20/11/2023
আসছে আগামী ১৪,১৫,১৬ ডিসেম্বর বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৩৬০ অলি আউলীয়াগনের অন্যতম সফর সঙ্গী এবং সবার মুরুব্বি হযরত শাহ্ সোলেমান ফতেহগাজী আউলিয়া ( রহঃ) বাগদাদী।
হযরত শাহ্ জালাল ইয়েমেনী (রহঃ) এবং হযরত শাহ্ পরান (রহঃ) এবং হযরত শাহ্ সোলেমান ফতেহগাজী আউলিয়া (রহঃ) বাগদাদী সহ ৩৬০ জন অলি আউলিয়া একই সাথে ইরাক, বাগদাদ শরীফ থেকে প্রায় ৮০০ বছর পূর্বে সিলেটের জমিনে শুভাগমন করেন।
হযরত শাহ্ সোলেমান ফতেহগাজী আউলিয়া (রহঃ) বাগদাদী সিলেট সহ মাধবপুর উপজেলার বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করেন এবং এই অঞ্চলের মানুষদের দ্বীনের পথে আনেন, উনার মাধ্যমেই এই অঞ্চলের মানুষজন ইসলাম ধর্ম গ্রহন করেন৷
দীর্ঘদিন যাবত ইসলাম প্রচার করে পরবর্তীতে ফতেহ্ পুরের জমিনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
উনার সফর সঙ্গী হিসেবে উনার ভাগ্না ও বর্তমান খাদেমগনের পূর্ব পুরুষ ০৭ জন বাগদাদ থেকে আসছিলেন।
তবে উনার ভাগ্না কোথায় আছেন তা কেউ-ই নির্দিষ্ট করে বলতে পারেন না, বয়স্ক মুরব্বিদের কেউ বলেছেন বন্দেগি টিলায় আছেন, আবার কেউ বলেছেন উনার রওজার পাশেই আছেন। তবে কেউ-ই নির্দিষ্ট স্থান বলতে পারছেন না।
বাৎসরিক পবিত্র ওরস মোবারক উপলক্ষে বিভিন্ন অঞ্চলের মানুষের আগমন ঘটে এই শাহজীবাজারের জমিনে।
সবুজে শ্যামলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি, রঘুনন্দন পাহাড়ের পাদদেশে অবস্থিত শাহ্জি বাজার এলাকার ফতেহপুর গ্রামে।
দরগাহ-এ হযরত শাহ্ সোলেমান ফতেহ্ গাজী আউলিয়া (রহঃ) বাগদাদী মাজার শরীফের পবিত্র ওরশ মোবারক ১৪, ১৫ ও ১৬ই ডিসেম্বর। রোজ-বৃহঃবার, শুক্রবার ও শনিবার।
★বিশেষ মোনাজাতঃ🤲- পূর্বের ন্যায় এবারও ১৬ ই ডিসেম্বর রোজ শনিবার দিবাগত রাত ১২.০১ ঘটিকায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
সকল ধর্মপ্রাণ মুসলমান, আহলে বায়াত, পাক-পাঞ্জাতনের আশেকান ও জাকেরান সকলের দাওয়াত রইল।
বিঃদ্রঃ- সকলেই পবিত্র ওরস মোবারকের পবিত্রতা রক্ষা করি আর পবিত্রতা রক্ষা করা ঈমানি দায়িত্ব!
যোগাযোগ ব্যবস্থা:
🚍 ঢাকা-সিলেট মহাসড়ক, মাজার গেইট ষ্টেন্ডের কাছেই পূর্ব পাশে, শাহজীবাজার, মাধবপুর, হবিগঞ্জ।
🚆রেলপথ: ঢাকা-সিলেট ও সিলেট-চট্রগ্রাম,
ষ্টেশনের নাম- শাহজীবাজার, নেমেই দক্ষিণ পাশে
দরবার শরীফ। কামাল হোসেন খন্দকার
01710194139