18/09/2026
আসসালামু আলাইকুম।
King's Delight-এর সাথে যারা অনেকদিন ধরে আছেন, আর যারা নতুন করে আমাদের সাথে যুক্ত হচ্ছেন—সবাইকে আজকে একটু নিজে সামনে এসে কিছু কথা বলতে চাচ্ছি।
আসলে একটা বিষয় হয়তো অনেকেই জানেন না…
প্রায় ৫ বছর ধরে King's Delight-এর journey, কিন্তু এই পুরো সময়টায় আমি কখনো সামনে এসে আপনাদের সাথে কথা বলিনি।
আমি King's Delight-এর owner। ❤️
এখন আমরা আবার ৩rd floor-এ শুরু করেছি। আর নতুন করে শুরু করার পর হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে—
“মালিকানা কি change হয়েছে?”
“Chef বা management কি change হয়েছে?”
“Restaurant কি অন্য কেউ চালাচ্ছে?”
তাই আজকে নিজে সামনে এসে বলতে চাচ্ছি—
না, King's Delight-এর মালিকানা change হয়নি। আমি নিজেই King's Delight-এর সাথে আছি।
সত্যি বলতে, এই প্রায় ৫ বছরের journey সবসময় একরকম ছিল না।
কখনো restaurant চলেছে, কখনো কিছু কারণে বন্ধ রাখতে হয়েছে, আবার নতুন করে শুরু করেছি। অনেক ups and downs-এর মধ্য দিয়ে আমরা গিয়েছি।
কিন্তু একটা জিনিস কখনো change হয়নি—
আপনাদের ভালোবাসা আর support। ❤️
এখন আমরা আপাতত এই ৩rd floor-এ আবার শুরু করেছি।
হয়তো জায়গাটা আগের তুলনায় একটু ছোট, কিন্তু আমাদের চেষ্টা, খাবারের quality আর আপনাদের ভালো খাবার দেওয়ার ইচ্ছাটা একটুও ছোট হয়নি।
আমরা চেষ্টা করছি আগের মতোই fresh food, ভালো taste আর reasonable price maintain করতে।
যারা আমাদের পুরোনো customer, তারা নিশ্চয়ই King's Delight-এর taste চেনেন।
আর যারা এখনো আসেননি—তাদের বলবো, একবার এসে আমাদের food try করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ❤️
আর একটা কথা বিশেষভাবে বলতে চাই—
যারা আমাদের শুরু থেকেই support করেছেন, যারা মাঝখানে আমাদের miss করেছেন, আর যারা এখন নতুন করে King's Delight-এর সাথে যুক্ত হচ্ছেন—
আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা।
আপনাদের support নিয়েই আমরা আবার শুরু করেছি।
ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করবো।
আর এতদিন যেহেতু আমি কখনো সামনে আসিনি,
এখন থেকে আপনাদের সাথে আরও directly connected থাকতে চাই।
আমি Fahim Ali Khan ,
King's Delight-এর owner।
আশা করি আগের মতোই King's Delight-এর পাশে থাকবেন।
আর হ্যাঁ… একটা কথা মনে রাখবেন—
King's Delight এখন ৩rd floor-এ! 😄
তাই নিচ থেকে উপরে আসতে কিন্তু ভুল করবেন না!
দেখা হবে King's Delight-এ।
আসসালামু আলাইকুম। ❤️