকেন চপ।


আসসালামুয়ালাইকুম।আমরা নানা ধরনের মুখরোচক খাবার খেলেও দৈনন্দিন জীবনে সাধারণ খাবারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। সুস্থ থা...
30/03/2024

আসসালামুয়ালাইকুম।

আমরা নানা ধরনের মুখরোচক খাবার খেলেও দৈনন্দিন জীবনে সাধারণ খাবারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। সুস্থ থাকতে হলে ভালো উপকরণে ও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুতকৃত খাদ্য গ্রহণ, পরিমিত খাদ্যাভাস গড়ে তুলতে হবে। সেই সাথে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।

ছবিতে ২৮ তারিখ বৃহস্পতিবারে ডেলিভারিতে যাওয়া চিংড়ি দিয়ে পালং শাক, বরবটি ভর্তা, পাঁচ মিশালি সবজি, পাবদা মাছ ভুনা ও সাদা ভাত।

সত্ত্বাধিকারী-PICK & TREAT

আসসালামুয়ালাইকুম।ইফতারের বিভিন্ন খাবারের পদের মধ্যে হালিম বেশ জনপ্রিয় একটি খাবার। সব বয়সের মানুষের কাছেই হালিমের আছে ব...
27/03/2024

আসসালামুয়ালাইকুম।

ইফতারের বিভিন্ন খাবারের পদের মধ্যে হালিম বেশ জনপ্রিয় একটি খাবার। সব বয়সের মানুষের কাছেই হালিমের আছে বিশেষ কদর। উচ্চ ক্যালরিযুক্ত খাবার হিসেবে সারাদিন রোজা রাখার পরে হালিম বেশ উপকারী। এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিন আছে। তবে এটা তৈরিতে স্বাস্থ্যসম্মত প্রণালীতে তৈরি করতে হবে।

সাধারণত রাস্তার পাশে কিংবা রেস্তোরাঁ থেকে যে হালিম বিক্রি হয় তার ক্ষতিকর দিক অনেক। এগুলো স্বাস্থ্যকরভাবে প্রস্তুত করা হয় না। তাছাড়া খেতে গিয়ে হালিমের মাঝে মাংসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। হালিমে মাংসের চেয়ে চর্বি থাকে বেশি, যা শরীরের জন্য ক্ষতিকর।সে ক্ষেত্রে ঘরে তৈরি হালিম অনেক বেশি মানসম্মত ও পরিচ্ছন্ন উপায়ে তৈরি হয়।

আমাদের হালিমের মিশ্রণ কয়েক ধরনের ডাল, গম ও পোলাওয়ের চালের সংমিশ্রণে ঘরে গুঁড়া করা হয়। হালিমের মশলাও ঘরে প্রস্তুতকৃত। টাটকা মশলায় করা হালিম তাই খেতেও সুস্বাদু।

আজকের ইফতারের আগে দিয়েই তাই খিলগাঁও ডেলিভারি চলে গেছে এক কেজি গরম, গরম বিফ হালিম।


আসসালামুয়ালাইকুম।আলহামদুলিল্লাহ। আজকের ডেলিভারিতে গেল একজনের সেহরি ও আরেকজনের রাতের খাবারের আয়োজন। আইটেম ছিল-🍚 ভাত-২ জ...
27/03/2024

আসসালামুয়ালাইকুম।

আলহামদুলিল্লাহ। আজকের ডেলিভারিতে গেল একজনের সেহরি ও আরেকজনের রাতের খাবারের আয়োজন। আইটেম ছিল-
🍚 ভাত-২ জনের
🍆বেগুন ভর্তা
🥒ঢেড়স ভাজি
🥠আলু দিয়ে মুরগির তরকারি
🐟আয়ের মাছ ভুনা।


#দেশীয়খাবার

Address

Dhaka

Telephone

+8801612162161

Website

Alerts

Be the first to know and let us send you an email when PICk & TREAT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share