Cafe Chain

Cafe Chain "At Cafe Chain, we are committed to making the ultimate taste of home made food experience for you.

We put so much passion into Preparation of highest quality of hygienic fresh food.

20/01/2026
16/01/2026
২০১৩ সালে এক ইন্টারভিউতে ইলন মাস্ককে জিজ্ঞেস করা হয়, চায়নার ইলেকট্রিক কার কোম্পানি BYD এর প্রসঙ্গে। মাস্ক প্রথম দশ সেকেন...
24/12/2025

২০১৩ সালে এক ইন্টারভিউতে ইলন মাস্ককে জিজ্ঞেস করা হয়, চায়নার ইলেকট্রিক কার কোম্পানি BYD এর প্রসঙ্গে। মাস্ক প্রথম দশ সেকেন্ড কিছুই বললেন না, শুধু হাসলেন। তারপর শান্ত গলায় বললেন, ওরা কেমন গাড়ি বানায়? তাদের প্রোডাক্টের তো কোনো মানই নেই। ওয়ার্ল্ড তো পরে, চীনের ভেতরে যদি কোনোভাবে এরা টিকে থাকতে পারে, সেটাই বড় বিস্ময়।
আর টেসলার প্রতিযোগী হিসেবে BYD কে ধরা যায় কিনা, সে প্রশ্নই নাকি ওঠে না...

২০২৫ এ এসে টেসলার রেভিনিউ ১১২ বিলিয়ন ডলার, BYD এর রেভিনিউ দাঁড়িয়েছে ১৫২ বিলিয়ন ডলার। যে কোম্পানিকে একসময় মাস্ক গোনায় ধরতেন না, সেই আজ রেভিনিউতে টেসলাকে ছাড়িয়ে গেছে।

কে কখন উঠে দাঁড়াবে, কে আবার হারিয়ে যাবে, সেটা কেউ ভবিষ্যদ্বাণী করতে পারে না।

ইন্ডাস্ট্রির প্রতি সম্মান, প্রতিযোগীকে ছোট করে না দেখা, কাস্টমারকে করা... কমিটমেন্ট কে সর্বোচ্চ ভ্যালু দেয়া আর নিজের কম্পিটিশন করতে হবে শুধুই নিজের সাথে, এগুলোই শেষ পর্যন্ত টিকে থাকে ও থাকবে।

ব্যবসার সবচেয়ে বড় সত্যিটা এখানেই। আপনি আজ শক্তিশালী হলে, কালও শক্তিশালী থাকবেন এমন নিশ্চয়তা নেই। আবার যাকে আজ দুর্বল মনে হয়, সেই আগামী দিনে আপনার সামনে দাঁড়িয়ে যেতে পারে।

তাই বাংলাদেশে যেকোনো ব্যবসা শুরু করার আগে একটা জিনিস মনে রাখা অতি জরুরি, প্রতিযোগীকে নিয়ে হাসাহাসি নয়, সময়ের সঙ্গে নিজের অবস্থানটা তৈরি করা। কারণ এই বাজারে অহংকার ভাঙ্গে খুব তাড়াতাড়ি আর পরিশ্রমের ফল আসে ঠিক সময়ে...।

09/10/2025
05/10/2025
আত্মসম্মান বজায় রাখার বাস্তবমুখী ১০ টি কৌশল শিখুন। ভদ্রতা ও দুর্বলতা এক নয়। নরম, ভদ্র ও বিনয়ী মানুষকে অনেকেই দুর্বল মন...
04/10/2025

আত্মসম্মান বজায় রাখার বাস্তবমুখী ১০ টি কৌশল শিখুন।
ভদ্রতা ও দুর্বলতা এক নয়। নরম, ভদ্র ও বিনয়ী মানুষকে অনেকেই দুর্বল মনে করে, সুযোগ নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কথাটা একটু কঠিন শোনালেও এটাই নির্মম বাস্তব বর্তমান সময়ে। জীবনের অভিজ্ঞতা থেকে আমি উপলব্ধি করেছি আপনি যতই ভদ্র, বিনয়ী বা ভাল মানুষ হবেন, ততই মানুষ আপনাকে দুর্বল ভাবার প্রবণতা দেখাবে। যেন আপনি কাউকে কিছু বলবেন না, প্রতিবাদ করবেন না এই ভেবে অন্যরা আপনার কাঁধেই চাপিয়ে দেয় দোষ, অবহেলা অথবা অপমান।

কিন্তু মনে রাখবেন, আত্মসম্মান রক্ষার জন্য কখনও কখনও না বলতে শেখা জরুরী। আত্মবিশ্বাস, স্পষ্টতা এবং দৃঢ়তা এই তিনটি গুণই আজকের জগতে টিকে থাকার প্রধান কৌশল।

আমি ১০ টি কৌশল বলছি। হয়ত আপনাদের অনেকের কাজে লাগবে।

১. না বলতে শিখুন। নীরব থাকবেন না, আপনার মতামত প্রকাশ করুন। গবেষণা বলছে, যেসব মানুষ না বলতে পারে না, তারা কর্মক্ষেত্রে ও পারিবারিক সম্পর্কে প্রায়ই মানসিক চাপে ভোগে। আপনি যদি বারবার অন্যের পছন্দের কাছে নতি স্বীকার করেন, একসময় আপনি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবেন। তাই শিখে নিন, বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে না বলা।

২. নিজের ভাল লাগার সাথে আপোষ করবেন না। এটি আত্ম সম্মান রক্ষার প্রথম শর্ত। মনোবিজ্ঞান অনুযায়ী, প্রতিদিন যে কাজগুলো আমাদের আনন্দ দেয়, তা যদি নিয়মিতভাবে করতে না পারি, তাহলে সেখান থেকেই হতাশার জন্ম নেয়। আপনি কি পড়বেন, কি খাবেন, কোথায় যাবেন, কোন গান শুনবেন ইত্যাদি আপনার স্বাধীনতা। এই স্বাধীনতায় হস্তক্ষেপ মানে আপনার আত্মসম্মানকে আঘাত করা।

৩. নিজের জীবনে অন্যের অতিরিক্ত হস্তক্ষেপ এড়িয়ে চলুন। পরিবার, বন্ধু বা সহকর্মীদের তুমি এটা কর, তুমি ওটা করো না ইত্যাদি ধরনের মন্তব্য যদি প্রতিনিয়ত শুনতে হয়, তবে একটা সময়ে আপনি নিজের চাহিদা বুঝতেই ভুলে যাবেন। বিনয়ীভাবে বলুন, ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। তবে আমার নিজস্ব কিছু ভাবনা আছে।

৪. সুন্দর ব্যবহার করুন, কিন্তু সীমারেখা তৈরি করুন। মানুষ আপনাকে এখন যেভাবে ব্যবহার করে, সেভাবেই ভবিষ্যতে ব্যবহার করতে অভ্যস্ত হয়ে যায়। অতিমাত্রায় ভদ্রতা অনেক সময় সবকিছু সহ্য করার অভ্যাস তৈরী করে। সব মেনে নেওয়ার অভ্যাস আপনাকে দূর্বল করে দেয়। তাই যারা আপনাকে সম্মান দেয়, তাদের সাথে থাকুন। সীমা লঙ্ঘনকারীদের ভদ্রভাবে দূরে রাখুন।

৫. সবার সাথে মিলেমিশে থাকাটাই আদর্শ নয়। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে সবাইকে খুশী করার চেষ্টায় অনেকেই ক্লান্ত হয়ে পড়ে। সমাজবিজ্ঞানীরা বলেন, healthy boundaries are essential for mental peace. তাই প্রয়োজনমত সম্পর্ক রাখুন, কিন্তু নিজেকে হারিয়ে ফেলার মত করে মিশবেন না।

৬. ব্যক্তিগত বিষয়ে সীমিত শেয়ারিং করুন। Oversharing আজকাল এক বড় সামাজিক সমস্যা। আপনার বলা কথা নিয়ে পরে কেউ আপনাকে কষ্ট দেবে এমন ঝুঁকি কেন নিবেন? বিশ্বস্ত মানুষের সাথে মন খুলে কথা বলুন, তবে সবার সাথে নয়।

৭. যে আপনাকে সম্মান করে, তাকে সম্মান দিন। Respect is earned, not demanded. কেউ যদি বারবার আপনাকে অবহেলা করে, ছোট করে, আপনার উপস্থিতিকে গুরুত্ব না দেয় তাহলে তাকে বারবার সুযোগ না দিয়ে বিদায় জানান। সম্পর্কের মান নির্ভর করে পারস্পরিক সম্মান বিনিময়ের উপর।

৮. ভুলকে ভুল বলা শিখুন। সবক্ষেত্রে নীরব থাকবেন না। নীরব থেকে অন্যাকে প্রশ্রয় দিবেন না। অনেকেই মনে করে ভুল ধরিয়ে দিলে সম্পর্ক নষ্ট হবে। কিন্তু আপনি যদি বারবার অন্যের ভুলে চুপ থাকেন, তারা সেটাকেই সঠিক ধরে নেবে। দৃঢ় কণ্ঠে, ভদ্রভাবে বলুন তুমি যা করছ এটা আমার দৃষ্টিতে সঠিক নয়। তবে কখনও কখনও নীরবে কাউকে বা কারো আচরণকে ignore করতে পারেন।

৯. নিজের চাওয়া পাওয়ার ব্যাপারে কথা বলুন। চাকরীতে বেতন বৃদ্ধি বা প্রোমোশন হোক অথবা relationship এ সম্মান চাওয়া হোক তা প্রকাশ না করলে কেউ আপনাকে বুঝবে না। সুতরাং নিজেকে মূল্য দিতে শিখুন। নিজের চাহিদা নিয়ে সরাসরি আত্মসম্মান বজায় রেখে কথা বলুন।

১০. মানসিক শান্তি সবার আগে। অপ্রয়োজনীয় ও ক্ষতিকর সম্পর্ক ছিন্ন করুন। মানসিক স্বাস্থ্যের জন্য টক্সিক মানুষ থেকে দূরে থাকা খুব জরুরী। যেসব মানুষ আপনার শান্তি নষ্ট করে, তারা আপনার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার যোগ্য নয়। সেই মানুষগুলোকে নীরবে unfollow ও unfriend করে দিন, তাতে আপনার জীবন হালকা ও নির্মল হবে।

ভদ্রতা মানে নিজেকে সস্তা করে তোলা নয়। বিনয়ী মানুষরাও শক্তিশালী হতে পারে। শুধু দরকার নিজের অবস্থানে দৃঢ় থাকা।

আপনি যেমন, ঠিক তেমন করেই নিজেকে ভালবাসুন, সম্মান করুন এবং বাঁচুন। আপনি ভদ্র এবং বিনয়ী, এটিকে দূর্বলতা নয় শক্তিতে পরিণত করুন।

অনেক হয়েছে। আর না।

Transform Yourself নিজেকে বদলান ।

27/09/2025

The cafe chain is coming back to you on 1/10/25 with new dishes. You are invited.

23/08/2025

Address

House # 618, Road # 20, Block # A, Khilgaon Tilpapara
Dhaka
1219

Opening Hours

Monday 16:00 - 23:00
Tuesday 16:00 - 23:00
Wednesday 16:00 - 23:00
Thursday 16:00 - 23:00
Friday 16:00 - 23:00
Saturday 16:00 - 23:00
Sunday 16:00 - 23:00

Telephone

+8801915598276

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cafe Chain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cafe Chain:

Share